16/09/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি | Ahmed Automobiles
রিকন্ডিশন্ড ইলেকট্রিক ভেহিকেল (EV) আমদানিতে বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে BARVIDA-এর আহ্বানে আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সারাদেশে দিনব্যাপী কর্মবিরতি পালিত হবে।
এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে Ahmed Automobiles-এর সকল শোরুম ও কার্যক্রম ১৭ সেপ্টেম্বর সম্পূর্ণ বন্ধ থাকবে।
একইসঙ্গে এদিন চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে গাড়ি খালাস এবং BRTA-এর রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রমও বন্ধ থাকবে।
🔔 ১৯ সেপ্টেম্বর (শনিবার) থেকে Ahmed Automobiles-এর সকল কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে, ইনশাআল্লাহ।
সাময়িক এই অসুবিধার জন্য আমাদের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়িক সহযোগীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সহযোগিতা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।