18/02/2024
বাসের কারণে রাস্তায় হওয়া যানজট কমানোর একটা সহজ আইডিয়াঃ
ঢাকার মেইন রোড এ ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভবত সবচাইতে বড় কারণ বাস গুলোর এলোপাথাড়ি দাঁড়িয়ে থাকা।
প্রায়ই দেখা যায় বিশাল জ্যাম। কারণ কি? কিছুই না। জ্যাম এর মাথায় দুইটা বাস এলোপাথাড়ি দাঁড়িয়ে আছে, অথচ সামনে ফাঁকা।
এই জ্যাম ছুটানো সহজ। বাসকে এলোপাথাড়ি দাঁড়িয়ে থাকতে না দেয়া।
কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়না।
১) যথেস্ট ট্রাফিক পুলিশ রাস্তায় নেই। এই সুযোগে বাসগুলো এমন করে
২) ট্রাফিক পুলিশ বাসকে দেখেও শাস্তি দিতে পারেনা, কিংবা দিতে চায়না (বিভিন্ন কারণে)
এটাকে সমাধান করা হয়তো সম্ভব বিদেশের মতো রাস্তায় অজস্র এ আই ক্যামেরা সেট করে, যেগুলো বাসগুলোর দাঁড়িয়ে থাকার পজিশন (রাস্তার সেন্টার পয়েন্ট সাপেক্ষে) এবং টাইমিং এনালাইসিস করে অটো মামলা দিয়ে দিবে।
কিন্তু, এটা আসলে ফিজিবল না। অনেক প্রতিবন্ধকতা আছে। প্রচুর এ আই ক্যামেরা লাগবে, বিপুল বাজেট ও সময় লাগাবে, বাস ডিটেকশন নিখুঁত হতে হবে (ক্যামেরার পজিশন থেকে নাম্বার প্লেট পড়া কঠিন হতে পারে), অন্ধকারে দূর থেকে নাম্বার প্লেট পড়া সম্ভব হবেনা, ইত্যাদি ইত্যাদি।
এটার একটা সহজ সমাধান হতে পারে একটা কমিউনিটি অ্যাপ বানিয়ে।
আমরা যখনই রাস্তায় দেখবো একটা বাস উল্টাপাল্টা দাঁড়িয়ে আছে (সাইডে না দাঁড়িয়ে ভুল পজিশনে, ভুল এঙ্গেল এ দাঁড়িয়ে আছে, যেখানে সামনে ফাঁকা) তখনই বাসের একটা ভিডিও তুলে কোন একটা যায়গায় আপলোড করে দেবো। ভিডিওতে নাম্বার প্লেট টা বুঝা যাবে, রাস্তার সাপেক্ষে বাসের পজিশনটা বুঝা যাবে এবং সামনে যে মোটামুটি ফাঁকা সেটি বুঝা যাবে।
এই ভিডিওটা যেখানে আপলোড হবে, সেখানে এ আই প্রোগ্রাম থাকতে পারে, কিংবা একটা হিউম্যান এনালিস্ট টিম থাকতে পারে, যারা মামলা হবে কি হবেনা এই ডিসিশন নিবে। এরপর এই ডিসিশনটা ট্রাফিক পুলিশের কাছে চলে যাবে, এবং অটো মামলা হয়ে যাবে।
মামলা হয়ে গেলে সেই বাসের মালিকের কাছে অটো এস এম এস চলে যাবে, এবং সেই মামলার জরিমানা কিংবা পানিশমেন্ট এপ্লাই হবে।
মামলা সফলভাবে হলে সেই ভিডিওটি যিনি আপলোড করেছিলেন, তিনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। সেই রিওয়ার্ড পয়েন্ট হয়তো অটোম্যাটিক বিকাশ ব্যালেন্স হিসেবেও যোগ হয়ে যেতে পারে। আর, যদি দেখা যায় কেউ অযথা ভুল কিংবা উল্টাপাল্টা ভিডিও আপলোড করছেন সেই ট্রেন্ড ডিটেক্ট করে তাকে ডিমেরিট পয়েন্ট দেয়া হবে, কিংবা আপলোড এ রেস্ট্রিকশন দেয়া হবে।
বাসগুলো যখন আবার জানবে যে, এভাবে লোকজন ভিডিও করে মামলা দিয়ে দিতে পারে, তখন তারাও ভয়ে বাধ্য হবে উল্টাপাল্টা না দাঁড়াতে।
এভাবে কমিউনিটিকে এনগেজ করলে হয়তো বাসগুলোর এমন উল্টাপাল্টা দাঁড়িয়ে থাকার সমস্যার সমাধান হবে। এটা কম খরচে করা যাবে, দ্রুত করা যাবে, এবং ইফেক্টিভ হবে।
এরকম একটা অ্যাপ ট্রাফিক পুলিশ নিজেই বানিয়ে রিলিজ করতে পারে, কিংবা বাজারে প্রচলিত কোন একটা অ্যাপ এর একটা ফিচারও এটা হতে পারে।
সম্ভব না, এটা?
Copy