14/03/2026
আন্তর্জাতিক যুদ্ধ (ইরান - ইজরায়েল/মার্কিন)পরিস্থিতির কারণে জ্বালানির সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তার প্রভাব দেশের বিভিন্ন ফুয়েল পাম্পের মতো আমাদের ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনেও পড়েছে। তবুও আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ রমজানের রোজা রেখে ধৈর্য ধরে কষ্ট করে সিরিয়াল দিয়ে তেল গ্রহণ করছেন।
আপনাদের এই ধৈর্য ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন (ইস্ট কোস্ট গ্রুপ) থেকে সম্মানিত রোজাদার গ্রাহকদের জন্য ইফতারের একটি ছোট্ট আয়োজন করা হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।