Faridpur TTC Driving Training - BMET

Faridpur TTC Driving Training - BMET Unofficial page – not operated by BMET or Faridpur TTC. ✅

এই পেজটি ফরিদপুর টিটিসি সম্পর্কিত তথ্য, নিয়মিত আপডেট এবং সাধারণ দিকনির্দেশনা শেয়ার করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
আমাদের মূল লক্ষ্য হলো
👉 দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান কোর্সে আগ্রহীদের প্রয়োজনীয় ও সহায়ক তথ্য পৌঁছে দেওয়া।
🔹 ড্রাইভিং প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য
🔹 কোর্স ও প্রশিক্ষণের আপডেট
🔹 দেশে ও বিদেশে চাকরি প্রার্থীদের জন্য সাধারণ দিকনির্দেশনা
📌 সর্বোপরি:
এটি একটি Unoffi

cial Page
এই পেজটি BMET ও ফরিদপুর টিটিসি কর্তৃপক্ষ দ্বারা সরাসরি পরিচালিত নয় এবং কোনো প্রকার অফিসিয়াল সংযুক্তি নেই।

🌙 ঈদযাত্রায় সচেতন হোন 🚍অতিরিক্ত গতি নয়, নিরাপদ যাত্রাই হোক সবার অঙ্গীকার।কারণ আপনার জন্য প্রিয়জনেরা ঘরে অপেক্ষা করছে। ❤️...
24/05/2026

🌙 ঈদযাত্রায় সচেতন হোন 🚍

অতিরিক্ত গতি নয়, নিরাপদ যাত্রাই হোক সবার অঙ্গীকার।
কারণ আপনার জন্য প্রিয়জনেরা ঘরে অপেক্ষা করছে। ❤️

নিরাপদে চলুন, হাসিমুখে বাড়ি ফিরুন।

24/05/2026

🌙 আপনার ঈদযাত্রা হোক নিরাপদ 🌙

ঈদের আনন্দ পরিবার ও প্রিয়জনদের সাথে ভাগাভাগি করতে সবাই ছুটে চলেছে আপন গন্তব্যে।
তাই যাত্রাপথে একটু সচেতনতা ও দায়িত্বশীলতাই পারে একটি দুর্ঘটনা এড়াতে।

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
অতিরিক্ত গতি পরিহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং নিরাপদে গাড়ি চালান।
মনে রাখবেন, আপনার জন্য কেউ একজন ঘরে অপেক্ষা করছে।

নিরাপদে পথ চলুন,
হাসিমুখে বাড়ি ফিরুন। ❤️

#নিরাপদ_ঈদযাত্রা


23/05/2026

আমাদের ফরিদপুর টিটিসি-র 'দেশ-বিদেশ ড্রাইভিং' ট্রেডের কৃতী শিক্ষার্থী মির্জা সজল আজ তার কঠোর আত্মত্যাগ, মেধা ও হাড়ভাঙা খাটুনি দিয়ে দুবাই ট্যাক্সিতে সুনামের সহিত কাজ করছেন, কুড়িয়েছেন অনন্য সফলতা।
তার এই ত্যাগ আর সাফল্যের গল্প আমাদের জন্য অত্যন্ত গর্বের। সজলের জন্য রইলো অনেক দুআ ও শুভকামনা! 🇧🇩🤝🇦🇪

📢 ভর্তি বিজ্ঞপ্তি━━━━━━━━━━━━━━━━━━━দেশ-বিদেশে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্র...
23/05/2026

📢 ভর্তি বিজ্ঞপ্তি
━━━━━━━━━━━━━━━━━━━
দেশ-বিদেশে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ফরিদপুর-এ জুলাই-সেপ্টেম্বর/২০২৬ সেশনে ০৩ (তিন) মাস মেয়াদি (৩৬০ ঘণ্টা) নিয়মিত প্রশিক্ষণ কোর্সে নিম্নবর্ণিত ট্রেডসমূহে প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

উক্ত কোর্সসমূহে ভর্তি হতে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত নিয়মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি। ফরিদপুর টিটিসি থেকে দেশ-বিদেশ ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত সকল প্রশিক্ষণার্থীদের জানানো যাচ্ছে যে, প্রকাশি...
22/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি।

ফরিদপুর টিটিসি থেকে দেশ-বিদেশ ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত সকল প্রশিক্ষণার্থীদের জানানো যাচ্ছে যে, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী সকল প্রশিক্ষণার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অবগত করা হলো।

12/05/2026
জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের ꧁𓊈𒆜ভর্তি বিজ্ঞপ্তি𒆜𓊉꧂প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান...
07/05/2026

জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের
꧁𓊈𒆜ভর্তি বিজ্ঞপ্তি𒆜𓊉꧂
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ফরিদপুরে ০৬ (ছয়) মাস মেয়াদী "জাপানিজ ভাষা শিক্ষা কোর্স" এ "জুলাই-ডিসেম্বর/২০২৬" সেশনে ভর্তি কার্যক্রম চলমান। আগ্রহী প্রার্থীগনের নিকট কেন্দ্রের নির্ধারিত ফরম/অনলাইন-এ নিম্ন বর্ণিত নিয়ম/শর্ত প্রতিপালন স্বাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ভর্তি সংক্রান্ত তথ্যঃ
─── ⋆⋅☆⋅⋆ ──
ভর্তি ফি- ১০০০ (এক হাজার) টাকা।
কোর্সের মেয়াদ- ০৬(ছয়) মাস।
আসন সংখ্যা- ৪০ (চল্লিশ) জন (পুরুষ/ মহিলা)।
বয়স সীমা- ১৭-৩৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা- এস এস সি / সমমান পাস।
উচ্চতা- পুরুষ (৫-৪), মহিলা (৫-০)

অনলাইন আবেদন প্রক্রিয়া
অনলাইন:- https://employee.oep.gov.bd/employee/login-with-otp → Trining Portal Trining Division District Istitution Select Course Submit/Enroll Process.

ভর্তি ফরম বিতরন ও জমা-
প্রশিক্ষণ শাখা, টিটিসি ফরিদপুর। অফিস চলাকালীন সময় (সকাল ৯.০০টা- দুপুর ২.০০টা) ২৬/০৪/২০২৬ খ্রিঃ হতে ০৯/০৬/২০২৬খ্রিঃ পর্যন্ত।

প্রার্থী বাছাই-
শারীরিক যোগ্যতা এবং মৌখিক পরীক্ষা (১০/০৬/২০২৬ খ্রিঃ) সকাল ০৯.০০ টা হইতে।

ফলাফল প্রকাশ-
১১/০৬/২০২৬ খ্রিঃ (কেন্দ্রের নোটিশ বোর্ড, ওয়েব ও ফেসবুকঃ

ভর্তির তারিখ ও স্থান-
১৪/০৬/২০২৬ খ্রিঃ হইতে ১৫/০৬/২০২৬ খ্রিঃ পর্যন্ত।
অফিস চলাকালীন সময় (সকাল ৯.০০টা দুপুর ২.০০টা), প্রশিক্ষণ শাখা, টিটিসি, ফরিদপুর।

প্রয়োজনীয় কাগজপত্র-
সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, সত্যায়িত।
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সত্যায়িত।
পাসপোর্টের ফটোকপি (যদি থাকে), সত্যায়িত।
পাসপোর্ট সাইজের ছবি ২ কপি সত্যায়িত ও বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড।

প্রশিক্ষণ শুরু: ০১/০৭/২০২৬ খ্রি:

প্রশিক্ষণের সময়-
রবিবার হতে বৃহস্পতিবার (সকাল ৮.০০টা হতে বিকাল ২.০০টা পর্যন্ত প্রতিদিন)

বিশেষ দ্রষ্টব্য:
০১। প্রশিক্ষণ শেষে সরকারী সনদ প্রদান করা হবে।
০২। সরকারী ভাবে জাপানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
০৩। কর্তৃপক্ষ কোন কারন ব্যাতিরেকে বিজ্ঞপ্তি সংশোধন/
সম্পূর্ণ বাতিল করার অধিকার রাখেন।

যোগাযোগ:
মোবাইল: ০১৮২১-০৫৮১১৪

04/05/2026

অন-ফিল্ড ড্রাইভিং ট্রেনিং
আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাতে শিখুন।🚏🚦

04/05/2026

অন-ফিল্ড ড্রাইভিং ট্রেনিং
আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাতে শিখুন।🚦🚏

‎﴾ শোক সংবাদ ﴿অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ফরিদপুর টিটিসি-র ড্রাইভিং ইন্সট্রাক্টর জনাব আব্দুস সালাম মোল্যা স্যা...
03/05/2026

‎﴾ শোক সংবাদ ﴿
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ফরিদপুর টিটিসি-র ড্রাইভিং ইন্সট্রাক্টর জনাব আব্দুস সালাম মোল্যা স্যারের শ্রদ্ধেয় রত্নগর্ভা মাতা আজ (০৩/০৫/২০২৬ ইং) সকাল ১০.০০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ‎‏إنَّا ِللهِ وإنَّا إلَيْهِ رَاجِعُوْن )।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ফরিদপুর টিটিসি পরিবার গভীরভাবে শোকাহত।
জানাজার সময় ও স্থান:
আজ বাদ আছর হেলিপোর্ট জামে মসজিদে (নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন) মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজায় শরীক হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমীন।

01/05/2026

জাপানে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী কর্মীগণ লক্ষ্য করুন।

Address

TTC Road
Faridpur
7800

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur TTC Driving Training - BMET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur TTC Driving Training - BMET:

Share

Category