Car Consultant

Directions

Car Consultant Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Car Consultant, Dhaka.

17/03/2026
🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে ম...
11/06/2025

🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।।

Important Notice.....
19/05/2025

Important Notice.....

ড্রাইভিং লাইসেন্স ০২ (দুই) প্রকার১। পেশাদার ড্রাইভিং লাইসেন্স ২। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। পেশাদার ড্রাইভিং লাইসেন্সঃ ...
19/05/2025

ড্রাইভিং লাইসেন্স ০২ (দুই) প্রকার

১। পেশাদার ড্রাইভিং লাইসেন্স ২। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স।

পেশাদার ড্রাইভিং লাইসেন্সঃ নিজের গাড়ী+অন্যের গাড়ী চাকুরী করা যাবে। মেয়াদ ০৫ (পাঁচ) বছর। আবেদনের সর্বনিম্ন বয়স: ২১ বছর।

অপেশাদার ড্রাইভিং লাইসেন্সঃ শুধুমাত্র নিজের গাড়ী চালানো যাবে। মেয়াদ ১০ বছর। আবেদনের সর্বনিম্ন বয়স: ১৮ বছর।

বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স/রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে মুরিদদের থেকে সেবা গ্রহনে বিরত থাকুন।মুরিদগন আপনাকে ক...
19/05/2025

বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স/রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে মুরিদদের থেকে সেবা গ্রহনে বিরত থাকুন।
মুরিদগন আপনাকে কোন সেবা প্রদান না করে পরবর্তী তারিখের সিল দিয়ে হাদিয়া নিবে। মাঝখানে আপনি বিআরটিকে গালি দিবেন।
বিআরটিএর সমস্যা হচ্ছে তারা ৩/৪ মাসের তারিখ দিয়ে রাখে হাজিরার। এটা না করাই মঙ্গল। এতে করে তাদের কাজের চাপ অনেকাংশেই কমে যাবে। শুধু মাত্র যারা এসএমএস পাবে কিংবা না পেলেও BRTA DL CHECKER এ যদি DISPATCHED স্ট্যাটাস দেখতে পায় তাহলে বিআরটিএ থেকে লাইসেন্স সংগ্রহ করতে পারবে। ফলে বিআরটিএর সেবার মান বৃদ্ধি পাবে পাশাপাশি নাগরিকদের সময় অর্থ দুটোই সাশ্রয় হবে।

আলহামদুলিল্লাহ তিনবার আসামির ন্যয় হাজিরা দিয়ে অদ্য লাইসেন্স হাতে পেলাম। এর মধ্যে একবার দীর্ঘ লািন দেখে সময় সাশ্রয়ের জন্য মুরিদের সহায়তা নিতে হয়েছিল। তবে আজ মুরিদদের দাঁড়াতেই দেয় নি বিআরটিএ কর্তৃপক্ষ। তাই গেটে মুরিদদের ২০ মিনিটের ভিআইপি সেবা নেয়া থেকে বিরত থাকুন। নিজের কাজ নিজে করুন।

Important notice....
18/05/2025

Important notice....

গ্রামে গেলেই ফোনের চার্জ অত্যাধিক Drop হয়? কেনো এমন হয়, আর কীভাবেই বা ব্যাটারি Save করবেন!অনেকে ভাবে battery খারাপ, আবার...
18/05/2025

গ্রামে গেলেই ফোনের চার্জ অত্যাধিক Drop হয়?
কেনো এমন হয়, আর কীভাবেই বা ব্যাটারি Save করবেন!

অনেকে ভাবে battery খারাপ, আবার কেউ ভাবে ফোন পুরনো হয়ে গেছে। কিন্তু আসল কারণটা অনেক সময় আমাদের চোখ এড়িয়েই যায়। তাই আজকে আমারা দেখে নিবো আসলে কি কারনে Phone এর Charge Drop করে।

১. Weak Signal Coverage
অনেক সময় গ্রামে Network এর Tower Coverage কম বা Unstable থাকে। তখন ফোন তখন বারবার Signal খুঁজতে থাকে Phone, যার ফলে Processor আর Modem দুটোই বেশি Power Consume করে।

সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে Call করার সময় 2G/3G/4G manually select করুন যাতে বার বার Switch না হয়। প্রয়োজন ছাড়া মোবাইল ডেটা চালু রাখবেন না।

২. Background App Activity কমিয়ে ফেলা। WhatsApp, Facebook, Gmail-এর মতো Apps Background এ Auto-refresh করতে থাকে। তাই Rural Area-তে Slow বা Weak Connection থাকার ফলে, এই Apps গুলো বারবার Retry করে, এতে চার্জ বেশ Drop হয়।

