M/S Howlader Motors

M/S Howlader Motors Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M/S Howlader Motors, Car dealership, Faridpur.

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন না করলে হতে পারে বিপদআমাদের মধ্যে অনেকেই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় বা বিক্রয় করার প...
13/08/2026

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন না করলে হতে পারে বিপদ

আমাদের মধ্যে অনেকেই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় বা বিক্রয় করার পর মালিকানা পরিবর্তন নিয়ে উদাসীন থাকেন। কিন্তু আপনি কি জানেন, সময়মত মালিকানা পরিবর্তন না করার ফলে হতে পারে বড় ধরনের বিপদ?

এই লেখায় আমরা জানার চেষ্টা করব মালিকানা পরিবর্তন না করলে কি কি সমস্যা হতে পারে এবং মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা ও বিক্রেতার করণীয় কি।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২১ ধারা মোতাবেক কোন যানবাহন ক্রয় বা হস্তান্তর করার পরে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে অবশ্যই মালিকানা পরিবর্তন করতে হবে। যদি মালিকানা পরিবর্তন না করা হয় তবে ৭৪ ধারা অনুযায়ী অনধিক ১ মাসের কারাদন্ড অথবা ৫০০০ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।

এছাড়াও বাইকটি কোন অপরাধ বা রাষ্ট্রবিরোধী কাজে ব্যাবহার হয়ে থাকলে যার নামে মালিকানা আছে তাকেই সর্বপ্রথম আইনের আওতায় আনা হবে। সম্প্রতি এ ধরনের কিছু ঘটনা লক্ষ্য করা গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে মালিকানা সময় মত পরিবর্তন না করা হলে অনেক হয়রানির শিকার হতে হবে।

মালিকানা পরিবর্তনের জন্য করণীয়

মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা ও বিক্রেতা উভয়েরই কিছু করণীয় রয়েছে।

ক্রেতার করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র

১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম জমা। [এ দু’টি ফরমসহ অন্যান্য ফরম এ ওয়েবসাইটের DOWNLOAD FORMS থেকে পাওয়া যাবে]

২। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ;

৩। ক্রেতার TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি

৪। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে);

৫। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ক্রেতার হলফনামা;

৬। সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ত্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন ছবিসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান, তবে ক্রেতা কোন প্রতিষ্ঠান হলে উপরে বর্ণিত কাগজপত্রসহ (হলফনামা ব্যতিত) অফিসিয়াল প্যাডে চিঠি।



বিক্রেতার করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র

১। ফরম ‘টিটিও’ এবং বিক্রয় রশিদে স্বাক্ষর;

২। বিক্রেতার ছবিসহ বিক্রয় হলফনামা;

৩। বিক্রেতা কোম্পানী হলে কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজিুলেশন ও অথরাইজেশন পত্র প্রদান;

৪। মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করা;

ওয়ারিশ সূত্রে মালিকানা বদলীর ক্ষেত্রে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র

১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম [এ দু’টি ফরমসহ অন্যান্য ফরম এ ওয়েবসাইটের DOWNLOAD FORMS থেকে পাওয়া যাবে];

২। কোর্ট/স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ;

৩। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ;

৪। একাধিক ওয়ারিশ থাকলে প্রথম ওয়ারিশের TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালীত নহে এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে)

৫। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে);

৬। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশসূত্রে মালিকানা প্রাপ্তি সংক্রান্ত ওয়ারিশগণের হলফনামা [একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক সকলের ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর একটি হলফনামা];

৭। নমুনা স্বাক্ষর ফর্মে নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন ছবিসহ ফরমের অন্যান্য তথ্য পূরণ।

উল্লেখ্য, যে বিআরটিএ এর অধীনে উক্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা আছে ঐ বিআরটিএ বরাবরই মালিকানা পরিবর্তনের আবেদন করতে হবে। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিআরটিএ তে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

সবার প্রতি আমাদের আহবান, মোটরসাইকেল বিক্রয় বা ক্রয় করার সাথে সাথেই মালিকানা পরিবর্তন করে নিরাপদ সড়ক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সহযোগিতা করবেন।





Musafir Biker 💪

17/06/2026

পুশ বাটন (Push Start) গাড়ি স্টার্ট করার সঠিক নিয়ম

🚗 ১. রিমোট (Smart Key) সাথে রাখুন
গাড়ির ভেতরে স্মার্ট কী থাকতে হবে।

🚗 ২. ব্রেক প্যাডেল চাপুন
ডান পা দিয়ে ব্রেক প্যাডেল সম্পূর্ণ চেপে ধরুন।

🚗 ৩. স্টার্ট/স্টপ বাটন চাপুন
ব্রেক চেপে ধরে একবার Start/Stop বাটন চাপুন,
ইঞ্জিন চালু হয়ে যাবে।

