17/12/2025
"দাঁড়ি-টুপি" ছাড়া "রাজাকার" হিসেবে পরিচিত সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকেই এই মুসলিম বঙ্গে ছিলেন, কিন্তু তাদেরকে রাজাকার হিসেবে চিত্রায়িত করা হয়নি।
অথচ পরিকল্পিতভাবে দাঁড়ি-টুপি পরিহিতদেরই “রাজাকার” হিসেবে চিত্রায়িত করা হয়েছে।
এতেই স্পষ্ট হয়—সমস্যা "রাজাকার" বা যুদ্ধাপরাধ নয়, বরং ওদের কাছে প্রকৃত সমস্যা হচ্ছে_ মুসলিম বঙ্গের দৃশ্যমান ইসলামি পরিচয়।
যুদ্ধাপরাধ কোনো পোশাকনির্ভর বিষয় নয়; এটি ব্যক্তি ও তার অপরাধের সঙ্গে যুক্ত।
ধর্মীয় প্রতীককে অপরাধের প্রতিচ্ছবি বানানো ইতিহাসের বিকৃতি এবং সমাজের জন্য বিপজ্জনক।
ন্যায়বিচার হতে হবে ব্যক্তি ও প্রমাণভিত্তিক—দাঁড়ি-টুপি/ধর্মীয় কোনো প্রতীক চিত্রায়িত করে নয়।