Kazi Car's World

Kazi Car's World Car Buyer & Seller

হযরত উমর (রা.) যখন মারাত্মকভাবে আহত হলেন, তখন তাকে দুধ খেতে দেওয়া হলো। কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাঁজরের ক্ষ...
05/05/2026

হযরত উমর (রা.) যখন মারাত্মকভাবে আহত হলেন, তখন তাকে দুধ খেতে দেওয়া হলো। কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাঁজরের ক্ষত দিয়ে বেরিয়ে এল। তখন চিকিৎসক বলে দিলেন, "হে আমিরুল মুমিনীন! আপনার হাতে আর বেশি সময় নেই, আপনি অসিয়ত করে নিন।"

মৃত্যুশয্যায় শুয়ে হযরত উমর (রা.) তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, "আমার কাছে হুজাইফা ইবনুল ইয়ামান (রা.)-কে ডেকে আনো।"

হুজাইফা (রা.) ছিলেন সেই সাহাবি, যাকে রাসূলুল্লাহ (সা.) মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন। তিনি ছাড়া আর কেউ সেই নামের তালিকা জানতেন না।

রক্তাক্ত অবস্থায় হযরত উমর (রা.) হুজাইফা (রা.)-কে জিজ্ঞেস করলেন, "হে হুজাইফা! আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ (সা.) কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন?"

হুজাইফা (রা.) কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, "এটা রাসূল (সা.)-এর গোপন আমানত, আমি কাউকে বলতে পারব না।"
উমর (রা.) আবার আকুতি জানিয়ে বললেন, "আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু এটুকু বলো, আমার নাম কি সেখানে আছে?"

হুজাইফা (রা.) কান্নাজড়িত কণ্ঠে বললেন, "হে উমর! আমি শুধু আপনাকে বলছি, অন্য কেউ হলে বলতাম না। জেনে রাখুন, আল্লাহর রাসূল (সা.) আপনার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করেননি।"

এরপর উমর (রা.) একটু শান্ত হলেন এবং ছেলেকে বললেন, "আমার একটি শেষ ইচ্ছা বাকি আছে। আমি রাসূল (সা.)-এর রওজার পাশে দাফন হতে চাই। তুমি মা আয়েশা (রা.)-এর কাছে যাও এবং তাকে বলো, 'উমর তার দুই সাথীর (নবীজি ও আবু বকর) পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে।' তাকে 'আমিরুল মুমিনীন' বলো না, শুধু 'উমর' বলো।"

হযরত আয়েশা (রা.) অনুমতি দিলেন। তিনি বললেন, "আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি উমরের জন্য তা ছেড়ে দিলাম।"

আব্দুল্লাহ ফিরে এসে সুখবর দিলেন। তখন উমর (রা.) তার গাল মাটির সাথে মিশিয়ে দিলেন। ছেলে তার মাথা কোলে তুলে নিতে চাইল, কিন্তু উমর (রা.) বললেন, "ছেড়ে দাও! আমার গাল মাটিতেই থাকতে দাও। ধ্বংস উমরের জন্য, যদি কাল আল্লাহ তাকে ক্ষমা না করেন!"

মৃত্যুর আগে তিনি ছেলেকে এক কঠিন অসিয়ত করলেন:
"আমার জানাজা যখন পড়ানো হবে, তখন হুজাইফা ইবনুল ইয়ামান (রা.)-এর দিকে নজর রাখবে। যদি সে আমার জানাজায় অংশ নেয়, তবে বুঝবে আমি মুনাফিক নই। তখন আমার লাশ রওজা শরীফের দরজায় নিয়ে যেও এবং আবার অনুমতি চাইবে। কারণ হতে পারে আমার জীবদ্দশায় লজ্জায় পড়ে অনুমতি দেওয়া হয়েছিল। যদি অনুমতি পাওয়া যায়, তবে দাফন করবে; নতুবা সাধারণ কবরস্থানে দাফন করে দিও।"

জানাজার সময় আব্দুল্লাহ দেখলেন, হুজাইফা (রা.) জানাজায় শরিক হয়েছেন। এতে তিনি আশ্বস্ত হলেন। রওজার দরজায় গিয়ে অনুমতি চাইলে মা আয়েশা (রা.) বললেন, "উমরকে তার সাথীদের পাশে দাফন হওয়ার জন্য স্বাগতম।"

(ঘটনার কিছু অংশ সহিহ বুখারী,মুসলিমে রয়েছে,আর কিছু অংশ তারিখুত তাবারী ইত্যাদি গ্রন্থের ঐতিহাসিক বর্ণনা।)

যাকে রাসূল (সা.) দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং যার শাসনে অর্ধেক পৃথিবী চলত, সেই হযরত উমর (রা.)-ও আল্লাহর ভয়ে এবং মুনাফিক হওয়ার আশঙ্কায় কতটা ভীত ছিলেন! আর আমরা পাপে ডুবে থেকেও কত নিশ্চিন্ত!

