08/07/2026
গরুর বদহজম হলে কি করবেন, এর সমাধান কি?
অনেক সময় আমরা ঠিক এটাই করি। অথচ বদহজমটা যেন একটা ভেঙে পড়া বাড়ির মতো। সেই ভাঙ্গা বাড়ির শুধু দরজাটা ঠিক করলেই তো হবে না, ভিতরের ক্ষতিটাও সামলাতে হবে।
DG8 Vet কে তাই শুধু গ্যাসের ওষুধ না বলে, বদহজম ব্যবস্থাপনার আধুনিক সমাধান বলা হয়, কারণ এটি একসাথে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যাকে লক্ষ্য করে কাজ করার জন্য তৈরি।
গরুর "বদহজম" কোনো একক রোগ নয়। এটি মূলত রুমেনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার ফল। হঠাৎ খাদ্য পরিবর্তন, অতিরিক্ত দানাদার খাবার, বাসি বা পচা খাদ্য ইত্যাদির কারণে রুমেনের pH ভারসাম্য হারায়। কখনো অতিরিক্ত ফার্মেন্টেশনে অ্যাসিড বেড়ে যায়, আবার কখনো গ্যাস ফেনার আকারে আটকে যায়।
DG8 Vet এর ফর্মুলা লক্ষ্য করলে দেখা যায়, এটি একটিমাত্র সমস্যার দিকে না গিয়ে ভিন্ন ভিন্ন উপাদানের মাধ্যমে একাধিক সমস্যার একসাথে সমাধানের চেষ্টা করে।
সহজ করে বললে, DG8 Vet এর ফর্মুলা তিনটি স্তরে কাজ করার জন্য সাজানো হয়েছে।
গ্যাস নিয়ন্ত্রণ (Simethicone)
অ্যাসিড বেস ভারসাম্য বজায় রাখা (Sodium Bicarbonate, Magnesium Oxide ও Ammonium Bicarbonate)
ক্ষুধা ও রুমেনের মোটিলিটি উদ্দীপনা (Gentian, Ginger ও Nux Vomica)
বদহজমের পেছনে সাধারণত এই তিন ধরনের সমস্যাই কমবেশি জড়িত থাকে। তাই একটিমাত্র কারণকে লক্ষ্য করে তৈরি পণ্যের তুলনায় এ ধরনের multi target formulation বাস্তব ক্ষেত্রে অনেক বেশি যৌক্তিক ও কার্যকর হতে পারে।
⚠️ পরামর্শ:
পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।
#বদহজম