Byke care

Byke care THIS PAGE FOR B*K CARE

Advertisement দুই থেকে ৩ মাস অথবা প্রতি ৫ হাজার কিমি পরপরই মোটরসাইকেল সার্ভিসিং করানো ভালো।কোন টায়ারটি শুধু আপনার জন্যই...
09/05/2022

Advertisement


দুই থেকে ৩ মাস অথবা প্রতি ৫ হাজার কিমি পরপরই মোটরসাইকেল সার্ভিসিং করানো ভালো।

কোন টায়ারটি শুধু আপনার জন্যই বানানো হয়েছে?
আপনার মোটরসাইকেল যেখানেই সার্ভিসিং করান, খেয়াল করে নিম্নের মোটর সাইকেল মেরামত এর ২০টা ধাপ বা কাজ নিশ্চিত করুন, কারন সার্ভিস মানেই শুধু বাইক ধুয়ে পলিশ করে দেয়া নয়।

The effect of water on hot disc brakes
যারা সার্ভিসিং এর নামে বাইক ধুয়ে চেইনে একটু তেল দিয়ে দেয় এমন সার্ভিস সেন্টার থেকে দূরে থাকুন।

১ : মোটরসাইকেল ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপর ভালোভাবে এয়ারপ্রেশার দিয়ে শুকিয়ে ফেলুন।

২ : স্পার্ক প্লাগ, প্লাগের স্থান পরিষ্কার করতে হবে, প্লাগ এর গ্যাপ ঠিক করতে হবে, এইক্ষেত্রে গ্যফিলার গজ অবশ্যই ব্যাবহার করতে হবে৷

৩ : ভাল্ভ / টেপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা দেখতে হবে না থাকলে ঠিক করুন।(ফিলার গজ মাস্ট)

৪ : আইডল আরপিএম ঠিক করা। ১২০০-১৪০০ আরপিএম মধ্যে রাখতে হবে।

কোন টায়ারটি শুধু আপনার জন্যই বানানো হয়েছে?
৫ : ফুয়েল লাইনের কোথাও লিকেজ বা ফাটা আছে কিনা চেক করতে হবে।

৬ : এয়ার ফিল্টার ইউজার ম্যানুয়াল অনুসারে পরিস্কার করতে হবে এবং প্রয়োজন হলে চেঞ্জ করতে হবে।

৭ : ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার পরিবর্তন করুন।

৮ : সামনের এবং পিছনের ব্রেক চেক করা জরুরি। প্রয়োজন হলে এডজাস্ট করতে হবে, ব্রেক চাপলে ব্রেকলাইট জ্বলে কিনা চেক করতে হবে অবশ্যই।

ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ইঞ্জিনের কতটা ক্ষতিকর
৯ : ক্লাচ লিভার ফ্রি প্লে চেক এবং এডজাস্ট করতে হবে (১০-১৫ এমএম ফ্রি প্লে রাখতে হবে)

১০ : চাকার অবস্থা দেখুন, কাচ, ছোট পিন, পেরেক কোথাও লুকায়ে আছে কিনা দেখুন।পরিষ্কার করুন। মেয়াদ উত্তীর্ণ মার্কিং স্পর্শ করলে টায়ার পরিবর্তন নিয়ে অবহেলা নয়।

১১ : উভয় চাকার বিয়ারিং ঢিলা কিনা চেক করুন।

প্রয়োজন হলে রিপ্লেস করুন

১২ : হ্যান্ডেলবার ডান দিকে বাম দিকে মসৃন ভাবে ঘুরতেছে, কোথাও টাইট ঢিলা অনুভুত হলে এডজাস্ট করুন।

১৩ : সামনের চাকার ফর্ক, পিছনের চাকার শক এবজরভার ঠিকভাবে কাজ করছে কিনা, তেল লিক

হচ্ছে কিনা চেক করুন।

মোটরসাইকেল সার্ভিসিং এর দরকারি টিপস
১৪ : ড্রাইভ চেইন বেশি ঢিলা , বেশি টাইট থাকলে এডজাস্ট করুন , চাকার দুপাশের মার্কিং অনুযায়ী চেইন সমান্তরাল করুন। নির্দেশিত লুব্রিকেন্ট চেইন এ লাগান।

১৫ : সকল নাট বোল্ট চেক করুন, ঢিলা থাকলে টাইট করতে হবে।

১৬ : আইডল আরপিএম এ নির্গত ধোয়ায় কার্বন ডাই অক্সাইড পরিমাপ করুন, সমন্বয় করুন।

(আধুনিক সুবিধাযুক্ত সার্ভিসিং সেন্টার ছাড়া সম্ভব নয়।)

Relationship between engine oil and oil filter
১৭ : চাকার হাওয়ার প্রেসার চেক করুন, প্রয়োজনে হাওয়া দিন রিকমেন্ডেশন অনুযায়ী।

১৮ : সকল লাইট , ইলেকট্রিকেল সুইচ পরীক্ষা করতে হবে ।

১৯ : সকল মুভিং পার্ট চেক করুন, লুব্রিক্যান্ট দিন। সাইড স্ট্যান্ড, সেন্টার স্ট্যান্ড , স্প্রিং এর দুই প্রান্ত।

২০ : ক্লাচ ক্যাবল, থ্রটল ক্যাবল চেক করুন, ব্রেক কেবলে লুব্রিক্যান্ট দিন এর পর ডিস্ক রটর সাবান পানি দিয়ে ধুয়ে নিবেন।

উপরের সব শেষ হলে একটা টেস্ট ড্রাইভ দিন ।

এরপর ক্লিন করে চাইলে একটু পালিশ দিয়ে চকচকে ঝকঝকে করে নিতে পারেন আপনার প্রিয় বাইকটি৷

Address

Kolkata
700011

Telephone

+917439159130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Byke care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Byke care:

Share