15/02/2025
🚗 বিদেশে যাবার আগে অন্তত গাড়ি চালানো শিখে নিন!
বিদেশের পরিবেশ আর দেশের পরিবেশ একেবারেই আলাদা। অনেকের শূন্যহাতে বিদেশ যায়। বিদেশ যাবার কয়েকদিন পর আফসোস করে- "কেনো 'শূন্যহাতে' আসলাম!"
আপনার কাছে টাকা থাকলে আপনি কিছু কিনতে পারেন। তেমনি আপনার কাছে কোনো স্কিল থাকলে সেটা দিয়ে দুটো কাজ করতে পারেন:
✅ উপার্জন করতে পারেন।
✅ টাকা সাশ্রয় করতে পারেন।
মনে করুন, আপনি রান্না জানেন, কাপড় ধুতে পারেন। তারমানে আপনি নিজের জন্য নিজেই রান্না করতে পারবেন, কাপড় বিশেষ প্রয়োজন ছাড়া লন্ড্রিতে দেয়া লাগবে না। এতে আপনার সাশ্রয় হবে।
আবার, আপনি ড্রাইভিং পারেন, কম্পিউটার স্কিল জানেন।
এতে করে আপনি পার্টটাইম ড্রাইভিং করে উপার্জন করতে পারেন অথবা রিসিপশনিস্ট হিসেবে জবও পেতে পারেন।
🟥 এজন্য স্কিলকে বলা হয় Currency। এটা টাকার মতো। এটা ভাঙ্গিয়ে আপনি উপার্জন করতে পারেন, সঞ্চয়ও করতে পারেন।
বিদেশে যাবার আগে অবশ্যই যতো সম্ভব এরকম কারেন্সি জমাতে পারেন।
📌 বিদেশ যাবার আগে এই ১০টি স্কিলের যতোগুলো পারেন শিখে নিতে পারেন। এতে করে বিদেশের লাইফ আপনার জন্য অনেক সহজ হবে।
✅ ১. গাড়ি চালানো। মোটরবাইক, সাইকেল, প্রাইভেট কার।
✅ ২. রান্না শেখা। যাতে অন্তত ভাত, ডিম ভাজি হলেও রান্না করে খেতে পারেন।
✅ ৩. কম্পিউটার স্কিল। স্পেশালি মাইক্রোসফট অফিস।
✅ ৪. কাপড় ধোয়া, ওয়াশিং মেশিন ব্যবহার।
✅ ৫. ঘর গুছানো।
✅ ৬. অপরিচিত মানুষকে সালাম দেয়া, Hi/Hello বলা। বিদেশ গেলে এটা খুব কাজে দেয়।
✅ ৭. টাইম ম্যানেজমেন্ট। আপনি বিদেশ যেতে চাইলে অন্তত এই সফট স্কিল মাস্ট। সময়মতো পৌঁছানোর অভ্যাস করা; যেটা হেক্সাস জিন্দাবাজারে শেখানোর চেষ্টা করা হয়।
✅ ৮. রিলিজিয়াস আইডেন্টিটি ধরে রাখতে দেশে থাকাবস্থায় পড়াশোনা করে জেনে নিন। বিদেশে গেলে অনেকেই চ্যালেঞ্জের মুখে পড়েন।
✅ ৯. অনেকেই বিদেশে গেলে খাবার খেতে অসুবিধা হয়। এজন্য দেশে থাকাবস্থায় মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন।
✅ ১০. বই পড়া। বিদেশে গেলে অনেক সময় পাবেন যখন নিজের স্কিল ডেভলাপ করতে পারবেন। বই পড়ার অভ্যাস থাকলে বাসে, ট্রেনে বসে সময় কাজে লাগাতে পারবেন।
এই স্কিলগুলো যতো পারেন, শিখে নিন। এতে করে বিদেশের জীবনটা কিছুটা হলেও Comfortable হতে পারে।
🎯 পোস্টটি Share করে অন্যদেরকেও উপকৃত হতে সহযোগিতা করতে পারেন।