MRF Tyre - North Bengal Auto

MRF Tyre - North Bengal Auto MRF Tyre official distributor in Dinajpur Bangladesh.

21/07/2025
টায়ারের কারনে কি বাইকের মাইলেজ কমে?বর্তমান সময়ে অনেকের মাঝেই একটি প্রশ্ন চলে আসে বাইকের টায়ার ভারি হলে অথবা সাইজ একটু পর...
25/03/2023

টায়ারের কারনে কি বাইকের মাইলেজ কমে?

বর্তমান সময়ে অনেকের মাঝেই একটি প্রশ্ন চলে আসে বাইকের টায়ার ভারি হলে অথবা সাইজ একটু পরিবর্তন করে মোটা চাকা লাগালে মাইলেজ ড্রপ করে কিনা? হ্যা কমে, তবে খুবই সামান্য। বাইকের চাকা মাইলেজ ড্রপের ক্ষেত্রে ৫% এর বেশি প্রভাব ফেলতে পারে না। স্বাভাবিক ভাবেই আপনি স্টক টায়ারের থেকে কিছুটা মোটা বা অফ রোড টাইপ বেশি রাবার কম্পাউন্ডের টায়ার ব্যবহার করলে বাইকের মাইলেজ কিছুটা ড্রপ করবে। কিন্তু আপনাকে জানতে হবে আসলে কোন কোন বিষয়ের কারনে বাইকের মাইলেজ বাকি ৯৫% ড্রপ করে, শুধুই কি টায়ার বড় কারন? চলুন কিছু বিষয় জেনে নেয়া যাক যার কারনে বাইকের মাইলেজ ড্রপ করে। এতে করে আমাদের কিছু ভূল ধারনাও ভেঙ্গে যাবে বলে আসা করা যায়।

১। বাইকের ইঞ্জিন কন্ডিশনঃ
বাইকের ইঞ্জিন মুলত পেট্রোল কিংবা অকটেন দিয়ে চলে, চাকা কিংবা পুরো চ্যাসিস অথবা অন্যান্য যেকোন ফিটমেন্ট কিন্তু তেল নিয়ে থাকে না। ইঞ্জিন শক্তি দিয়েই টেনে নিতে হয় সকল পার্টস। সুতরাং ইঞ্জিনের ক্ষমতা, টিউনিং, সিসি রেঞ্জ, পিক-আপ রেস্পন্স এসব কিছুর উপর নির্ভর করে আপনার বাইকের মাইলেজ। ইঞ্জিনের গিয়ার শিফটিং ঠিক আছে কিনা এর উপরেও আপনার বাইকের মাইলেজ নির্ভর করে। আর এই কারনেই হাই সিসি কিংবা শক্তিশালী ইঞ্জিন বাইকের মাইলেজ অনেকটাই কম। শক্তি উৎপাদন করতে মানুষের যেমন খাবার লাগে ইঞ্জিনেরও তেমন বেশি ফুয়েল দরকার পড়ে। ইঞ্জিন কন্ডিশনটাও অনেকটা ম্যাটার করে, তার কারন, ইঞ্জিন অয়েল সময়ে সময়ে পরিবর্তন এবং ইঞ্জিনের কন্ডিশন ঠিক ঠাক না থাকলে ইঞ্জিন সিস্টেম ভাল থাকে না। এতে করে কার্বোরেটরে বা এফআই সেনসরে তেল ঠিক ঠাক প্রবাহ এবং ইন্টারনাল প্রসেস করতে অনেক বাধা বিপত্তির সম্মুখিন হয়ে থাকে। যার ফলে মাইলেজ ড্রপ করে।

