15/07/2026
নিরাপত্তাহীন মহাসড়কে আবারো প্রান গেল আমাদের এক সহকর্মীর।
গতকাল ( ১৪ জুলাই ২৪ ) চট্টগ্রামগামী মজুমদার কোম্পানির একটি প্রাইম মুভার চালক ডাকাতের বর্বরোচিত হামলায় নিহত হন , উনার নাম জামাল উদ্দিন (৫৬) তিনি ভোলা জেলার বাসিন্দা ছিলেন।
গাড়ির হেলপার বিল্লালের জবানবন্দিতে জানা যায় , ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অন্তর্গত তিতাস ব্রীজের গোড়ায় আনুমানিক রাত ৩ টার দিকে। এবং ওখানে ডাকাতের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে লুকিং গ্লাস ধরে উঠে চাপাতি জাতীয় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ড্রাইভার কে আঘাত করা হয়। তারপরও ড্রাইভার হার না মেনে গাড়ি চালিয়ে কিছুদূর আসার পর শারীরিক অবস্থার অবনতি হলে ড্রাইভিং সিটে হেলপার কে বসিয়ে দেন। এবং বলেন কোথাও গাড়ি না থামিয়ে সোজা চলে যাওয়ার জন্য।
এরপর হেলপার গাড়ি চালিয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ ফারদিন পাম্পে এসে ব্রেক দেয়। এরিমধ্যে ফেনীর কাছাকাছি আসার পর হেলপার নিশ্চিত হয় যে ড্রাইভার মারা গেছেন।
হেলপারের এমন বক্তব্যে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, যেমন সে আহত ড্রাইভারকে দেবিদ্বার অথবা কুমিল্লার কোন হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করে নি। এই অবস্থায় গাড়ি চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তা মাথায় আসে কীভাবে ? এছাড়াও আরো অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। তাই মামলাটির যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তপূর্বক সে যদি সত্য হয় তাহলে সে নির্দোষ প্রমাণিত হলেও তার নির্বুদ্ধিতা আমাদের জন্য অনেক বড় শিক্ষা হয়ে থাকবে।
#পুলিশ_প্রশাসন_ও_সরকারের_কাছে_প্রশ্ন❓
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস থেকে কসবা পর্যন্ত এলাকায় প্রায় সময় ডাকাতির ঘটনা ঘটছে কিন্তু এই বিষয়ে পুলিশ প্রশাসন আজও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ? ব্রাহ্মণবাড়িয়া কি দেশের বাইরের কোনো জেলা ? এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করে। তাও যথাযথ প্রেট্রোলিং এর মাধ্যমে হলেও জনসাধারণ , ড্রাইভার ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করেনি পুলিশ প্রশাসন। এছাড়া রাষ্ট্র কর্তৃক পরিচালিত গোয়েন্দা সংস্থা দিয়ে এসব কুকর্মে লিপ্ত কুখ্যাত ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে কি সরকার ও মন্ত্রনালয় গুলো ব্যর্থ ?
আর আমাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমাদের ট্যাক্স দেওয়া বন্ধ করে ঐ ট্যাক্সের টাকা দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা করা ছাড়া আর কোন উপায় দেখতেছি না।
#এভাবে_আর_কত_জামাল_উদ্দিনের_লাশ_পাওয়ার_টর_আমাদের_নিরাপত্তা_নিশ্চিত_করা_হবে_তা_আমর_জানতে_চাই_❓
#আজকে_দেশের_গুরুত্বপূর্ণ_নিউজ_রিপোর্টার_গুলো_কোথায়❓
ড্রাইভারদের দোষ থাকুক আর না থাকুক কোথাও কোন দূর্ঘটনা ঘটলে সাথে সাথে নিউজ হয়ে যায় অমুক জায়গায় অমুক গাড়ির ঘাতক ড্রাইভারের কারণে ভয়াবহ দুর্ঘটনা।
কিন্তু আজকে ডাকাতদলের হামলায় নিহত একজন ড্রাইভার কে নিয়ে আর তাদের নিউজ হয় না। অথচ আরো কত সামান্য সামান্য ঘটনাও নিউজ হয়ে সারাদেশ তোলপাড় সৃষ্টি করে ফেলে। তাই আসুন আমরাই আমাদের নিউজ মিডিয়া হিসেবে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলি।
➡️⚠️ #জরুরী_সতর্কবার্তা
যারা ব্রাহ্মণবাড়িয়া হয়ে চলাচল করেন অথবা করবেন তাদের কে রাতের বেলা তিতাস থেকে কসবা পর্যন্ত চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ রইল। এবং যদি সম্ভব হয় রাতের বেলা ঐ রুট আপাতত এড়িয়ে চলুন।
#শোকবার্তা
আমরা ট্রাক ওয়ালা পরিবারের পক্ষ থেকে নিহত মরহুম জামাল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি , এবং উনার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং সরকার ও আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবারের দায়িত্ব নেওয়ার বিনীত অনুরোধ করছি।