29/05/2023
জেনে রাখুন 🤚 অত্যন্ত গুরুত্বপূর্ণ
ট্রাফিক সংকেত এবং রোড সাইন – কোনটির অর্থ কী?
ট্রাফিক সাইন, রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন আদর্শ চালক হতে হলে অবশ্যই তাকে ট্রাফিক সাইনগুলো সম্পর্কে ধারনা থাকতে হবে। আমাদের দেশে সড়ক দূর্ঘটনার অন্যতম কারণ ট্রাফিক সাইন সঠিক ভাবে না জানা ও মানা। আজ আপনাদের সাথে ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল, এবং রোড সাইন নিয়ে আলোচনা করব।
অনেকেরই ধারনা ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল, রোড সাইন একি জিনিস। না তিনটিই আলাদা মার্ক।
প্রয়োজনের তাগিদে আমাদের সকলকেই কম বেশি রাস্তায় চলাচল করতে হয়। নিজের ও অপরের জীবন এবং সম্পদ রক্ষার্থে জানা প্রয়োজন ট্রাফিক সাইন কি। ট্রাফিক পদ্ধতি নির্দেশনা বলতে ট্রাফিক চলার একটি নির্দিষ্ট নিয়ম-নীতিকে বোঝায়, যেটা অনুসরণ করে সকল যানবাহন চলাচল করে।
রাস্তায় চলাচলের সময় যে কেউ যে কোন ধরনের আচরন করতে পারে। মূলত ট্রাফিক সাইন সমূহ রাস্তার পাশে বিভিন্ন প্রকার সম্পুরক প্লেট এর মধ্যমে নির্দেশ করে থাকে। চালক-যাএী-পথচারী আমরা সকলেই এই ট্রাফিক এর সাইন সমূহ মেনে চললে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
রাস্তায় চলাচল করার সময় কেউ থাকে চালকের আসনে, কেউ যাত্রি, আবার কেউবা পথচারী। কিন্তু একটা বিষয়ে আমাদের সকলকেই সচেতন এবং সমান দায়িত্ব পালন করা উচিৎ, তা হল ট্রাফিক আইন। এ বিষয়ে আমাদের কাউকে অবহেলা করলে চলবে না। প্রত্যেককেই নিজের অবস্থান থেকে এই ট্রাফিক আইনগুলো মেনে চলতে হবে।
একজন সুনাগরিক হিসেবে আমাদের সকলেরই উচিৎ নিজ নিজ দেশের আইন কানুন মেনে গাড়ি চালানো। ট্রাফিক আইন বা সিগন্যাল একটা দেশের খুবই গুরুত্বপূর্ণ আইন। কোন ধরণের তাড়াহুড়া বা আবেগের বশেও ট্রাফিক সিগনাল ভঙ্গ করা উচিৎ নয়। আপনি যদি ভেবে থাকেন সিগন্যাল না মেনে একটু আগে আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন তাহলে সেটা একটা ভুল ধারণা। কারন ট্রাইফ সিগন্যাল ভাঙলে রাস্তায় যানজট সৃষ্টি হয়ে আপনার গন্তব্যে পৌঁছাতে আরো বেশি দেরি হয়ে যেতে পারে।
ট্রাফিক সাইন কত প্রকার?
ট্রাফিক সাইন দু’প্রকার
– দৃশ্যমান সাইন ও অদৃশ্যমান সাইন।
দৃশ্যমান সাইন বলতে যা আমরা চোখে দেখি তাকেই দৃশ্যমান সাইন বলে। যথাঃ ট্রাফিক পুলিশের সরাসরি সংকেত, ট্রাফিক লাইট সাইন, মোটরযানের বিভিন্ন ইন্ডেকেটিং লাইটিং সিস্টেম।
অদৃশ্যমান সাইন বলতে যা আমরা দেখি না কিন্তু শুনতে পাই তাকেই অদৃশ্যমান সাইন বলে। যথাঃ মোটরযানের হরন।
ট্রাফিক সিগন্যাল বা সংকেত: ট্রাফিক সিগন্যাল বা সংকেত তিন প্রকার। যথাঃ (১) বাহুর সংকেত, (২) আলোক সংকেত, (৩) শব্দ সংকেত।
রোড সাইন কত প্রকার?
