JAMS AUTO LTD Reconditioned Vehicle Importer,Wholesaler & Retailer

JAMS AUTO LTD Reconditioned Vehicle Importer,Wholesaler & Retailer Reconditioned & Brand New Vehicle Importer,Wholesaler & Retailer

30/07/2020
রমজানুল মোবারক
25/04/2020

রমজানুল মোবারক

Esquire 2015 Non Hybrid, Color Red ChiliPush Start, Lather Sit, Alloy Wheels ,Multimedia Stearing  control,7 Captais sit...
11/01/2020

Esquire 2015 Non Hybrid, Color Red Chili
Push Start, Lather Sit, Alloy Wheels ,Multimedia Stearing
control,7 Captais sit, Brown Desh board, Soft touch AC, Poer door, Power Window,ABS,All standerd tools and acceessories.and so on..
If any have quarries please feel fre to ask us. We are avialble at 01309000981. Pre order is available.

Corolla😍😍😍😍
06/12/2019

Corolla😍😍😍😍

Olá amigos, nesse vídeo mostramos a diferença do Corolla americano e suas versões com uma pegada mais esportiva e tecnológica. detalhes q fazem a diferença e...

Discount offer is on going if any one neeed pls contact with me. 01309000981
27/11/2019

Discount offer is on going if any one neeed pls contact with me. 01309000981

17/11/2019

আজকে আলোচনা করবো পৃথিবীর সেরা 15 টি হাইব্রিড গাড়ি নিয়ে।
আজকাল প্রায়ই রাস্তায় প্রায়ই হাইব্রিড গাড়ি দেখা যায়। সৌন্দর্যের সাথে ক্ষমতার বলে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে এই গাড়িগুলো তাছাড়া হাইব্রিড গাড়িগুলি এখন দৃষ্টি আকর্ষণ করার মতোই শক্তিশালী। আপনি অন্য আর দশটা গাড়ির মতোই হাইব্রিড গাড়িগুলো কে শক্তিশালী এবং সৌন্দর্যের মাপকাঠি তে এগিয়ে রাখতে পারবেন এ নিয়ে কোন সন্দেহ নেই। পুরো পৃথিবী জুড়েই এখন হাইব্রিডের জয়জয়কার ২০৩০ সালের পরে পৃথিবীর উৎপাদিত মোট গাড়ির প্রায় ৮২ শতাংশ গাড়ি হবে হাইব্রিড গাড়ি।(তথ্য কারম্যাক্স)
সেরা হাইব্রিড গাড়ি চেক করার এখন দুর্দান্ত সময়।কারম্যাক্স ২০১৯ এর জন্য সেরা ১৫ টি হাইব্রিড গাড়ির একটি তালিকা দিয়েছে যা
পেসেঞ্জার স্পেস ,কমফোর্ট, পার্শিয়ালিটি এবং পারফরম্যান্স এর উপর ভিত্তি করে এই রেটিং করা।
চলুন এবার দেখে নেয়া যাক কাংখিত হাইব্রিড গাড়ি গুলো।

১৫) হোণ্ডা সিভিক হাইব্রিড
১৪) হোন্ডা CR-Z
১৩) টয়োটা এভালন হাইব্রিড
১২) টয়োটাটা প্রিয়াস প্লাগইন হাইব্রিড
১১) হোন্ডা অ্যাকর্ড হাইব্রিড
১০) টয়োটা প্রিয়াস ভি
০৯) টয়োটা ক্যাম্রি হাইব্রিড
০৮) হুন্ডাই সোনাটা হাইব্রিড
০৭) কিয়া অপটিমা হাইব্রিড
০৬) লিংক্লোন mkz হাইব্রিড
০৫) টয়োটা প্রিয়াস সি
০৪) ফোর্ড ফিউশন এনার্জি
০৩)শেভ্রোলেট ভোল্ট
০২)ফর্ড ফিউশন হাইব্রিড
০১) টয়োটা প্রিয়াস

চলুন এবার একটু বিস্তারিত জানা যাক।
১৫) #হোণ্ডা_সিভিক_হাইব্রিড :
হোণ্ডা সিভিক হাইব্রিড একটি কম্প্যাক হাইব্রিড কার।১৫০০ সিসি ৪ সিলিন্ডার গ্যাস ইঞ্জিন এবং সিভিটি গিয়ার বক্স এর সাথে শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জে শক্তিশালী মোটর এর সমন্বয়ে এটি ২০১৫ সালে বাজারে আসে।এর মাইলেজ হলো ৪৫ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) ৬০/৪০ স্পিল্ট ফোল্ডিং রিয়ার সিট।
খ) রাইট সাইড ব্লাইন্ড স্পট ক্যামেরা।
গ) অটোমেটিক হেডলাইট।