CHR 2018 TWN with Body Kit Registration 2022Millage 55k kmPapers updated 4.5 grade.01712003777
08/03/2026

CHR 2018 TWN with Body Kit

Registration 2022

Millage 55k km

Papers updated
4.5 grade.

01712003777

Toyota CH-R G Naro Mode Pkg Hybrid-1019  Is Up For Grab….As Like As Brand New Condition.only 11k km Driven in BD…(Recond...
24/02/2026

Toyota CH-R G Naro Mode Pkg Hybrid-1019 Is Up For Grab….

As Like As Brand New Condition.

only 11k km Driven in BD…
(Recondition mileage 69k km+ & Now mileage 80k km+)

Features:
🔹Model 2019
🔹Regestrtion September 24.
🔹Colour Gray 2Ton
🔹CC 1800
🔹Push Start
🔹DVD Back Camera
🔹 360° Camera
🔹Leather Seat
🔹LED Head & Back Light
🔹5 Seat
🔹body sensor
🔹 Body Kit
🔹Original Alloy Rims
🔹Fully Loaded
🔹Auction Point 4.5
🔹Fog Lights
🔹Chrome Touch Door Handles
🔹Smart Keyless Entry with.
🔹Push Start
🔹Toyata Safety Sense
🔹Parking Sensor
🔹Automatic Air Conditioner (Nano E Tech)
🔹Cruise Control
🔹Name transfer possible anytime.
🔹Smart Card.
🔹Papers updated

Interior:
🔹Synthetic Leather Seats
🔹 Leather-wrapped Steering & Gear K**b
🔹Wood Finish Dashboard
🔹ISOFIX Child Seat Support
🔹Rear Folding Seats
🔹Strong sound system & Modified car.

Contact Information:
Call: +8801712003777
🏁 Location : Moghbazar, Dhaka.
♣Thank You.♣

Only Serious Buyer Are Requested To Call…

Status:Sold & Delivered.

🌙 رمضان كريم 🌙🌙🕌 আহলান সাহলান মাহে রমাদান 🌙🕌-সবাইকে রমজান মাসের শুভেচ্ছা💐❤আল্লাহ সুবহানুতায়ালা আমাদেরকে এই মাসে সুস্থতার...
18/02/2026

🌙 رمضان كريم 🌙
🌙🕌 আহলান সাহলান মাহে রমাদান 🌙🕌
-সবাইকে রমজান মাসের শুভেচ্ছা💐❤
আল্লাহ সুবহানুতায়ালা আমাদেরকে এই মাসে সুস্থতার সাথে সিয়াম সাধনাসহ অন্যান্য আমল গুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক...
আমীন!
সুম্মা আমিন!!

সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন ⁉️এই ৪-৫ টা সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন গাড়ি কেনার পর যেগুলো আপনার ফেস করতে হবে।...
25/01/2026

সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন ⁉️
এই ৪-৫ টা সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন গাড়ি কেনার পর যেগুলো আপনার ফেস করতে হবে। কি সেই সমস্যা?

✅ টায়ার দেখতে ভুলবেন না। প্রায় গাড়ির টায়ারের কন্ডিশন খারাপ থাকে কেনার পর চেঞ্জ করা লাগে।

✅ গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, এসি, কুলেন্ট সহ বিভিন্ন জায়গায় লিক থাকতে পারে যেটা আপনার কেনার আগেই চেক করে দেখতে হবে।

✅ মিটার টেম্পারিং করা থাকার সম্ভাবনা বেশি। গাড়ি চলেছে ২ লাখ মিটারে দেখবে ১ লাখ কিলো।

✅ যে কোন রকম এক্সিডেন্ট বা পানিতে ডেমেজ গাড়িতে থাকতে পারে যেটা আপনি গাড়ি লিফট না করে প্রফেশনালি চেক না করে ধরতে পারবেন না।

✅ গাড়ির মামলা বা ওয়ারেন্ট থাকতে পারে, পেপারে ঝামেলা থাকতে পারে যেটা আপনাকে খুব সাবধানে চেক করে নিতে হবে।

যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন মার্কেট থেকে আপনারা কি কি প্রবলেম ফেস করেছেন কমেন্ট করে জানান। উপরের একটাও কি আপনার সাথেও ঘটেছে??