রোড সাইন তিন প্রকার। যথাঃ (১) বাধ্যতামূলক সাইন, (২) সতর্কীকরণ সাইন, (৩) তথ্যমূলক সাইন।
বাধ্যতামূলক দুই প্রকার। যথাঃ (১) বাধ্যতামূলক হ্যা বাচক, (২) বাধ্যতামূলক না বাচক।
আমরা রোড সাইন গুলোকে কিভাবে সহজে মনে রাখব
(১) বাধ্যতামূলক সাইন নিল বৃত্ত এবং লাল বৃত্তের মধ্যে হয়।
নীলবৃত্ত মানে বাধ্যতামূলক হ্যা বাচক।
লাল বৃত্ত মানে বাধ্যতামূলক না বাচক।
সুতরাং এককথায় বৃত্তের মধ্যে যে সাইন দেখব তাকে অবষ্যই বাধ্যতামূলক ধরব।
(২) সতর্কীকরণ সাইন ত্রিভুজ এর মধ্যে হয়ে থাকে।
(৩) তথ্যমূলক সাইন চতুর্ভুজ এর মধ্যে হয়ে থাকে।সুতরাং বৃত্ত, ত্রিভুজ, এবং চতুর্ভুজ এর মধ্যেই সাইন গুলো হয়ে থাকে।
ট্রাফিক আইন সম্পর্কে জানা
রাস্তায় বা মহাসড়কে চলাচলের সময়, অথবা রাস্তায় গাড়ি ড্রাইভ করতে গেলে রাস্তার অনেক জায়গায় অনেক রকম সিগন্যাল এবং সাইন দেখা যায়। এসব সাইন এবং সিগনালগুলো পথচারী এবং চালকের জন্য নির্দেশক হিসেবে কাজ করে থাকে। তাই কোথায় কীভাবে গাড়ি চালাতে হবে তা বুঝার জন্য, এইসব সিগন্যাল এবং সাইনগুলো সঠিকভাবে জানতে হবে এবং সেই অনুপাতে গাড়ি চালনা রপ্ত করতে হবে। এতে করে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
তথ্যমূলক সাইন আমাদেরকে রাস্তায় চলাচলের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। এর ফলে রাস্তায় চলাচলের জন্য চালক-যাত্রী-পথচারী সকলের সুবিধা হয়। যেমন পার্কিং এর জন্য নির্ধারিত স্থান, ফিলিং স্টেশন, হাসপাতাল, পাবলিক টয়লেট, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, পথচারী পারাপার ইত্যাদি। আবার হাইওয়ে রোড়ে যে সকল সম্পুরক সম্পূরক নির্দেশনা প্লেট সমূহ থাকে সেগুলোও তথ্যমূলক সাইনের মধ্যে পরে। যেমন বিভিন্ন বিভাগ ও জেলা গুলো হতে রাজধনী শহর ঢাকার দুরত্ব কতটুকু সেটার কিঃমিঃ এর তথ্য সরবরাহ করে থাকে। সেই সাথে যেসকল এলাকায় দুর্ঘটনার হার বেশী সেসকল এলাকায় দূর্ঘটনাপ্রবণ এলাকায় সম্পূরক সাইনবোর্ড দিয়ে আগাম নিদেশনা প্রদান করে থাকে। এছাড়াও মসজিদ, মন্দির, গির্জা, সেনানিবাস ইত্যাদি এলাকার প্রবেশমুখে তথ্যমূলক সাইন থাকে।
এই সাইন সমূহ সাধারনত গোলাকার বৃত্তের মধ্যে থাকে। বাধ্যতামূলক সাইন যেহেতু দুই প্রকার তাই বাধ্যতামূলক না বাচক সাইন সমূহ লাল বৃত্তের মধ্যে থাকে এবং হ্যাঁ বাচক সাইন সমূহ গোল বৃত্তের মধ্যে সম্পুরক চিহ্ন সমূহ থাকে।
রাস্তায় না বাচক চিহ্ন থাকলে অবশ্যই সেটা করা যাবে না যেমন- ডানে / বামে মোড় নিষেধ, হর্ণ বাজানো নিষেধ, পাথচারী পারাপার নিষেধ, পাকিং ও ওভারটেকিং নিষেধ, সবোচ্চ গতিসীমা ও সর্বোচ্চ ওজনসীমা ইত্যাদি। হ্যাঁ বাচক চিহ্ন সমূহ ডানে/বামে মোড়, উভয় দিকে যাওয়ার দিক নির্দেশনা ও জাতীয় গতিসীমা প্রযোজ্য সাইন। অবশ্যই আমাদের রাস্তায় চলাচলের সময় সকলকে বাধ্যতামূলক হ্যাঁ বাচক এবং না বাচক সাইন সমূহ মেনে চলতে হবে।
সর্তকতামূলক সাইন আমাদের রাস্তায় চলাচলের বিভিন্ন প্রকার সর্তকতার নির্দেশনা দিয়ে থাকে। যেমন ডানদিক থেকে আগত রাস্তা প্রধান সড়কে মিলিত হয়েছে সে ক্ষেএে চালককে অবশ্যই তার গাড়ির গতি কমিয়ে ডান পার্শের রাস্তায় আগত যানবাহনকে আগে যেতে দিতে হবে। এছাড়াও সামনে আকাবাঁকা রাস্তা, চৌরাস্তা, সামনে বাজার, স্কুল, গতিরোধক, জেব্রা ক্রসিং ও ট্রাফিক আলোর সংকেত ইত্যাদি আমাদেরকে সর্তকতা নির্দেশ করে থাকে।
আপনি একাই যদি ট্রাফিক আইন মেনে চলেন তাহলে কিন্তু নাগরিক হিসেবে আপনার সকল দায়িত্ব শেষ হয়ে যায় নি। একজন সুনাগরিকের সমাজ এবং দেশের প্রতিও দায়বদ্ধতা থাকে। কেউ যদি ট্রাইক আইন না জানে তাকে ট্রাফিক আইন শিখিয়ে দেয়াও আপনার সামাজিক দায়িত্ব। আমাদের দেশের সড়ক দুর্ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এইসব দুর্ঘটনায় অনেক শিশু কিশোর হতাহত হয়ে থাকে। তাই তাদের এই হতাহতের পরিমাণ কমিয়ে আনার জন্য তাদেরকে ট্রাফিক আইন সম্পর্কিত জ্ঞান প্রদান করা দরকার ।
সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সড়ক দূর্ঘটনা অনেক বেড়ে গেছে। এর কারণ হিসেবে আমরা নির্দিষ্ট কোন কিছুকে দায়ী করতে পারবো না। কিন্তু একটু দূর্ঘটনার কারণে নষ্ট হয়ে যেতে পারে আপনার সব স্বপ্ন। কিন্তু আমরা সকলেই যদি প্রচলিত সকল ট্রাফিক আইন মেনে চলতে পারি, তাহলে এই সকল অপ্রত্যাশিত সড়ক দূর্ঘটনা অনেকাংশে রোধ করা যাবে। সামান্য সতর্কতার ফলে আপনি একটি বড় বিপদ থেকে বেঁচে যেতে পারন।
- সংগৃহীত পোস্ট ফেসবুক থেকে।
সচেতনতায় Teresa Rent A Car