১৪) #হোন্ডা_CR_Z:
এটি স্পোর্টস কার হিসেবেই বিশেষ পরিচিত। আপনি যদি হাইব্রিডের মধ্যে একটু স্পোর্টসি লুকিং খুঁজেন তবে এটি আপনার জন্য।
১৫০০ সিসি 4 সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিন এবং শক্তিশালী ইলেকট্রিক মোটরের সমন্বয়ে এটি তৈরি। এটা ম্যানুয়াল ট্রান্সমিশন আপনাকে দিবে অসাধারণ অনুভূতি। ২০১৬ সালে এটি বেশ জনপ্রিয়তা পায়।
এর মাইলেজ হলো ৩৭ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।
খ) রিয়ার ভিউ ক্যামেরা।
গ) সিক্স স্পিকার সাউন্ড সিস্টেম।

১৩) #টয়োটা_এভালন_হাইব্রিড:
অনন্যশৈলী,স্সেসরুম এবং প্রযুক্তিগত দিক দিয়ে টয়োটা আ্যভালন হাইব্রিড অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্যযুক্ত একটি sports সিডান ।
এটি আপনাকে মসৃণ ড্রাইভিং এক্সপেরিয়েন্স দিবে।, আড়ম্বরপূর্ণ বড় এই সিডান টি ২০১৭ মডেলের সাথে একটি স্ট্যান্ডার্ড 2.5 লিটার ইঞ্জিনের সাথে শক্তিশালী মোটর এর এক দারুণ কম্বিনেশন। এটির 220bhp এর প্রকৃত ক্ষমতার জানান দেয়।এর মাইলেজ হলো ৪০ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) শক্তিশালী ব্লুটুথ।
খ) 9 ইঞ্চি এলইডি স্ক্রিন।
গ) অ্যাপল কার প্লে।
ঘ) ফাইভ ইউএসবি পোর্ট।

১২) #টয়োটা_প্রিয়াস_প্লাগইন_হাইব্রিড:
সেই ২০১২ থেকে টয়োটা প্রিয়াস plug-in হাইব্রিড আমেরিকার বাজারে সেরা হিসেবে পরিচিত কারণ নান্দনিক ডিজাইন, ইঞ্জিনের ক্ষমতা , মাইলেজ এবং স্পেয়ার পার্টস এর সহজলভ্যতা আমেরিকানদের মন জয় করে নিয়েছে। ২০১৭ থেকে প্রিয়াস plug-in হাইব্রিড দ্বিতীয় জেনারেশন বাজারে নিয়ে আসে।
এর মাইলেজ হলো ৪৪ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) ফ্রন্ট এন্ড রিয়ার কাপহোল্ডার।
খ) লেদার সিট এন্ড লেদার স্টিয়ারিং হুইল।
গ) ইন্টেরিয়র এয়ার ফিল্ট্রারেশন।

১১) #হোন্ডা_অ্যাকর্ড_হাইব্রিড:
বিশ্বের অন্যতম জনপ্রিয় মিডসাইজ হাইব্রিড সিডান যা আধুনিক প্রযুক্তি এবং কমফোর্ট দিয়ে মন জয় করে নিয়েছে হাজারো ক্রেতার। এর পাওয়ারফুল ইঞ্জিন এবং সাসপেনশন হাইওয়েতে যাতায়াতের জন্য প্রস্তুত এতে রয়েছে ২০০০ সিসি ইঞ্জিন এবং শক্তিশালী মোটরের কম্বিনেশন। মদ্বোকথা চালালে এটার ভক্ত হয়ে যাবেন। এর মাইলেজ হলো ৪৮ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল।
খ) ফোর ওয়ে প্যাসেঞ্জারের ম্যানুয়াল সিট এডজাস্টমেন্ট।
গ) স্পিল্ট ফ্লোডিং রিয়ার সিট।

