Development Initiative for Social Advancement (DISA)

Call Directions

Development Initiative for Social Advancement (DISA) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Development Initiative for Social Advancement (DISA), ATV Rental, L/9, Extension Pallabi, Mirpur-11. 5, Dhaka.

26/09/2026
মাইক্রোফাইন্যান্স অপারেশনস এক্সিলেন্স বিষয়ক প্রশিক্ষণ  ‘মাইক্রোফিন ৩৬০’-এর উদ্বোধন--------------------------------------...
19/09/2026

মাইক্রোফাইন্যান্স অপারেশনস এক্সিলেন্স বিষয়ক প্রশিক্ষণ ‘মাইক্রোফিন ৩৬০’-এর উদ্বোধন
-------------------------------------------------

দিশার ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা জোরদারের লক্ষ্যে ১৯-২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দিশা প্রশিক্ষণ কেন্দ্র (ডিটিসি), মিরপুর-১২, ঢাকায় তিন দিনব্যাপী ‘মাইক্রোফাইন্যান্স অপারেশনস এক্সিলেন্স’ বিষয়ক প্রশিক্ষণ ‘মাইক্রোফিন ৩৬০’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | প্রশিক্ষণে মাইক্রোফাইন্যান্স বিভাগের ২০ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন |
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশার পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী, ঊর্ধ্বতন সমন্বয়কারী (প্রশাসন) জনাব রইসউদ্দিন আহমেদ এবং কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও কর্মসূচি উন্নয়ন) জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম | প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করেন আইটি বিভাগের ব্যবস্থাপক জনাব মো. মমিনুল হাসান ও প্রোগ্রাম অফিসার জনাব মো. হালিম মিয়া |

প্রশিক্ষণে ‘মাইক্রোফিন ৩৬০’এর বিভিন্ন মডিউল ও ফাংশন ব্যবহার, গ্রাহক ও গ্রুপের তথ্য ব্যবস্থাপনা, সঞ্চয় ও ঋণ লেনদেন, হিসাব সংক্রান্ত তথ্য রেকর্ড ও সমন্বয়, আয়-ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা এবং পাশাপাশি ডাটা এন্ট্রি ও লেনদেনজনিত ত্রুটি শনাক্তকরণ, তথ্যের নির্ভুলতা ও অখণ্ডতা বজায় রাখা এবং শাখার কার্যক্রম কার্যকরভাবে পর্যবেক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে |

প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে দিশার ক্ষুদ্রঋণ কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদারে ‘মাইক্রোফিন ৩৬০’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন|

৬২তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা অনুষ্ঠিত-------------------------------------------------শনিবার ১২  সেপ্টেম্বর ২০২৬; ক্...
13/09/2026

৬২তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা অনুষ্ঠিত
-------------------------------------------------
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬; ক্ষুদ্রঋণ কার্যক্রমের ৬২তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা দিশা ট্রেনিং সেন্টার (ডিটিসি), মিরপুর-১২, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ, উপদেষ্টা ছালীমা নাজনীন বীথি, জনাব চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম), জনাব মো. রুহুল বারী, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব), জনাব রইসউদ্দিন আহমেদ, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন), জনাব মো. মনির হোসেন, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন), জনাব মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া; ঊর্ধ্বতন সমন্বয়কারী (মাইক্রোএন্টারপ্রাইস), জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও কর্মসূচি উন্নয়ন); প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী।

ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও ফলপ্রসূ করার লক্ষ্যে অনুষ্ঠিত সভার মূল আলোকপাত ছিল গত আগস্ট ২০২৬-এর লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং মাঠপর্যায়ের সার্বিক অগ্রগতি মূল্যায়ন। সভায় নিয়মিত ঋণ আদায় বৃদ্ধি, নতুন বকেয়া প্রতিরোধ এবং ঋণ পুনঃতফসিলিকরণ দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি, কার্যদক্ষতার স্বীকৃতি হিসেবে যেসকল এলাকায় অন্তত ৫ জন কর্মকর্তা আদায় হার ৯৫% থেকে ৯৮%-এ উন্নীত করেছেন, তাদের প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়।প্রশাসনিক শৃঙ্খলা ও ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে প্রতিদিন রাত ৯:০০টার মধ্যে অটোমেশন ডে-ক্লোজ সম্পন্ন করা এবং সভায় সিও (CO) ভিত্তিক বেসিক তথ্য উপস্থাপনের নিয়ম জারি করা হয়েছে। পরিশেষে, মাঠপর্যায়ে সভা পরিচালনার কৌশল উন্নতকরণ এবং আর্থিক অনিয়ম রোধ করে ঋণের গুণগত মান বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ তাঁর বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঋণ বিতরণ সম্প্রসারণ, ঋণস্থিতি বৃদ্ধি এবং সমিতি ভিজিট জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন। মাঠকর্মীদের অবদানের প্রশংসা করে তিনি হার্ডশীপ অ্যালাউন্স ও প্রণোদনা প্রদানের আশ্বাস প্রদান করেন। পরিশেষে, সভার সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানেন।

টাঙ্গাইল চাকরি মেলা ২০২৬-এ দিশা'র অংশগ্রহণ:জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর উদ্যোগে ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত হলো বহুল ‘...
12/09/2026

টাঙ্গাইল চাকরি মেলা ২০২৬-এ দিশা'র অংশগ্রহণ:

জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর উদ্যোগে ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত হলো বহুল ‘চাকরি মেলা ২০২৬’। তরুণ চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি সেতু বন্ধন তৈরি করতে এই মেলা এক দারুণ প্রাণচঞ্চল পরিবেশের সৃষ্টি করে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল 'ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট' (DISA)-এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাৎক্ষণিক কর্মসংস্থানের উদ্যোগ। মেলাজুড়ে দিশা'র স্টলে ছিল চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড়। তরুণ-তরুণীদের এই ব্যাপক আগ্রহের মাঝে বিভিন্ন পদের জন্য মোট ৫৫ জন যোগ্য প্রার্থী সরাসরি আবেদনপত্র জমা দেন। শুধু আবেদন জমা নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে, তাৎক্ষণিকভাবে প্রার্থীদের অভিজ্ঞতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে ৯ জন উপযুক্ত প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তাদের সরাসরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় যা মেলার সার্বিক সফলতাকেই নতুন মাত্রা দিয়েছে।
একই সাথে মেলা প্রাঙ্গণ থেকে সংগৃহীত হয়েছে প্রায় ৯০ জন চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (CV)। এই সমৃদ্ধ তথ্যভাণ্ডার বা ডাটাবেস পরবর্তীতে উপযোগী পদসমূহে নিয়োগের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

সংক্ষিপ্ত সময়ে, কোনো জটিলতা ছাড়াই সঠিক প্রার্থী নির্বাচন ও সরাসরি কর্মসংস্থানের এমন সুযোগ দিশা এর তরুণ প্রতিভা খোঁজার এই যাত্রাকে করেছে আরও গতিশীল। একাধারে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং নিয়োগ প্রক্রিয়ার সময় ও জটিলতা কমিয়ে এনে 'চাকরি মেলা ২০২৬'-এ দিশা''র এই অংশগ্রহণ নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

৩য় পর্যায়ে এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে ‘কর্মসূচি উন্নয়ন বিষয়ক সভা’--------------------------------------------...
05/09/2026