ইঞ্জিন বন্ধ করার নিয়ম, গাড়ি সম্পূর্ণ থামান।
গিয়ার P (Park) এ নিন।

Start/Stop বাটন একবার চাপুন, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।

শুধুমাত্র পাওয়ার অন করার নিয়ম
ব্রেক না চেপে Start/Stop বাটন একবার চাপলে ACC Mode চালু হবে।

দ্বিতীয়বার চাপলে ON Mode চালু হবে।

তৃতীয়বার চাপলে পাওয়ার বন্ধ হয়ে যাবে।

জরুরি টিপস:
✅ স্টার্ট দেওয়ার আগে ড্যাশবোর্ডের Warning Light গুলো একবার দেখে নিন।

✅ রিমোটের ব্যাটারি দুর্বল হলে রিমোটটি স্টার্ট বাটনের কাছে ধরে স্টার্ট করার চেষ্টা করুন (গাড়ির মডেলভেদে ভিন্ন হতে পারে)।

✅ গাড়ি স্টার্ট করার সময় সবসময় ব্রেক প্যাডেল চেপে রাখুন।

জেনে রাখা ভালো
05/05/2026

জেনে রাখা ভালো

🚗 গাড়ির লাইট বা A/C হঠাৎ বন্ধ? আগে ফিউজ চেক করুন!
গাড়ির ছোট একটা জিনিস—ফিউজ, কিন্তু সমস্যা হলে পুরো সিস্টেম বন্ধ করে দিতে পারে!
🔌 ফিউজ কী করে?
ফিউজ হলো আপনার গাড়ির “সিকিউরিটি গার্ড”।
বিদ্যুৎ বেশি হলে নিজে পুড়ে গিয়ে গাড়ির বড় ক্ষতি থেকে বাঁচায়।
⚠️ কখন বুঝবেন ফিউজ সমস্যা?
👉 হেডলাইট বা ইন্ডিকেটর হঠাৎ বন্ধ
👉 এ/সি বা ফ্যান কাজ করছে না
👉 রেডিও/মিউজিক সিস্টেম বন্ধ
👉 পাওয়ার উইন্ডো বা ডোর লক কাজ করছে না
💡 এসব হলে ৯০% ক্ষেত্রে সমস্যা ফিউজেই!
📦 ফিউজ কোথায় পাবেন?
✔️ ড্যাশবোর্ডের নিচে
✔️ বোনেটের ভিতরে (ইঞ্জিনের পাশে)
🔢 ফিউজের নম্বর মানে কী?
10A / 15A → ছোট ডিভাইস (রেডিও, লাইট)
20A / 30A → উইন্ডো, সুইচ
40A / 100A+ → বড় সিস্টেম (A/C, মেইন পাওয়ার)
⚠️ ভুল এম্পিয়ার দিলে বড় ক্ষতি হতে পারে!
🛠️ কিভাবে চেক করবেন? (সহজ ট্রিক)
1️⃣ গাড়ি বন্ধ করুন
2️⃣ ফিউজ খুলে দেখুন ভিতরের তার কাটা বা পুড়ে গেছে কিনা
3️⃣ পুড়ে গেলে একই মানের নতুন ফিউজ লাগান
😎 প্রো টিপ (সব ড্রাইভারের জন্য)
👉 বারবার ফিউজ পুড়ে গেলে বুঝবেন অন্য কোথাও শর্ট সার্কিট আছে
👉 তখন ইলেকট্রিশিয়ানের কাছে যান
🎯 মনে রাখবেন:
গাড়ি চালানো মানে শুধু স্টিয়ারিং ধরা না—
👉 ছোট সমস্যা বুঝতে পারাই আসল ড্রাইভারের পরিচয়!

