13/07/2026
এরকম অহরহ প্রতারণার ঘটনা ঘটছে, এর অন্যতম কারণ
১. আপনি যাচাই না করেই বুকিং করছেন
২. ১০ টাকার জিনিস ৫ টাকায় চাচ্ছেন।
প্রত্যেক জিনিসের একটা ন্যায্য মূল্য আছে। সেটার থেকে কমে পাওয়া বা পেতে চাওয়া মানেই সেখানে প্রতারিত হবার সুযোগ থাকে।
হাওর সিজন থাকে ৩-৪ মাস সর্বোচ্চ। অর্ধকোটি/ কোটি টাকা দিয়ে একেকটা বোট বানাতে হয়, একই সাথে প্রতি ট্রিপে বিদ্যুৎ ও জ্বালানি বাবদ প্রচুর খরচ হয়। পানিতে চলার কারণে আবার মেইনটেন্যান্স খরচ ও বেশি। সব কিছু মিলিয়ে হাওর ট্রিপ খরচ ই বেশি, যেকারণে হাওর ভ্রমণ সাশ্রয়ী না।
সবাই চায় কম খরচে ঘুরতে,আমরাও চাই যতটুকু সম্ভব মানুষ কমে যেন ঘুরে যেতে পারে, কিন্তু তারমানে এই না যে খরচ ৮ টাকা, আপনি ৫ টাকায় ঘুরতে চাইবেন।
আরেকটা জিনিস, ম্যাক্সিমাম মানুষ একটা ট্রিপ কি কি সুযোগ সুবিধা আছে, কোন বোট, প্যাকেজ এ কি কি থাকছে এগুলো পড়তেই চান না।
ডিটেইলস দিয়ে দেওয়া হলেও পরেও দেখেন না। জানিনা কেন, অথচ প্রত্যেকের জানা উচিত আপনি যে টাকায় প্যাকেজ নিচ্ছেন সেটাতে আপনি কি কি পাচ্ছেন।
মোটামুটি ট্যুরিস্ট স্পট সবারই এক।
কিন্তু খরচের পার্থক্য নির্ভর করে
১. বোট কোয়ালিটি
২. পিক এন্ড ড্রপ পয়েন্ট (খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, অনয়ারপুর তাহিরপুর থেকে যেগুলো ছাড়ে সেগুলোর সাথে সুনামগঞ্জ থেকে যেগুলো ছাড়ে তার খরচের অনেক পার্থক্য থাকবে, কেন থাকবে সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে)
৩. খবর মেন্যু
৪. সুযোগ সুবিধা
৫. সর্বোপরি সার্ভিস কোয়ালিটি।
টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের জন্য যোগাযোগ করবেন
Whatsapp 01622421392