২। রাইডিং স্টাইল এবং রাইডারঃ
বাইকের মাইলেজ একজন রাইডারের স্কিল, রাইডিং টাইপ এবং মেইনটেনেন্সের উপরে অনেকটা নির্ভর করে। একজন রাইডার কতটা ব্রেকিং ব্যবহার করছে, কতটা ঘনঘন ব্যবহার করছে, ক্লাচ কিভাবে এবং কতবার প্রেস করছেন, নরমাল স্পীডে বাইক রাখছেন নাকি অনেক দ্রূত কিংবা ধীর গতিতে চালাচ্ছেন, বাইকের সার্ভিসিং ঠিকঠাক করছেন কিনা, কতটা ভাল মানের ইঞ্জিন অয়েল এবং ফুয়েল ব্যাবহার করছেন এগুলো সবকিছুই বাইকের পারফর্মেন্স এবং মাইলেজ নির্ধারন করে দেয়। বর্তমান সময়ে বাইকে দেখবেন ইকো মোড, স্পোর্টস মোড এই ধরনের একটা বিষয় উল্লেখ থাকে, আগের বাইকগুলোতে এগুলো না থাকলেও বিষয়গুলো ঠিক একইভাবে কাজ করত। একজন রাইডার যখন ৫০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পীডে, বেশি ব্রেক বা ক্লাচ প্রেস না করে চলতে থাকে সেটি ইকো মোডের অধিনে পড়ে, এই সময় বাইকের মাইলেজ বেশ ভাল থাকে। কিন্তু আপনি যদি সবসময় হাই স্পীড, হঠাৎ ব্রেকিং এগুলোর উপর বেশি অভ্যস্থ হয়ে থাকেন তাহলে আপনার বাইকের মাইলেজ কিছুটা ড্রপ করবে এটাই স্বাভাবিক।

৩। বাইকে কতটা ওজন বহন করছেন?
আপনি সিঙ্গেল রাইড করছেন নাকি পিলিয়ন সহ? সাথে কি ভারি অনেক কিছু বহন করছেন? পিলিয়ন ১ জন নাকি ২ জন? এই সকল বিষয় বাইকের স্পীড এবং মাইলেজ কমিয়ে আনে। এর কারন টায়ার কিংবা বাইকের লোড ক্যাপাসিটি থাকে, এর বেশি বহন করলে ইঞ্জিনে প্রেসার পড়ে, টায়ার ট্র্যাকশন বেড়ে যায়, যার ফলে মাইলেজ ড্রপ করে, নিজে ট্রাই করে দেখতে পারেন।

৪। রাস্তার অবস্থা কি?
আপনি কেমন রাস্তায়, কতটা ওজন নিয়ে এবং ইঞ্জিনের কি কন্ডিশনে বাইক রাইড করছেন এগুলর উপর মাইলেজ অনেকটা নির্ভর করে। ভাঙ্গা রাস্তায় কিংবা পাহাড়ি রাস্তায় বাইকের মাইলেজ একরকম আবার হাইওয়ে কিংবা শহরের রাস্তায় তা আরেক রকম। বেশিবার ক্লাচ বা ব্রেক প্রেসিং, বার বার স্পীড এবং গিয়ার পরিবর্তন বাইকের মাইলেজ কম বেশি করে থাকে যা রাস্তার কন্ডিশনের উপর অনেকটা নির্ভর করে।

৫। বাইকের চাকাঃ
সবশেষে চলে আসে বাইকের চাকা। এর কারন, চাকাকে ঘুরতে সাহায্য করে ইঞ্জিন, চাকা নিজে নিজে ঘুরে না। আপনি যদি স্বভাবিকভাবেই স্টক টায়ারের বদলে মোটা চাকা লাগান, বেটার গ্রিপের জন্য বেশি রাবার কম্পাউন্ডের বা স্টীল বেল্টের রেডিয়াল টায়ার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার মাইলেজ কিছুটা কমে যাবে। তবে উপরের বিষগুলো যদি সব ঠিক থাকে এবং যেটা যেইভাবে থাকা উচিৎ সেইভাবেই থাকে তাহলে মাইলেজ যতটুকু ড্রপ করবে তা আপনি বাইকের এবং চাকার পারফর্মেন্সের কারনে ভুলেই যাবেন।