আমাদের দেশের যারা যারা রিকন্ডিশন্ড  ক্রেতা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ ক্রেতাই Auction Sheet এর সাথে পরিচিত। তবে এই অধিকা...
02/01/2026

আমাদের দেশের যারা যারা রিকন্ডিশন্ড ক্রেতা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ ক্রেতাই Auction Sheet এর সাথে পরিচিত। তবে এই অধিকাংশ ক্রেতার মধ্যে বেশিরভাগ ক্রেতাই হয়তো শুধু অকশন গ্রেড বলতে শুধু Grading Number গুলো কেই বুঝে থাকেন অর্থাৎ Auction Grade - 5/4 অথবা 3.
কিন্তু অনেকেই হয়তো খেয়াল করেন না যে এই Grading Number এর নিচেই আরো একটি ঘর থাকে যেখানে A/B/C/D লিখা থাকে। একটা রিকন্ডিশন্ড গাড়ি জাপান থেকে কেনার ক্ষেত্রে কিন্তু আমদেরকে এই বিষয় টাও লক্ষ্য রাখতে হয়।

আসুন একটু দেখে নেই A থেকে E পর্যন্ত কোনটা দিয়ে আসলে কি বুঝায়।

A - A দিয়ে বোঝায় যে গাড়িটি একদম নতুন অবস্থায় যেমনটা ছিলো ঠিক তেমন অবস্থাতেই আছে, বিন্দুমাত্র কোন ময়লা বা দাগ নেই।

B - B দিয়ে বোঝায় যে গাড়িটি যথেষ্ট পরিপাটি ও পরিষ্কার অবস্থায় আছে, তার মানে গাড়িটির ব্যবহারকারী গাড়িটির খুব যত্ন করে ব্যবহার করেছেন।

C - C দিয়ে বোঝা যায় যে গাড়িটি মোটামুটি পরিচ্ছন্ন অবস্থায় আছে তবে দীর্ঘ দিন ব্যবহার করার ফলে কিছুটা অপরিষ্কার হয়েছে অথবা সামান্য দাগ থাকতে পারে, যা রিকন্ডিশনিং প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আগের মত করতে হবে।

D - D থাকলে বেশীরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গাড়ির Seat অথবা Dashboard এর কোন অংশে চা/কফির বা অন্যান্য খাবার থেকে লাগা দাগ থাকতে পারে, তাছাড়া Interior এ সামান্য ঘষা বা রঙের কাজ থাকতে পারে যা আসলে একটি ব্যবহৃত গাড়ির জন্য খুবই স্বাভাবিক।

E - E এর ক্ষেত্রে যেটা হয় তা হচ্ছে গাড়িটির Interior বা Exterior এ সামান্য Dent বা রঙের কাজ থাকতে পারে, অথবা Seat এর কোন অংশ সামান্য ছেড়া বা সিগারেটের আগুনে পুড়ে যাওয়া থাকতে পারে এছাড়া জাপানে অনেকেই পোষা প্রানী সাথে নিয়ে গাড়িতে চলাচল করে যার ফলে গাড়ির ভিতরে বিভিন্ন যায়গায় নখের আচড় বা দাগ থাকতে পারে বা প্রানীটির পশম ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে।

তবে Condition A থাকুক অথবা E সব অবস্থা থেকেই Best Reconditioning Proccess এর মাধ্যমে গাড়িকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

Auction Sheet রিলেটেড আপনাদের যে কোন Confusion দূর করতে আমাদের সাহায্য নিতে পারেন।

নতুন বছরের দোয়াঃ-আল্লাহুম্মা আদখিলহ আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি...
01/01/2026

নতুন বছরের দোয়াঃ-

আল্লাহুম্মা আদখিলহ আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি"

(হে আল্লাহ! আমাদের ওপর এই নতুন মাস/বছরকে নিরাপত্তা, ঈমান, সুস্থতা, ইসলাম, দয়াময়ের সন্তুষ্টি এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করার মাধ্যমে আগমন করান)।

এক নাস্তিক শিল্পপতির অজস্র টাকার মালিক।কিন্তু আল্লার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই।স্ত্রী আর সন্তান দুটো ঠিক তার বিপরীত।...
31/12/2025