১০) #টয়োটা_প্রিয়াস_ভি:
ভি মিনস ভার্সিটিলিটি অর্থাৎ বহুমুখিতা আপনি এখানে বহু রকমের সুবিধা পাবেন। এর বিশাল ব্যাকডালায় আপনার সন্তানের জন্য খেলাধুলার অনেক কিছু ,আপনার লাগেজ এবং আরো নানান সরঞ্জামাদি রাখতে পারবেন। এত স্পেস মূলত খুব কম গাড়িতেই রয়েছে।
এছাড়া এর হাজার ১৮০০ সিসি ইঞ্জিন এর সাথে ২টি ইলেক্ট্রিক মোটর ১৩৪ bhp উৎপন্ন করতে সক্ষম এবং এর সিভিটি গিয়ার আপনাকে দিবে অন্যরকম পারফরম্যান্স।
এর মাইলেজ হলো ৪১ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক)১৬" এ্যলয় রিম।
খ) অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।
গ) কি লেস এন্ট্রি।

০৯) #টয়োটা_ক্যাম্রি_হাইব্রিড:
আপনি যদি একটি মিডসাইজ সিডানের এর সাথে অন্যরকম খুঁজেন যেমন রানিং পিকআপ গুড পারফরম্যান্স তবে টয়োটা ক্যাম্রি আপনার জন্য।এর ২৫০০ সিসি হাইব্রিড ইঞ্জিন সিভিটি গিয়ার বক্সের সাহায্যে ২০০ BHP উৎপন্ন করতে সক্ষম আপনাকে এক অনন্য গতি উপহার দিবে। এর মাইলেজ হলো ৪০ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল।
খ) কিলেস ইগনেশন।
গ) লেদার এন্ড সিমুলেটেড স্টিয়ারিং হুইল।

০৮) #হুন্ডাই_সোনাটা_হাইব্রিড:
সোনাটা হল লম্বা এবং লো স্লং ভেইকেল যাকে একটা কুল টাইপ সিডান ও বলা যায়। অন্যভাবে আমরা এটাকে লাগজারি হাইব্রিড সিডান ও বলতে পারি। লাক্সারি বলার কারণ হলো এর ভেতরে প্রচুর আরামে বসা যায় এবং এটি ফাইভ সিটার তাছাড়া ২০০০ সিসির ইঞ্জিনের সাথে ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ১৯৩ BHP উৎপন্ন করে যা আপনাকে রাস্তায় চলার এক তার অনুভূতি যোগায়। এর মাইলেজ হলো ৪২ mpg.
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) ক্লথ আপহোলস্ট্রি।
খ) ব্লুটুথ।
৩) অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কম্প্যাটিবিলিটি।

০৭) #কিয়া_অপটিমা_হাইব্রিড:
যদি আপনি কিয়া লাভার হন এবং ট্রেডিশনাল লুক চান তবে এটি আপনার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত।২০০০ সিসির ইঞ্জিনের সাথে ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ১৯২ BHP উৎপন্ন করে যা আপনাকে এক স্মুথ ড্রাইভিং এর অভিজ্ঞতা দেবে। এর মাইলেজ হলো ৪২ mpg
এর বিশেষ ফিচার গুলি হল:
ক)১৭" রিম।
খ)৮" টাচস্ক্রিন ডিসপ্লে।
গ) লেদার সিট ট্রিম।

৬) #লিংক্লন_mkz_হাইব্রিড:
লিংঙ্কন এমকেজেড হাইব্রিড ভক্তদের মাথা ঘুরিয়ে দিয়েছে। মুলত স্টাইলকে মাথায় রেখেই এটি তৈরি করেছে। এই এন্ট্রি-লেভেলের মিডসাইজ লাক্সারি সিডানটি তার লাক্সারি ইন্টেরিয়র এবং অন্যান্য ফিচারে অভিভুত করেছে ।আসলে, এটি বিলাসবহুল হাইব্রিড প্রযুক্তির সেরা উদাহরণগুলির মধ্যে একটি। পারফরম্যান্স অনুযায়ী, 2017 লিঙ্কন এমকেজেড হাইব্রিড একটি সিভিটি গিয়ারের সাথে ২০০০ সিসি ফোর-সিলিন্ডার ইঞ্জিন সরবরাহ করে এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত বৈদ্যুতিক মোটর একে দিয়েছে ১৯৫bhp এর ক্ষমতা। এর মাইলেজ হলো
এর মাইলেজ হলো ৪০mpg
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) ফ্রন্ট সিট ব্যাক স্টোরেজ।
খ) লেদার স্টিয়ারিং হুইল।
গ) কি লেস ইগনেশন।

০৫) #টয়োটা_প্রিয়াস_সি:

