30/08/2026
#শুধুমাত্র_নারীদের_জন্য
#শিখব_ড্রাইভিং_হবেনা_ব্যয়_গাড়ি_চালিয়ে_করবো_আয়
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির পক্ষ থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের ব্র্যাক ড্রাইভিং স্কুলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে আবাসিক বেসিক ড্রাইভিং ট্রেনিং প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে বিআরটিএ থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থাও করা হবে।
আবেদনের যোগ্যতা:
* ন্যূনতম অষ্টম শ্রেণী পাস (জেএসসি সার্টিফিকেট ইন্টারভিউতে অবশ্যই প্রদর্শন করতে হবে)
* উচ্চতা কমপক্ষে ৫ ফুট
* গাড়ি চালাতে শারীরিকভাবে যোগ্য ও রঙ চিনতে সক্ষম
* বয়স নূন্যতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর
* NID কার্ড থাকতে হবে
* ব্র্যাক ড্রাইভিং স্কুল রাজবাড়ীতে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণ হবে এবং প্রশিক্ষণ শেষে চাকরী করার মানসিকতা থাকতে হবে
* বিধবা, আদিবাসী ও তালাকপ্রাপ্তাদের অগ্রাধিকার দেওয়া হবে
উপরোক্ত শর্ত পালন সাপেক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বরাবর, ইনচার্জ, ব্র্যাক ড্রাইভিং স্কুল, আশকোনা, দক্ষিণ খান (আশকোনা হজ্জ্ব ক্যাম্পের বিপরীতে), ঢাকা- ১২৩০ এই ঠিকানায় সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, উচ্চতা, পরিবার ও আত্মীয়ের মধ্যে গাড়িচালক পেশায় কেউ আছেন কিনা, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোবাইল নম্বর, প্রশিক্ষণের পরে চাকরি করতে দেওয়া হবে মর্মে অভিভাবকের (বাবা/মা/স্বামী) সম্মতিপত্রসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করে আবেদন ডাকযোগে অথাবা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এছাড়া আবেদনপত্র [email protected] অথবা [email protected] এই ঠিকানায় ইমেইলও পাঠানো যাবে।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কল করুন:
০১৮৩৪-০২৪৮১৮, ০১৭৩০-৩২২০১৫