এক নাস্তিক শিল্পপতির অজস্র টাকার মালিক।
কিন্তু আল্লার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই।
স্ত্রী আর সন্তান দুটো ঠিক তার বিপরীত। স্ত্রী পর্দা
করেন। বাসায় প্রতি বৃহস্পতিবার হাফিজ সাহেব
কোরআন খতম হয়। কিন্তু শিল্পপতির কাছে এই
কাজটি মোটেই ভালো লাগে না। স্ত্রী একদিন বুঝিয়ে
বললোঃ আপনি, একটু হলে আল্লাকে বিশ্বাস করেন।
আজ আপনার এতো ব্যাবসা সবকিছু রাব্বুল আলামীনের
কারনেই হচ্ছে।
স্বামী মৃদু হেঁসে বললোঃ আমার সততা আর পরিশ্রম
আমাকে এই স্থানে এনেছে। এতে তোমার আল্লার কোন
হাত নেই।
স্ত্রীঃ দেখুন, এই কথা বলবেন না। আলার কাছে ক্ষমা চান।
স্বামীঃ মসজিদের ঈমামরাতো আল্লাকে এতো ডাকে তারা
কেনো অর্থ কষ্টের মধ্যে থাকে।

স্ত্রী, স্বামীর সাথে তর্কে না জড়িয়ে নিজ কাজে ব্যাস্ত হলো।
হঠাৎ একদিন স্ত্রীর নিকট অফিস থেকে ফোন এলোঃ
ম্যাডাম, স্যার অফিসে বেহুস হয়ে পড়ে আছেন।
আমরা ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাচ্ছি।

স্ত্রী এলেন। সকল পরীক্ষা নিরীক্ষা করে বেহুসের কারন
খুজে পেলো না। চিকিৎসার জন্য আমেরিকায় এলেন।
এখানেও কারন খুজে পেলো না।
চিকিৎসক পরামর্শ দিলোঃ কোন চিন্তা করবেন না।
শুধু বিশ্রাম নিবেন।

দেশে এসে বিশ্রাম নিতেও ক্লান্ত হয়ে গেছে। ঘুমের ট্যাবলেট
খেয়েও ঘুম আসে না। রাত বারোটা নাগাদ, গায়ে হাতা কাটা
পাতলা সুইটার পড়ে হাটতে হাটতে বেশ দূরে এসে গুলশান
লেকের পাড়ে একটি বেঞ্চের উপর পা দুটো তুলে বসে
হাওয়া খাচ্ছিলেন। খুব ভালো লাগছিলো আর ভাবছিলোঃ
এতো শান্তি এই ঠান্ডা বাতাসে।

ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত ৪টা, ভাবলেনঃ বাড়ী
যাই, স্ত্রী বাচ্চারা খুব টেনশন করবে।

যেই বেঞ্চ থেকে দু পায়ে স্যান্ডেল পড়বেন। একটি কুকুর
এসে এক পায়ের স্যান্ডেল মুখে নিয়ে দিছে দৌড়। শিল্পপতি
কুকুরটির পিছে পিছে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে
কুকুরটি একটি বস্তিতে ঢুকে পড়ে। কুকুর স্যান্ডলটি মুখ
থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। শিল্পপতি স্যান্ডলটি পায়ে
পড়ে বস্তি থেকে বের হবে। হঠাৎ কানে ভেসে এলো, এক
মহিলার কান্নার আওয়াজ। কতক্ষন দাঁড়িয়ে শুনছিলো,
মহিলা কি যেনও বলতে চাইছে।

পরক্ষনই ভাবলোঃ "আমার শুনে লাভ কি? আমি এখান
থেকে যত তাড়াতাড়ি পারি পালাই।"

তখনই এক ৮৫ বছরের বৃদ্ধ ফজরের জন্য মাসজিদ যাচ্ছিলও।
কাঁপা কাঁপা কন্ঠে বৃদ্ধঃ স্যার, আপনি কাউরে খুজুইন যে?

শিল্পপতিঃ না মানে, একটা কুকুর আমার স্যান্ডল নিয়ে
এসেছিলো। ওটা নিতে এসেছিলাম। কান্নাকাটি কে করচ্ছে?