এর মাইলেজ হলো ৪৬ mpg
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) ইউএসবি কানেকশন।
খ) এফএম স্টেরিও।
গ) স্পিড সেনসিটিভ ভলিয়ম কন্ট্রোল।

৪) #ফোর্ড_ফিউশন_এনার্জি:
আপনি যদি স্টাইলিশ কিছুতে আটকাতে চান তবে এটা আপনার জন্য।ফিউশন এনার্জি প্লাগ-ইন হাইব্রিড শক্তিতে পূর্ণ যা ১৮৮bhp সরবরাহ করতে সক্ষম। তারমানে স্টাইলের সাথে সাথে আপনি ক্ষমতা ও এ দুটিই পাচ্ছেন।
এর মাইলেজ হলো ৩৮ mpg
এর বিশেষ ফিচার গুলি হল:
ক) ইউএসবি কানেকশন
খ) অডিও বিশিষ্ট স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল
গ) রিয়ার ভিউ ক্যামেরা।

৩) #শেভ্রোলেট_ভল্ট:
শেভ্রোলেট ভল্ট হলো একটি হ্যাচব্যাক প্লাগ-ইন হাইব্রিড যা তার নান্দনিক ডিজাইনের অসাধারণ। গত ১০ বছর যাবত পুরো পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে । এর ১৫০০ সিসি গ্যাস ইঞ্জিন এর সাথে ২ টা মোটর ১৪৯ BHP সরবরাহ করতে সক্ষম। সব থেকে মজার ব্যাপার হলো গত ১০ বছরে কেউ থেকে হতাশ হয়নি।
এর মাইলেজ হলো ৪২ mpg
এর বিশেষ ফিচার গুলি হল:
ক)১৭" হুইল
খ) LED লাইট এবং টেল লাইট।
গ) কিলেস এন্ট্রি এন্ড ইগনিশন।
ঘ) রিমোট স্টার্ট‌।
ঙ) ৮" ডিসপ্লে।
চ) অটোমেটিক ইমারজেন্সি ব্রেকিং।

০২) #ফোর্ড_ফিউশন_হাইব্রিড:
এটি মূলত স্টাইলিশ স্পোর্টস কার।২০০০ সিসির ফোর সিলিন্ডারে ইঞ্জিন এবং মোটরের কম্বিনেশনে ১৮৮bhp সরবরাহ করতে সক্ষম।
এর মাইলেজ হলো ৪২mpg
এর বিশেষ ফিচার গুলি হল:
ক)১৭" হুইল।
খ) ডুয়াল জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।
গ) অ্যাক্টিভ নোইস কন্ট্রোল।
ঘ) কেইলেস এন্ট্রি।
ঙ) রিয়ার ভিউ ক্যামেরা।
চ) ৯ স্পিকার অডিও সিস্টেম।
ছ) ৪.২" করে দুইটা ডিসপ্লে।

০১) #টয়োটা_প্রিয়াস:

এর মাইলেজ ৫৬ mpg
এর বিশেষ ফিচার গুলি হল:
ক)৪.২" ড্রাইভার ইনফরমেশন ডিসপ্লে।
খ)ক্লথ আপহোলস্ট্রি।
গ) রিয়ার ভিউ ক্যামেরা।
ঘ) ৬.১" টাচস্ক্রিন ডিসপ্লে।

উপরিউক্ত গাড়ি গুলোর মধ্যে বাংলাদেশ টয়োটা প্রিয়াস, প্রিয়াস সি (এ্যকুয়া), টয়োটা প্রিয়াস প্লাগিন হাইব্রিড এই তিনটা সবথেকে বেশি জনপ্রিয়।

Pre order is on ging with 20 % Discount . Please contact with us for more information . We are available at  01309000981
11/11/2019

Pre order is on ging with 20 % Discount . Please contact with us for more information . We are available at 01309000981

I travel the world looking for interesting cars. You might want to see my main channel (travelmoto) https://www.youtube.com/channel/UCzzX6cJ8E4C9L87PSHOweGA ...

Address

JCX Business Tower, 1136/A, Japan Street, Block# I, Bashundhara R/A
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 08:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 08:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801309000981

Alerts

Be the first to know and let us send you an email when JAMS AUTO LTD Reconditioned Vehicle Importer,Wholesaler & Retailer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JAMS AUTO LTD Reconditioned Vehicle Importer,Wholesaler & Retailer:

Share