যেকোন বাইক তৈরীর সময় তা একটি স্ট্যান্ডার্ড কন্ডিশনে চেক করা হয়, এবং মাইলেজ ও স্পীড টেস্ট সেইভাবেই হয়ে থাকে। সুতরাং উপরে উল্লেখিত প্রথম চারটি বিষয় ভুলে গিয়ে টায়ারের কারনে মাইলেজ অনেকটা ড্রপ করে এটা ভাবার কোন কারন নেই। তাহলে কোম্পানি থেকে বলা হত ‘এই ব্র্যান্ডের টায়ার ব্যাবহার করলে আপনার বাইকের মাইলেজ বাড়বে” হোক সেটা MRF, Pirelli অথবা Timsun ইত্যাদি। আলোচিত সকল বিষয় ইন্টারনেটে সার্চ করে কিংবা নিজে পরীক্ষা করে সত্যমিথ্যা যাচাই করে নিতে পারেন।

ধন্যবাদ।

MRF টায়ার কেন ভারি? টায়ার এবং জুতার মধ্যে একরকম মিল রয়েছে। টায়ার যেমন বাইক কিংবা গাড়ির পুরো ওজন বহন করে ঠিক তেমনই আমাদের...
20/03/2023

MRF টায়ার কেন ভারি?

টায়ার এবং জুতার মধ্যে একরকম মিল রয়েছে। টায়ার যেমন বাইক কিংবা গাড়ির পুরো ওজন বহন করে ঠিক তেমনই আমাদের পায়ে থাকা জুতাটিও। সুতরাং বলা যেতেই পারে টায়ার একটি যানবাহনের জুতার মত। জুতা যদি মজবুত এবং সোল ভাল না হয় চলাফেরা, দৌড়ানো এবং হাটার সময় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। ঠিক একইভাবে বাইকের টায়ার কাজ করে থাকে। MRF এর প্রতিটি টায়ার তৈরী হয় আমদের এশিয়ার রাস্তায় বিভিন্ন আবহাওয়া, রোড কন্ডিশন এবং রাইডারের সর্বচ্চ নিরাপত্তা ও কমফোর্ট নিশ্চিত করে। অনেকের মনেই প্রশ্ন থাকে MRF টায়ার ভারি, যার ফলে মাইলেজ এবং পারফর্মেন্স ড্রপ করে, আসলে তায়ার মাইলেজের উপর কতটা প্রভাব ফেলে সেটা নিয়ে বিস্তারিত আরেকটি পোস্টে পেয়ে যাবেন। তার আগে, MRF টায়ার মোটা এবং তূলনা মূলক ভারি হবার কিছু কারন আপনাদের জানা উচিৎ।

১। যানবাহনের সাথে সামঞ্জশ্যঃ এবং ম্যানুফাকচারিং মেটেরিয়ালঃ
MRF টায়ার বেশিরভাগ বাইকে OEM ফিটমেন্ট হিসেবে আসে, এর কারন কি? উত্তর হচ্ছে টায়ার কোয়ালিটি, বাইকের সাথে সামঞ্জশ্য, এবং লং লাস্টিং লাইফ। এক কথায় বলা চলে ভ্যালূ ফর মানি। MRF টায়ারগুলো বাইকের ম্যানূফ্যাকচারিং চেসিস, ড্রাই ওয়েট, ইঞ্জিন ফিচারস সবকিছুর উপর ভিত্তি করে তৈরি হয় এবং যেকোন রোড কন্ডিশনে পিলিয়নসহ রাইড করার ক্যাপাসিটি যেন থাকে সেই হিসেবে রাবার কম্পাউন্ড বেশি দেয়া থাকে। রেডিয়াল টায়ারের ক্ষেত্রে স্টিল বেল্ট ব্যাবহার করা হয় MRF টায়ারে। সব কিছু মিলিয়ে টায়ারে পাংচার যেন কম হয়, যেকোন অবস্থায় যেন লোড ক্যাপাসিটি ঠিক থাকে এবং রাস্তায় ট্র্যাকশন যেন পার্ফেক্ট হয় এগুলো চিন্তা করে টায়ারগুলো পুরূ এবং ভারি করা হয়। ভারত্ব ঠিক থাকচলে স্কিডিং অনেকটা কমে যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে কথা বললে, সুজুকি কিং ইয়ামাহার ১৫০সিসি বাইকগুলো ওজনে ভারি হয়, এই ধরনের ভারি বাইকে হালকা টায়ার না দিয়ে, তাহলে কেন MRF টায়ার দেয়া হয় একবার ভেবে দেখেছেন কি?

