Jabo Bohudur যাব বহুদূর

Jabo Bohudur যাব বহুদূর Scooty riding learning centre for women. Located at Dhanmondi, Dhaka. We have no branch.

'যাব বহুদূর'-এর অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী শিপ্রা বোসের অকাল প্রয়াণে আমরা শোকাহত। 'যাব বহুদূর'-এর ৩টি ট্রানিং স্কুটির...
01/07/2023

'যাব বহুদূর'-এর অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী শিপ্রা বোসের অকাল প্রয়াণে আমরা শোকাহত। 'যাব বহুদূর'-এর ৩টি ট্রানিং স্কুটির একটি দান করেছিলেন আমাদের প্রাণের মানুষ শিপ্রা দি। সব সময় মানা করে এসেছেন যেন এই তথ্যটি কখনোই না জানাই, কিন্তু আজ জানাবোই শিপ্রা দি, কোন মানা শুনবো না।

অনন্তলোকে আপনার যাত্রা শুভ হোক। আপনার আত্মার শান্তি কামনা করছি। আমাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি রইলো।

শুভ জন্মদিন 'যাব বহুদূর....... 'আজ ৫ম জন্মদিন। ভাল থেক 'যাব বহুদূর'। এ জীবনে ভালোবাসার অন্যতম নাম 'যাব বহুদূর' যার জন্মে...
31/03/2023

শুভ জন্মদিন 'যাব বহুদূর....... '

আজ ৫ম জন্মদিন। ভাল থেক 'যাব বহুদূর'। এ জীবনে ভালোবাসার অন্যতম নাম 'যাব বহুদূর' যার জন্মের সময় থেকে বহু চড়াই-উৎরাই পেরিয়ে ৫০০+ জনের প্রশিক্ষণ শেষ করেছে। চিনিয়েছে অনেক মানুষ। দিয়েছে অনেক সম্মান, সম্মাননা এবং অগণিত মানুষের ভালোবাসা।

31/10/2022

বার বার অনুরোধ করা স্বত্তেও আপনারা ইনবক্সে মেসেজ পাঠান কেন? কল করেন কেন? আমি সত্যি আপনাদের মানসিকতা বুঝতে পারি না।

21/10/2022

একটি বিশেষ অনুরোধ ---

আমরা পেইজে আমাদের শিডিউল শেয়ার করি যেখানে তারিখ এবং সময় দুটোই উল্লেখ থাকে। এছাড়াও কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, আমরা কিভাবে যোগাযোগ করবো ইত্যাদি বিষয়ও পরিষ্কার ভাবে উল্লেখ করা থাকে। তাই অযথা ইনবক্সে মেসেজ পাঠাবেন না এবং হুটহাট করে কল করবেন না। আমরা এতে কোন রেসপন্স করবো না।

পেইজে কোন আপডেট না থাকলে বুঝবেন তখন আমরা আমাদের কার্যক্রম বন্ধ রেখেছি। যখন পরবর্তী প্রশিক্ষণের নোটিশ দেয়া হবে শুধুমাত্র তখনই রেজিস্ট্রেশন করার জন্য ইনবক্সে যোগাযোগ করবেন। আমাদের পোস্টে যেহেতু বিস্তারিত তথ্য দেয়াই থাকে কাজেই রেজিষ্ট্রেশন প্রসিডিওর বা প্রক্রিয়াটি পড়লেই বুঝতে পারবেন। সেখানে আবার সেই পোস্ট নিয়ে নানান ধরনের প্রশ্ন করে বিরক্ত করবেন না, প্লিজ।

আর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা ছাড়া আমরা আর কোথাও প্রশিক্ষণ দেই না। কাজেই আপনারা যারা অনুরোধ করেন আপনার সুবিধাজনক এলাকায় গিয়ে শেখানো সম্ভব কিনা, উত্তর হলো 'না সম্ভব না। শিখতে হলে আপনাদেরকে আমাদের ভেন্যুতেই আসতে হবে।'

যারা বলেন আমি চাকরিজীবী, অফিসের সময় বের করে কিভাবে শিখতে আসবো? উত্তর হলো আপনি আপনার কাজ এবং প্রশিক্ষণের জন্য কিভাবে সময় সমন্বয় করবেন সেটা আপনার বিষয়। আমরা কোন ভাবে সহযোগিতা করতে পারবো না।

আমাদের উল্লেখ করা তারিখ, সময় ও ভেন্যুর বাইরে আমরা প্রশিক্ষণ পরিচালনা করি না।

আশা করি বিষয়টা আবারও পরিষ্কার ভাবে উল্লেখ করতে পেরেছি।

19/09/2022
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গতকাল ১৮ সেপ্টেম্বর, ২০২২ 'যাব বহুদূর' ৫০০+ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ক...
19/09/2022

