31/10/2026
রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহোযোগিতায় বাংলাদেশের ৩য় দীর্ঘ সাঁতার ১৩.৫ কি:মি: দূরপাল্লার (সুভলং চ্যানেল) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ ৩১/১০/২০২৬ ইং।দেশের বিভিন্ন জেলা হতে আগত প্রায় ৩০ জন দক্ষ সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।রয়েল এডভেঞ্চার হাউজবোট রাঙ্গামাটি হতে সুভলং স্টার্টিং পয়েন্ট পর্যন্ত প্রতিযোগি এবং অফিসিয়ালদের পৌঁছে দেয়ার স্পনসর করেন।মনোরম পরিবেশে প্রতিযোগিরা এত সুন্দর আয়োজন পেয়ে খুবই আনন্দিত হয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন। রয়েল এডভেঞ্চার হাউজবোট বরাবরই ক্রিড়া সম্পর্কিত সকল আয়োজনকে ভালোবেসে যুব সমাজকে মাদক এবং অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে সুন্দর দেশ গড়ার সকল আয়োজনে পাশে থাকার চেষ্টা ইতি পূর্বেও করে গিয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাবে।সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।
Rangamati
@রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা
Royal Adventure - A Luxury Pleasure Boat