২। ব্যালান্স এবং কর্নারিংঃ
শহরের রাস্তায় ব্যালান্স এবং কর্নারিং একরকম হয়। অন্যদিকে পাহাড়ি রাস্তা কিংবা যেকোন অফরোডে ব্যাপারটা অন্যরকম। তাহলে আপনিকি প্রতিটি রস্তায় যাবার আগে টায়ার চেঞ্জ করবেন? এই সমস্যা থেকে যতটা দূরে থাকা যায় এই কারনেই MRF টায়ার ম্যানুফ্যাকচারিং হয় অনেক গবেষনার পর। যাতে করে যেকোন রাস্তাতেই এর গ্রিপিং এবং পারফর্মেন্স ভাল থাকে এবং ক্ষয় দেরিতে হয়। যার কারনে টায়ারে রাবার কম্পাউন্ড বেশি থাকে এবং টায়ার কিছুটা ভারি হয়।

৩। লং লাস্টিং লাইফঃ
আপনার জুতার তলা ক্ষয় হয়ে গেলে যেমন আবার কিনতে হয় ঠিক সেইভাবেই টায়ারের গ্রিপ চলে গেলে পরিবর্তন করতে হয়। কিন্তু যদি আপনার টায়ারের বডি কম্পাউন্ড উন্নত এবং মোটা হয় তাহলে সেটা আপনাকে বেশ অনেকদিন সাপোর্ট দিতে পারে। আর এই কারনেই MRF টায়ারে রাবার কম্পাউন্ড এবং অন্যান্য ম্যানুফ্যাকচারিং মেটেরিয়াল বেশি থাকে এবং টায়ার কিছুটা ভারি হয়ে যায়। রাবার কমিয়ে দিলে কম্পানি লাভবান হবে ঠিকই কিন্তু রাইডার? একটা উদাহরন দেয়া যাক, কেউ ৪০০০ টাকা দিয়ে একটি লাইট ওয়েট চাকা লাগালো তার বাইকে এবং আপনি ৫০০০ টাকা দিয়ে কিছুটা মোটা, ভারি এবং টেকশই MRF টায়ার লাগালেন আপনার বাইকে। ৪০০০ টাকার টায়ার ১ বছর পর ক্ষয় হয়ে গেল এবং আবার কিনতে হল, কিন্তু আপানার চাকা ২ বছর গেল। তাহলে অন্যজন ব্যাবহার করলেন ৮০০০ টাকার টায়ার ২ বছরে আর আপনি ৫০০০ টাকার চাকা ২ বছর অনায়াসে ব্যবহার করে গেলেন। লাভ কার হচ্ছে?

কাস্টমারদের সর্বচ্চ সুবিধা নিশ্চিত করে, লং লাস্টিং লাইফ এবং পারফর্মেন্সে যেন কোন ঘাটতি না থাকে এই কথা চিন্তা করেই MRF তাদের প্রতিটি টায়ার বানায় এবং এতে অনেক উন্নত মানের ফিচারস এবং মেটেরিয়াল ব্যাবহার করতে হয়। এর ফলে অন্যান্য টায়ারের থেকে ওজন কিছুটা বেশি। আপনাদের জন্য একতা প্রশ্ন থাকল, ১০০ সিসির বাইকের চেসিস বা ফ্রেমে কেন ১০০০ সিসি ইঞ্জিন দেয়া হয় না? তাহলে কোম্পানির খরচ বেচে যায়, সেই সাথে আকারে কিং অজনে বেশিও করতে হয় না। তাহলে কেন হাই সিসি বাইক ভারি হয়?
আশা করি আপনারা যদি এই প্রশ্নের উত্তর বুঝতে পারেন তাহলে অবশ্যই MRF টায়ার কেন ভারি সেটিও বুঝে যাবেন।