বৃদ্ধঃ স্যার, আমরার বস্তির মাতারী, একটা মাত্র পোলা, অসুস্থ্য।
চিকিৎসার ট্যাকা নাগবো।
শিল্পপতিঃ এভাবে গভীর রাতে কান্নাকাটি করলে কেউ টাকা
দেবে?
বৃদ্ধঃ আমিই তাইনরে কইছুইন যে, তুই শেষ রাইত্তে আল্লার
কাছে চাইবে। শেষ রাইত্তে আল্লা আমরার কথা হুনুইন যে।
শিল্পপতিঃ কত টাকা?
বৃদ্ধঃ দশ লক্ষ। ফকিরন্নী মাতারী এতো ট্যাকা কই পাইবো।
মাতারীর জামাই নাই।
শিল্পপতিঃ মহিলাটাকে একটু ডাকতে পারবেন?
বৃদ্ধঃ পারুম না ক্যারে? আপনি খাড়োইয়ুন যে।

বৃদ্ধ ঝাপড়ার দরজা ধাক্কা দিতেই মহিলা বের হয়ে
বললোঃ আছছালামালাইকুম।
শিল্পপতি এগিয়ে এসে বললোঃ বোন, আপনার ছেলের কি
হয়েছে?
মহিলাঃ স্যার, হার্টের বেরাম।
শিল্পপতিঃ আমি চিকিৎসা করাবো।

চিকিৎসার কথা শুনতেই মহিলা হাত দুটো জড়ো করে
শিল্পপতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, কাঁদতে
লাগলো। শিল্পপতি উনার নিজস্ব হৃদরোগ চিকিৎসককে
ফোন করতেই।
ডাক্তারঃ চৌধুরী সাহেব, এতো রাতে? সব ঠিক আছে।

শিল্পপতিঃ ডাক্তার সাহেব, আপনি একটু গুলশান-১ বস্তিতে
আসতে পারবেন। অতি জরুরী। আমার সঙ্গে গাড়ী নেই।
তাই আপনাকে ফোন দিলাম।

ডাক্তার সাহেব এলেন, শিল্পপতি ঐ মহিলার সাথে পরিচয়
করিয়ে দিয়ে বললোঃ আপনি আমার সন্তান মনে করে শিশুটির
দায়িত্ব নিবেন। টাকা পয়সার কোন চিন্তা করবেন না।
দরকার পড়লে সিঙ্গাপুর, আমেরিকায় নিয়ে যান।

শিল্পপতি বাড়ী ফিরতে অস্থির চিত্তে স্ত্রীঃ আপনি এতো রাতে
কোথায় ছিলেন।

শিল্পপতি স্ত্রীকে সব ঘটনা খুলে বললো।

স্ত্রী স্বামীর ডান হাতখানা নিজের গালের সঙ্গে লাগিয়ে
বললোঃ আপনি কি মনে করেছেন এই কাজ প্রাকৃতি করিয়েছে।
না, এই কাজ শুধুই একজনের ইশারায় সম্ভব। সেটা আমাদের
রাব্বুল আলামীন। আপনিতো একজন উছিলা মাত্র।

তারপর থেকে শিল্পপতির আল্লার প্রতি বিশ্বাস এলো।
পুরোপুরি সুস্থ্য হয়ে উঠলো।
এতো রাতে কুকুরটি নিশ্চয় কারও হুকুমে এসেছিলো।
ঐ শিশুটির জীবন রক্ষার্থে।

সুবাহানআল্লাহ।

#ছবিটি- সংগৃহীত

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ♥️♥️♥️🇧🇩বাংলাদেশ🇧🇩♥️যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও...
15/12/2025

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি ♥️♥️

♥️🇧🇩বাংলাদেশ🇧🇩♥️

যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম...
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা...

📲📞 Contact Number :            +8801712003777.📝 Vehicle Details 📝                  ⬇️⛔Toyota Premio F-Ex 2018. ⛔Registra...
06/12/2024

📲📞 Contact Number :
+8801712003777.

📝 Vehicle Details 📝
⬇️
⛔Toyota Premio F-Ex 2018.
⛔Registration year : November 2023.
⛔CC : 1500.
⛔Color : Redwine.
⛔Serial : 16.
⛔Interior : Beige.
⛔Fuel Conjunction ⛽ : Octane only.
⛔Push start & all options auto.
⛔Auction grade 4.5
⛔Fully Loaded.
⛔Idle stop.
⛔Power seat.
⛔Toyata Safety Sense.
⛔HID LED Headlight & Fog Lamp
⛔Parking Sensor..
⛔Japanese Alloy Rim.
⛔Duel Steering Controller & All parts are original.
⛔DVD Player & Soft Touch A/C.
⛔Recondition mileage 25km+ & Now mileage 33km+.
⛔Tax Token till November 2025 & Fitness till November 2026.
⛔Name transfer possible anytime.
⛔Smart Card.

🏁 Location : Moghbazar, Dhaka.
Price-35.90 lac asking
♣Thank You.♣
-Sold & Delivered

Address

Boro Moghbazar, Dhaka-1217
Dhaka

Telephone

+8801712003777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Car's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Car's World:

Share

Category