৩য় পর্যায়ে এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে ‘কর্মসূচি উন্নয়ন বিষয়ক সভা’
-------------------------------------------------
ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও টেকসই, গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দিশার এলাকা অফিসে ৩য় পর্যায়ে এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে ‘কর্মসূচি উন্নয়ন বিষয়ক সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী, ঊর্ধ্বতন সমন্বয়কারী (প্রশাসন) জনাব রইসউদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন সমন্বয়কারী-০২ (প্রশাসন) জনাব মো. মনির হোসেন, ঊর্ধ্বতন সমন্বয়কারী (মাইক্রোএন্টারপ্রাইজ) জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও কর্মসূচি উন্নয়ন) জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রধান নির্বাহী দপ্তরের ব্যবস্থাপক জনাব মো. জহির রায়হান এবং রিসোর্স মবিলাইজেশন এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ব্যবস্থাপক জনাব খোন্দকার রাকিবুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার রিজিয়নাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক-কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মাঠপর্যায়ের ঋণ কর্মকর্তারা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, সদস্য ও ঋণীর সংখ্যা বৃদ্ধি, সঞ্চয় ও ঋণস্থিতি বৃদ্ধির পাশাপাশি বকেয়া ঋণ আদায় জোরদার, নতুন বকেয়া প্রতিরোধ, আর্থিক অনিয়ম পরিহার এবং সদস্যসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। মাঠপর্যায়ের কার্যক্রমে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ, নিয়মিত তদারকি জোরদার এবং ঋণ কর্মকর্তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সমন্বিত পরিকল্পনা, দক্ষ বাস্তবায়ন ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দিশার ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল, গুণগত ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্মকর্তাবৃন্দের দিশা'র কার্যক্রম পরিদর্শন----------------------------------প্রা...
03/09/2026

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্মকর্তাবৃন্দের দিশা'র কার্যক্রম পরিদর্শন
----------------------------------
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করার ধারাবাহিকতায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর কর্মকর্তাবৃন্দ ২৭ ও ৩০ আগস্ট ২০২৬ তারিখে দিশা'র প্রধান কার্যালয়সহ প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাঠপর্যায়ের বাস্তবায়ন সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের অংশ হিসেবে এমআরএ-এর যুগ্ম পরিচালক জনাব মো. সাহিদুল হাসান এবং সহকারী পরিচালক জনাব আনন্দ চন্দ্র ঘোষ দিশা'র সামাজিক উদ্যোগ আলোঘর লাইব্রেরী, দিশা ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি), দিশা ট্রেনিং সেন্টার (ডিটিসি), মাতৃভূমি ফ্যাশন, মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড (এমডিএফএল) এবং কুমিল্লা জেলার বরকইট শাখার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা দিশা'র বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া, সদস্যসেবা, ঋণ ও সঞ্চয় কার্যক্রম, মাঠপর্যায়ের তদারকি এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দিশা'র পক্ষে পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ, উপদেষ্টা জনাব ছালীমা নাজনীন বীথি, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মো. রুহুল বারী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) জনাব মো. ইকবাল আহসান ভূঁইয়া, কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও কর্মসূচি উন্নয়ন) জনাব মো. মাজহারুল ইসলাম এবং প্রকল্প প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২য় পর্যায়ের এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে " কর্মসূচি উন্নয়ন কর্মশালা" অনুষ্ঠিত----------------------------------...
08/08/2026

২য় পর্যায়ের এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে " কর্মসূচি উন্নয়ন কর্মশালা" অনুষ্ঠিত
------------------------------------------------------
ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও টেকসই, গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০২৬–২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৭ ও ৮ আগস্ট ২০২৬ তারিখে দিশার ২০টি এলাকা অফিসে ২য় পর্যায়ের এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে " কর্মসূচি উন্নয়ন কর্মশালা" অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী, ঊর্ধ্বতন সমন্বয়কারী (প্রশাসন) জনাব রইসউদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন সমন্বয়কারী-০২ (প্রশাসন) জনাব মো. মনির হোসেন, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) জনাব মো. কামাল হোসেন ভূঁইয়া, প্রধান নির্বাহী দপ্তরের ব্যবস্থাপক জনাব মো. জহির রায়হান এবং আইটি ব্যবস্থাপক জনাব মো. মমিনুল হাসান। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার রিজিয়নাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক-কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মাঠপর্যায়ের ঋণ কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় লক্ষ্যমাত্রা অর্জন, সদস্য ও ঋণী সংখ্যা বৃদ্ধি, সঞ্চয় ও ঋণস্থিতি বৃদ্ধি, বকেয়া ঋণ আদায় জোরদার, নতুন বকেয়া প্রতিরোধ, আর্থিক অনিয়ম পরিহার এবং সদস্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও টেকসই করার ওপর বিশেষ গুরুত্বারোপের মধ্য দিয়ে কর্মশালাগুলোর সমাপ্তি ঘটে।

মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬; ক্ষুদ্রঋণ কার্যক্রমের ৬১তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা দিশা ট্রেনিং সেন্টার (ডিটিসি), মিরপুর-১২, ...
06/08/2026

মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬; ক্ষুদ্রঋণ কার্যক্রমের ৬১তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা দিশা ট্রেনিং সেন্টার (ডিটিসি), মিরপুর-১২, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ, উপদেষ্টা জনাব ছালীমা নাজনীন বীথি, জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব, জনাব চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম), জনাব মো. রুহুল বারী, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব), জনাব রইসউদ্দিন আহমেদ, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন), জনাব মো. মনির হোসেন, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন) , জনাব মো. মাজহারুল ইসলাম, কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও কর্মসূচি উন্নয়ন) সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া ৫ জন রিজিয়নাল ম্যানেজার, ১০ জন জোনাল ম্যানেজার এবং ২০ জন এলাকা ব্যবস্থাপক সভায় অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী।
সভায় অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী; ক্ষুদ্রঋণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । বিশেষ করে জুলাই ২০২৬ মাসের এলাকা ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি ঋণ আদায়ের হার ৯৫ থেকে ৯৮ শতাংশে উন্নীত করণ এবং প্রত্যেক কর্মকর্তা কর্তৃক প্রণোদনা গ্রহণ সংক্রান্ত, নতুন বকেয়া ঋণী রোধ এবং বকেয়া টাকা হ্রাসকরণ সংক্রান্ত, বকেয়া ঋণ পুনঃতফসিলিকরণ নিয়মাবলী, লক্ষ্যমাত্রা অর্জন সংক্রান্ত, ঋণ বিতরণ, আদায়, অনুমোদন, ঋণ সিলিং, ঋণী ও ঋণস্থিতিবৃদ্ধিকরণ সংক্রান্ত, সদস্য ভর্তি, সঞ্চয় আদায় ও সঞ্চয় খেলাপি রোধ সংক্রান্ত, হাতেনগদ ও সিআরএম এ জমা সংক্রান্ত, শাখা পরিদর্শন, রেজিষ্টার পরিদর্শন সংক্রান্ত তথ্য লিপিবদ্ধকরণ ও সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত, শাখা পর্যায়ে আর্থিক অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত, উদ্যোক্তা ঋণ বিতরণ ও মাসিক ঋণ বিতরণ সংক্রান্ত এবং নির্ধারিত সময়ে কিস্তির টাকা আদায় সংক্রান্ত, এলাকার আয় ও ব্যয় এবং কেন্দ্রীয় অফিসে তহবিলের উপর সার্ভিস চার্জ প্রদান সংক্রান্ত, শাখা অডিট সংক্রান্ত এবং বিবিধ বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ তাঁর বক্তব্যে মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক, ঋণ আদায় বৃদ্ধি, নতুন বকেয়া প্রতিরোধ, ঋণ পুনঃতফসিলিকরণ, ঋণ বিতরণ সম্প্রসারণ এবং ঋণস্থিতি বৃদ্ধির ও সমিতি ভিজিট জোরদারকরণ ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের অবদানকে মূল্যায়ন ও হার্ডশীপ এলাউন্স ও প্রণোদনা প্রদানের কর্মীদের ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে সভার সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

01/08/2026

Address

L/9, Extension Pallabi, Mirpur-11. 5
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801733219989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Development Initiative for Social Advancement (DISA) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category