19/04/2026

🚗🔥👉 গাড়ি হঠাৎ বন্ধ📖 একটা বাস্তব গল্প দিয়ে শুরু করি…একদিন সাগর ভাই রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতেছিল। হঠাৎ করে দেখলো—
🚫 হেডলাইট বন্ধ
📻 রেডিও বন্ধ
❄️ এসি কাজ করছে না
সে তো ভয় পেয়ে গেল! ভাবলো বড় সমস্যা, হাজার হাজার টাকা লাগবে 😰
কিন্তু পাশের এক মেকানিক এসে শুধু একটা ছোট জিনিস চেক করলো—
👉 ফিউজ!
মাত্র ৫ টাকার ফিউজ বদলাল… আর গাড়ি একদম ঠিক! 😲
🔌 ফিউজ আসলে কি? (সহজ ভাষায় বুঝুন)
ফিউজ হচ্ছে আপনার গাড়ির সেফটি গার্ড 🛡️
যখন অতিরিক্ত বিদ্যুৎ (কারেন্ট) যায়, তখন ফিউজ নিজে গলে গিয়ে সার্কিট কেটে দেয়।
👉 এতে বড় বড় পার্টস যেমন—
💡 হেডলাইট
📻 রেডিও
❄️ ক্লাইমেট কন্ট্রোল (AC)
🌬️ রেডিয়েটর ফ্যান
⚡ অল্টারনেটর
👉 এগুলো নষ্ট হওয়া থেকে বেঁচে যায়।
⚡ ফিউজের এম্পিয়ার (A) মান বুঝুন
আপনার দেওয়া কিছু ফিউজ মান 👇
20A / 25A / 30A → ছোট ডিভাইস (লাইট, রেডিও)
40A → ফ্যান, উইন্ডো কন্ট্রোল
100A → 🔋 মেইন সিস্টেম (ব্যাটারি + অল্টারনেটর)
👉 100A ফিউজ খুব গুরুত্বপূর্ণ!
এটা নষ্ট হলে পুরো চার্জিং সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে।
🚨 কিভাবে বুঝবেন ফিউজ নষ্ট?
এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন 👇
হেডলাইট হঠাৎ বন্ধ ❌
রেডিও কাজ করছে না ❌
পাওয়ার উইন্ডো/লক কাজ করছে না ❌
AC বা ফ্যান বন্ধ ❌
গাড়ি স্টার্ট নিতে সমস্যা ❌
👉 মানে যেই জিনিস বন্ধ, তার লাইনের ফিউজ চেক করুন।
🛠️ নিজেই কিভাবে চেক করবেন? (সহজ ৩ ধাপ)
1️⃣ গাড়ির ফিউজ বক্স খুলুন (ড্যাশবোর্ড বা ইঞ্জিনের পাশে থাকে)
2️⃣ সন্দেহজনক ফিউজ বের করুন
3️⃣ ভিতরের তার কাটা/পোড়া কিনা দেখুন
👉 কাটা থাকলে = ফিউজ শেষ 😅
🔄 সমাধান (খুব সহজ)
✔ একই এম্পিয়ারের নতুন ফিউজ লাগান
❌ কখনো বেশি এম্পিয়ারের ফিউজ দিবেন না (আগুন লাগতে পারে 🔥)
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা
বারবার ফিউজ পুড়ে গেলে ⚠️
👉 বুঝবেন অন্য বড় সমস্যা আছে (শর্ট সার্কিট)
👉 তখন মেকানিক দেখান
🎯 শেষ কথা (ড্রাইভারদের জন্য)
গাড়ি চালানো জানেন, কিন্তু ছোট সমস্যা বুঝতে না পারলে বিপদে পড়বেন 😔
👉 আজ থেকে মনে রাখুন—
“ছোট ফিউজ = বড় সমস্যা থেকে বাঁচ
#গাড়ির_টিপস #বাংলা_অটো #গাড়ির_সমস্যা

19/04/2026

✅ িয়ার_ব্যবহার_করবেন-

1) ঢালু রাস্তা বা পাহাড়ি পথে নামার সময় যখন লম্বা সময় ধরে নিচের দিকে নামবেন, তখন B গিয়ার ব্যবহার করলে গাড়ি নিজে নিজেই স্লো থাকবে এতে বারবার ব্রেক চাপতে হয় না ব্রেক গরম হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি কমে।

2) ভারী লোড নিয়ে নামার সময় গাড়িতে বেশি ওজন থাকলে নিচে নামার সময় স্পিড দ্রুত বেড়ে যায় তখন B গিয়ার স্পিড কন্ট্রোল রাখতে সাহায্য করে।

3) ব্রেক সেভ করার জন্য দীর্ঘ সময় ব্রেক ব্যবহার করলে ব্রেক প্যাড ক্ষয় হয় B গিয়ার ব্যবহার করলে ব্রেকের ওপর চাপ কম পড়ে।

৪) বেশি উঁচু জায়গায় উঠার সময়ও B গিয়ার ব্যবহার করবেন।

৫) যখন গাড়িতে বেশি শক্তি প্রয়োজন হবে ঐ সময়ও B গিয়ার ব্যবহার করবেন, B / L = 1st Gear

❌ ্যবহার_করবেন_না-

১) সাধারণ সোজা রাস্তায় (Normal driving),
২) হাইওয়েতে স্পিডে চলার সময়।
৩) শহরের ট্রাফিকে (কারণ এতে গাড়ি অপ্রয়োজনে স্লো হবে)।

#সহজভাবে_বুঝুন-
D (Drive) = Normal চালানো।
B (Brake) = গাড়ি নিজে স্লো করে (Engine braking)।

I got 2 reactions and 7 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done i...
30/09/2025

I got 2 reactions and 7 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

30/09/2025

I gained 303 followers, created 6 posts and received 27 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

013 0707 3715 বিক্রি হবে @ followers
27/09/2025

013 0707 3715 বিক্রি হবে @ followers

Address

Faridpur
1000

Telephone

+8801307073715

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Howlader Motors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M/S Howlader Motors:

Shortcuts

Share

Category