ধন্যবাদ।

আসুন জেনে নেই:বায়াস এবং রডিয়াল টায়ারের মাঝে পার্থক্যঃদুই ধরনের টায়ার আমরা দেখে থাকি- রেডিয়াল এবং বায়াস। অনেকের মাঝেই ...
08/02/2023

আসুন জেনে নেই:

বায়াস এবং রডিয়াল টায়ারের মাঝে পার্থক্যঃ

দুই ধরনের টায়ার আমরা দেখে থাকি- রেডিয়াল এবং বায়াস।

অনেকের মাঝেই চিন্তা আসে শুধু কি আউটলুক এবং কম্পাউন্ডেই পার্থক্য? আবার অনেকেই জানতে চায় আসল পার্থক্যগুলো কি কি? আসলে রেডিয়াল এবং বায়াসের মধ্যে ম্যানুফাকচারিং কম্পাউন্ড, ট্রেড এবং যে বেল্ট দিয়ে টায়ার বুনন করা হয় সেখানেই আসল পার্থক্য। তবে এই ম্যানুফাকচারিং ডিফারেন্সের কারনেই বেশ অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলো নিম্নে তুলে ধরা হল।

বায়াস প্লাই টায়ার:
- একটি বায়াস বা বায়াস-প্লাই টায়ার নাইলন বেল্ট ব্যবহার করে তৈরী করা হয় যা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ক্রিস-ক্রস প্যাটার্ন বা আড়াআড়িভাবে সাধারণত ৩০ বা ৪০ ডিগ্রি এঙ্গেলে বিছানো থাকে।
- বেশিরভাগ বায়াস প্লাই টায়ার ৪টি লেয়ারে বুনন করা হয়ে থাকে, যার মানে তাদের কর্ডের ৪টি স্তর রয়েছে
- ৬ প্লাই, ৮ প্লাই এবং ১০ প্লাই শুধুমাত্র ভারী যানবাহনের অর্থাৎ বাস, ট্রাকের জন্য পাওয়া যায়।
- সাইডওয়াল এবং ট্রেড উভয়ই একই রিইনফোর্সিং প্লাই দ্বারা সাপোর্টেড, যা টায়ারটিকে মাটির সাথে আকড়ে ধরে চলতে বেশ সাহায্য করে।
- নাইলন ফাইবার কর্ড হবার কারনে সহজেই রিপিয়ার করা যায়।
- এই ধরনের টায়ার বেশ অনেক লোড বহন করতে পারে।
- অনেকটা দিন ব্যাবহারে কিছুটা হার্ড হয়ে যায় তবে দামে কম।

রেডিয়াল টায়ারঃ
- রেডিয়াল টায়ারে, ৯০ ডিগ্রি এঙ্গেলে রিইনফোর্সিং স্টীলবেল্ট দিয়ে তৈরী করা হয়। এবং প্রতিটি প্লাই একটি আরেকটির নিচে অবস্থিত এবং একমূখী, বায়াস টায়ারের মতো ক্রিস-ক্রস প্যাটার্ন না, সোজাসোজি।
- রেডিয়াল প্লাইসগুলো ইস্পাত, নাইলন, কেভলার এবং অন্যান্য উপকরণের মাধ্যমে যতটা পারা যায় মজবুত করে তৈরি করা হয়।
- ট্রেড তৈরি করতে বেল্টের উপরে বায়াসের থেকে বেশি রাবার প্রয়োগ করা হয়।
- সাইডওয়াল এবং ট্রেড পুরোপুরি আলাদা অংশ, টায়ারের রোলিং অংশের সাথে বায়াস টায়ারের মত কোন কানেকশন নেই।
- বায়াসের তুলনায় কম লোড নিতে পারলেও বেশ অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী।
- দাম কিছুটা বেশি হয় তবে মাইলেজ ভাল দিতে সক্ষম।
- কন্সট্রাকশন টাইপের কারনে বেশ ভাল গ্রিপ পাওয়া যায়।
Inbox us for your orders ❤️

অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে Revz M, Revz Y, Revz S এবং Revz MG এই চারটির মধ্যে কি পার্থক্য?  তাহলে চলুন জেনে নেই কিছু ব...
03/02/2023

অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে Revz M, Revz Y, Revz S এবং Revz MG এই চারটির মধ্যে কি পার্থক্য? তাহলে চলুন জেনে নেই কিছু বেসিক বিষয়গুলো।
MRF Revz সিরিজের টায়ারগুলো 150cc এর উপরে বাইকের জন্য তৈরীকৃত প্রথম রেডিয়ালগুলির মধ্যে একটি। শুরুর দিকে এই টায়ারগুলো পাংচার প্রবণ ছিল। তাই MRF Revz Y কিছুটা হার্ড কম্পাউন্ড দিয়ে পাংচার রোধের জন্য বাজারে আসে। সম্প্রতি Revz M সফট এবং হার্ড কম্পাউন্ড মেটেরিয়ালের মিশ্রনে তৈরী হয়ে বাজারে আসে। সাইজ এবং প্যাটার্ন একই থাকে, তবে মানুফ্যাকচারিং প্রোফাইলে যে পরিবর্তন দেখা যায় সেটি হচ্ছে প্রথম দিকের Revz গুলোর থেকে এগুলো বেশি ফ্ল্যাট। যার ফলে কিছু সুবিধাও পাওয়া যাবে,
- কর্নারিং করার সময় ভাল গ্রিপ।
- কম পাংচার হবার সম্ভাবনা।
- বেশি টেকসই।
- অনেকদিন ব্যাবহারের পরেও হার্ড হয়ে যাবার সম্ভাবনা নেই।
এবার আসি Revz MG তে। এই টায়ারটি সম্পুর্ণ আলাদা প্যাটার্ন। রেডিয়াল পার্ফরমেন্সের সাথে সংযুক্ত করা হয়েছে অফরোডিং ব্লক ট্রেড। ভাঙ্গাচূড়ো রাস্তায়, কিংবা যেকোন হিল রাইডিং হবে আরো বেশি সহজ এবং কনফিডেন্স থাকবে ১০০%। Revz S এর ক্ষেত্রে ডিজাইন এবং মানুফ্যাকচারিং কিছুটা অন্যরকম। REVZ S তৈরী করা হয়েছে রাউন্ড প্রোফাইলে, আর্থাৎ এই সিরিজ অন্যান্য REVZ গুলোর মতন ফ্ল্যাট প্রোফাইলের না, এবং এর কম্পাউন্ড কিছুটা সফট। এতে করে এই টায়ারটি অত্যন্ত স্টেবল এবং চমৎকার ড্রাই এবং ওয়েট গ্রিপ দিবে।
অত্যাধুনিক এই টায়ারগুলো সবকয়টিই আপনার বাইককে যেকোন রাস্তায় বেশ ভাল ট্র্যাকশন এবং হাই স্পীডে কর্নারিং করতে আত্মবিশ্বাস প্রদান করে। প্রতিটি REVZ টায়ারে এঙ্গুলার প্যাটার্ন সহ ট্রেড ডিজাইন রয়েছে, যার ফলে ভাল ওয়াটার-চ্যানেলিং এবং সেরা ট্র্যাকশন দিতে পারে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বেশ অনেকটা দিন ব্যাবহারের পরেও এই টায়ারগুলোর আউটার শেল হার্ড হয়ে যাবে না। যা অন্যান্য ব্যায়াস টায়ারে দেখা যায়।