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গতকাল ১৮ সেপ্টেম্বর, ২০২২ 'যাব বহুদূর' ৫০০+ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। কোভিডের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর খুব ধীর গতিতে একটু একটু করে ৫০১ জনের প্রশিক্ষণ শেষ হলো। 'যাব বহুদূর' শুরু থেকে এ পর্যন্ত কোন রেসে ছোটেনি। ধীরে ধীরে এগিয়ে যাওয়াই ছিল এর উদ্দেশ্য।

২০১৮ সালের ১ এপ্রিল যাত্রা শুরুর পর নানান ঘাত-প্রতিঘাত সহ্য করে 'যাব বহুদূর' পথ চলেছে। আমার (আমি আতিকা রোমা বলছি) মা ছিলেন এই কর্মকাণ্ডের সবচেয়ে বড় প্রেরণা। তিনি না থাকলে কাজটা করা সম্ভব ছিল না। আজকের এই দিনে প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার মা হালিদা চৌধুরী রীনাকে। উনি বেঁচে নাই, কিন্তু আমি জানি অনেক দূর থেকেও উনি সবসময় পাশেই আছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

আরো বহু মানুষ এই কর্মকাণ্ডের সাথে সরাসরি বা দূরে থেকে, আর্থিক ভাবে সহায়তা দিয়ে, মানসিক ভাবে সাহস যুগিয়ে পাশে ছিলেন, আছেন এবং থাকবেন জানি। তাঁদের প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সভাপতি মাহবুব আরা গিনি (এমপি) আপাকে এবং সাধারণ সম্পাদক নেলি করিম ফিরোজ আপাকে তাঁদের সার্বিক সহযোগিতার এবং আন্তরিকতার জন্য।

সব শেষে, যারা 'যাব বহুদূর'-এ শিখতে এসেছেন, আমাকে বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন, পরিবারের মতো মায়ায় জরিয়েছেন তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

অনেক চড়াই-উতরাই পার করে একদিকে যেমন স্বস্তি লাগছে যে আমার স্বপ্নটাকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পেরেছি সবার সহযোগিতায়, তেমনি এটাও ভাবছি এই পথ চলায় এবার দাঁড় টানা দরকার। হয়তো দাঁড় টানাটাও সময়েরই দাবি।

সবাই ভাল থাকবেন। নিরন্তর শুভ কামনা রইলো।

এবারের প্রশিক্ষণের শেষ দিন ছিল গত ১৫ তারিখে।  কিন্তু ১৪ তারিখ প্রচন্ড বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে প্রশিক্ষণ পরিচালনা করা...
18/09/2022

এবারের প্রশিক্ষণের শেষ দিন ছিল গত ১৫ তারিখে। কিন্তু ১৪ তারিখ প্রচন্ড বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে প্রশিক্ষণ পরিচালনা করা সম্ভব হয়নি। তাই আজকে ক্লাসটা নেয়া হয়েছে। এই ব্যাচে ৫ জন প্রশিক্ষণার্থী ছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে আজ ৩ জন আসতে পারেননি। তাই দুইজনকে নিয়েই শেষ করতে হলো এবারের সেশন।

18/09/2022

Rokhsanda Rehnuma
Eye Specialist
Bangladesh Eye Hospital & Institute, Dhaka.

18/09/2022

মাকসুদা, 'যাব বহুদূর'-এ কো ট্রেইনার হিসেবে সহযোগিতা করে। মাকসুদা 'যাব বহুদূর'-এর প্রাক্তন প্রশিক্ষণার্থী।

18/09/2022

প্রশিক্ষণার্থী ফারহানার কিছু কথা।

'যাব বহুদূর'-এর পরবর্তী সেশনের বিস্তারিত ১) ২২-২৯ সেপ্টেম্বর  ২০২২ পর্যন্ত ( মোট ৭ দিন। ২৩ সেপ্টেম্বর  ২০২২  শুক্রবার বন...
15/09/2022

'যাব বহুদূর'-এর পরবর্তী সেশনের বিস্তারিত

১) ২২-২৯ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ( মোট ৭ দিন। ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বন্ধ) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

২) শুধুমাত্র ১৮+ নারী এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।

৩) কোর্স ফি: ৪০০০ টাকা + বিকাশের চার্জ

প্রশিক্ষণের স্থান: সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স
১১/এ, ধানমন্ডি, ঢাকা

৪) প্রশিক্ষণের সময়:
বিকাল ৫:০০-৭:০০ টা

প্রশিক্ষণের জন্য যা করতে হবে:

১) আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও ব্লাডগ্রুপ লিখে ইনবক্সে ম্যাসেজ লিখুন।

২) ফিরতি ম্যাসেজে বিকাশ নম্বর দেয়া হবে

৩) কোর্স ফির টাকা ১০০% জমা দিন

৪) কনফেরমেশন ম্যাসেজের জন্য অপেক্ষা করুন।

রেজিস্ট্রেসনের শেষ সময় ২০ সেপ্টেম্বর, ২০২২

Address

Sultana Kamal Women Complex, 11/A, Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jabo Bohudur যাব বহুদূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category