02/02/2024
ইঞ্জিন অয়েল/মোটর অয়েল এর গ্রেড নম্বর এবং তার ব্যাবহার নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই জানতে চান তাদের বাইক/গাড়ীরর জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ভালো হবে। আজকের এই পোষ্ট তাদেরই জন্য। সবার আগে বলে নেই প্রত্যকটা ইঞ্জিনের সাথে একটা লিটারেচারস দেয়া থাকে সেখানে প্রস্তুতকারী বলে দেয় কোন গ্রেডের অয়েল ভালো পারর্ফম করবে কিন্তু তবুও যদি আপনার সেটা জানা না থাকে অথবা যদি আপনি গ্রেড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নিচের বিষয়গুলো আপনার কাজে লাগবে।
Mobil 1
SAE 10W-30 এটা একটা বিখ্যাত ব্র্যান্ড।
এখানে 10W দিয়ে বোঝানো হয় শূন্য ডিগ্রি সে. তাপমাত্রায় অয়েল কতটুকু জমে যাবে তার মাত্রা। এই W মানে winter কে বোঝানো হয়, কিন্তু অনেকেই মনে করে W মানে ওজন(weight)! কিন্তু এটা ঠিক নয়। এই W এর স্কেল 0 থেকে 20 পর্যন্ত হয়ে থাকে। এখানে লগারিদমভিত্তিক নাম্বার যত কম হবে সেই ইঞ্জিন অয়েল তীব্র ঠান্ডার মাঝেওও সহজে ঘন হয়ে জমবে না বরং পাতলা তরল ফর্মেশনে থাকবে এবং ইঞ্জিন স্টার্টাপের সময় খুব দ্রুত সার্কুলেশন হবে যেটা ইঞ্জিনের জন্য জরুরী।
10W-30 এখানে ডাব্লিউ এর পরের দুইটা সংখ্যা দিয়ে তেল এর থার্মাল ভিসকোসিটি উইথস্ট্যান্ড ক্যাপাসিটি বোঝানো হয়।
Society for Automobile Engineers (SAE) কিছু পরিক্ষা নিরিক্ষা করে দেখেছে যে 100 ডিগ্রি সে. তাপমাত্রায় ইঞ্জিন অয়েলে 2 টা জিনিশ দ্রুত পরিবর্তন হয়,
* পিচ্ছিলতা (viscosity)
*ঘনত্ব/সান্দ্রতা(thickness)
(উল্লেখ্য ভিসকোসিটি ও সান্দ্রতা যত বেশী হবে ইঞ্জিনের জন্য ততই ভালো)
এই পরিবর্তনের একটা লগারিদমিক মাপকাঠি W এর পরবর্তী সংখ্যা দিয়ে বোঝানো হয়।
তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 10W-30 এর (10) এই দুই সংখ্যার মান যত বেশি হবে শীতের দিনে ইঞ্জিন স্টার্ট আপের সময় সেটা ইঞ্জিনের বেশি ক্ষতি করবে, এখানে উচ্চ নাম্বারের অয়েল মূলত গরম আবহাওয়ার জন্য।
উচ্চ rpm এ গাড়ী/বাইকের Engine temperature বাড়ার সাথে সাথে w এর পরবর্তী (30) এই নাম্বার যত বেশী হবে Engine Oil তত বেশী ভালো পারফর্ম করতে পারবে, cylinder & piston এর মাঝে অয়েলের আবরন সহজে ভেংগে পড়ে না, ইঞ্জিন কে দেয় সর্বোৎকৃষ্ট পার্ফরমেন্স। নিচে প্রচলিত গ্রেডের ইঞ্জিন অয়েল এর তালিকা দেয়া হলোঃ
1. SAE 0W-30
2. SAE 5W-30
3. SAE 10W-20
4. SAE 10W-30
5. SAE 10W-40
(শুধুমাত্র পেট্রল ইঞ্জিনে ব্যাবহার হয় এবং বহুল প্রচলিত গ্রেড গুলো দেয়া হলো, এর বাইরে আরো অনেক গ্রেড আছে যেগুলো বিশেষ ধরনের কাজে বৈরী আবহাওয়ায় ব্যাবহার হয় এবং Diesel engine এর কনভেনশনাল গ্রেড 15W-40 (mineral based) ওগুলো দেইনি)
★আপনি কোনটা ব্যাবহার করবেন?
প্রথমত প্রস্তুতকারক এর উল্লেখকৃত গ্রেড ফলো করা উচিৎ অন্যথায়;
যদি আপনি বাইক চালান এবং বাইকের ইঞ্জিন এয়ার কুলড (air cooled) হয় তাহলে একরকম
হিসেব হবে।
আবার ওয়াটার কুলড বাইক অথবা প্রাইভেট গাড়ীর ইঞ্জিন (যেহেতু কুলিং সিস্টেম একই) এর হিসেব অন্যরকম হবে।
★Air cooled ইঞ্জিন হলেঃ SAE 10W-30 থেকে SAE 10W-40 ব্যাবহার করা ভালো। 30 গ্রেড থেকে 40 গ্রেড আরেকটু ভালো হয় যদি আপনার বাইক বা কার রেসিং/স্পোর্টস ভার্শন এর হয়। 40 grade এর অয়েল হাই rpm এ আপনার ইঞ্জিন কে রাখবে স্মুথ। (নতুন ইঞ্জিনের বেলায় 40 grade ব্যাবহার না করা ভালো)
অতি তীব্র শীতপ্রধান দেশে (আলাস্কা, সাইবেরিয়া, কানাডার কিছু অংশ, উত্তর ইউরোপের কিছু অংশ) সাধারনত
SAE 5W-30 এবং SAE 0W-20 ব্যাবহার হয় ইঞ্জিনের cold startup এর কারনে। যেটা আমাদের দেশের জন্য অপ্রযোজ্য।
আপনি যেই মোটর অয়েল ই ব্যাবহার করুন সেটা যেন নকল না হয়। আর ব্যাবহারের পর ক্যানিস্টার/বোতল টি ছিদ্র করে নষ্ট করে ফেলবেন, যেন একই কৌটায় নকল তেল ভরে কেউ প্রতারিত করতে না পারে।