মোটরসাইকেলের   টায়ার জন্য  নর্থ বেঙ্গল অটো হতে পারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 🤗MRF টায়ার খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়...
23/11/2022

মোটরসাইকেলের টায়ার জন্য নর্থ বেঙ্গল অটো হতে পারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 🤗

MRF টায়ার খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানোর সুব্যবস্থা রয়েছে। (চার্জ প্রযোজ্য)

আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থাকায় আমরা আমাদের শোরুম থেকে ক্রয় করা টায়ার গুলো সাথে সাথেই ইনিস্টলেশন করে দিতে পারি। কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে আমরা শোরুমের পাশাপাশি নিজস্ব সার্ভিস সেন্টার করেছি যাতে আমাদের কাস্টমার সবসময় ভালো মানের সেবা পায়।

আমাদের রয়েছে ফুয়েল ইঞ্জেকশন (FI) Fuel Injector ক্লিনার। আপনার FI টেকনলোজির বাইক গুলোর Injector আমাদের সার্ভিস সেন্টার থেকে ক্লিন ও পর্যবেক্ষণ (analyse) করতে পারবেন।

বাইক আপনার কিন্তু আপনার বাইককে ভালো রাখার দায়িত্ব আমাদের।

North Bengal Auto
C&B Road, Boromath, Masjid Market Sadar Dinajpur
Contact: 01788061321 (WhatsApp)

Google Map Location:
https://maps.app.goo.gl/GpEZeHs3vpQutggR7

MRF টায়ারের সকল সাইজ আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে ^_^ দিনাজপুর জেলায় আমরা MRF Tyre এর অথোরাইজড ডিলার পয়েন্ট। অরিজিনাল MRF ...
12/11/2022

MRF টায়ারের সকল সাইজ আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে ^_^

দিনাজপুর জেলায় আমরা MRF Tyre এর অথোরাইজড ডিলার পয়েন্ট। অরিজিনাল MRF Tyre পাবেন আমাদের শোরুমে। খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়।

বিস্তারিত তথ্যের জন্য সরাসরি কল করুন অথবা ইনবক্সে নক করতে পারেন।

North Bengal Auto
C&B Road, Masjid Market, Boromath Sadar Dinajpur
Contact: 01788061321 (WhatsApp)

ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি 🤗দেশের সকল বাস,ট্রাক,পিকাপ ও বড় গাড়ি চালক এবং অটো রিকশা চালকদের প্রতি বিশেষ অনুর...
06/08/2022

ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি 🤗
দেশের সকল বাস,ট্রাক,পিকাপ ও বড় গাড়ি চালক এবং অটো রিকশা চালকদের প্রতি বিশেষ অনুরোধ দোয়া করে দেখে শুনে সাবধানে গাড়ি চালান এবং মোটরসাইকেল চালকদের সাইড দিয়ে দিন। কারন আপনাদের সচেতনতাই আমাদের #বাইকার ভাইদের নিরাপত্তা।

আর বাইকার ভাইদের বলবো হেলমেট ব্যবহার করুন, নিরাপত্তা নিশ্চিত করে সাবধানে ট্রাফিক আইন মেনে বাইক চালাবেন।

ধন্যবাদ সকলকে 🤗

30/06/2022

হে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো। সবাইকে মাফ করে দাও। যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো, তাদের ...
06/06/2022

হে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো। সবাইকে মাফ করে দাও। যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করো। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে, তাদেরকে দ্রুত সুস্থতা দান করো।

~আমিন

Address

North Bengal Auto
Dinajpur
5200

Telephone

+8801788061321

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRF Tyre - North Bengal Auto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MRF Tyre - North Bengal Auto:

Share