Settings > Background App Refresh বন্ধ করে দিন। অপ্রয়োজনীয় Apps এর Background Data Usage বন্ধ করুন। Data Mode থেকে Low Data Mode চালু করুন

৩. Mobile Data বা Hotspot Usage কম করা। Wi-Fi না থাকলে Rural Users মোবাইল ডেটা বা Hotspot বেশি Use করা হয়। কিন্তু Weak Signal-এ ডেটা চালাতে গেলে Modem অতিরিক্ত কাজ করে, ফলে ব্যাটারি Drain হয় দ্রুত।

Heavy Apps ইন্সটল কিংবা ভারি ফাইল ডাউনলোড Strong Signal এলাকা থেকে করে নিন। Long Time Hotspot Use এড়িয়ে চলুন। Social Media Apps এর Auto-play বা Auto-download বন্ধ রাখুন।

৪. Low Efficient বা Fluctuating Electricity অনেক বড় একটা কারন। অনেক সময়ই Rural Area গুলোতে Electricity গুলো তেমন একটা সুবিধার হয় না, কেনোনা Rural Area গুলোতে অনেক সময়ই Electricity Fluctuating তে Battery এর Charge & Health দ্রুত Degrade হয়।
সমাধান:
Load Shedding বা Voltage Fluctuation চলাকালীন চার্জ না দেয়াই ভালো।
ভালো Quality Power Bank ব্যবহার করতে পারেন যা Voltage Protection দেয়।

তাই চার্জ দ্রুত কমে গেলে ফোন নিয়ে দুশ্চিন্তা করার আগে এই বিষয়গুলো একবার দেখে নিন। আর সঠিক উপায়ে ব্যবহার করে আপনার ফোনের Battery Performance Improve করুন “গ্রামে হোক বা শহরে!”

যারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিবেন তাদের উপকারে লাগতে পারে 😊
17/05/2025

যারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিবেন তাদের উপকারে লাগতে পারে 😊

অটোমেটিক গাড়ি চালানোর সহজ নিয়ম: নতুন চালকদের জন্য গুরুত্বপূর্ণ টিপস🚗আজকের যুগে অটোমেটিক গাড়ি চালানো অনেক সহজ হয়ে গেছ...
22/04/2025

অটোমেটিক গাড়ি চালানোর সহজ নিয়ম: নতুন চালকদের জন্য গুরুত্বপূর্ণ টিপস🚗

আজকের যুগে অটোমেটিক গাড়ি চালানো অনেক সহজ হয়ে গেছে, বিশেষ করে নতুন চালকদের জন্য। ম্যানুয়াল গাড়ির তুলনায় এটি চালাতে কম পরিশ্রম লাগে এবং ট্র্যাফিকে চালানোও অনেক স্বস্তিদায়ক। তবে, সঠিক নিয়ম না জানলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। এই লেখায়, আমরা অটোমেটিক গাড়ি চালানোর সহজ নিয়ম ও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো।

১. গাড়ির গিয়ার সম্পর্কে ধারণা নিন ⚙️
অটোমেটিক গাড়ির গিয়ার ম্যানুয়ালের মতো নয়। এটি সাধারণত নিচের কয়েকটি অপশনে বিভক্ত

✅P (Park): গাড়ি পার্কিং করার সময় ব্যবহার করা হয়।
✅R (Reverse): পিছনের দিকে যাওয়ার জন্য।
✅N (Neutral): গাড়ি বন্ধ থাকাকালীন বা জ্যামে থামানোর জন্য।
✅D (Drive): সামনের দিকে চালানোর জন্য।

অনেক মডেলের গাড়িতে অতিরিক্ত গিয়ার অপশন যেমন L (Low Gear), S (Sport Mode) ইত্যাদিও থাকতে পারে।

২. ব্রেক এবং অ্যাক্সেল নিয়ন্ত্রণ করুন 🏁
অটোমেটিক গাড়িতে সাধারণত দুটি প্যাডেল থাকে: ব্রেক ও অ্যাক্সেল।
শুধুমাত্র ডান পা ব্যবহার করুন এবং প্যাডেলের উপর পা স্থির রাখুন।
ব্রেক চাপ দিয়ে ইঞ্জিন চালু করুন এবং গিয়ার 'D' তে নিয়ে আসার পর আস্তে আস্তে অ্যাক্সেল চাপুন।

৩. ট্রাফিক আইন মেনে চলুন 🚦
অটোমেটিক গাড়ি চালানো সহজ হলেও ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাফিক সিগন্যাল ও চিহ্নগুলো ভালোভাবে পড়ুন।
রাস্তার গতি সীমা বজায় রাখুন।
লেন পরিবর্তন করার আগে সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করুন।

৪. স্টপিং এবং পার্কিংয়ের সময় সতর্ক থাকুন 🅿️
✅গাড়ি থামানোর সময় প্রথমে ব্রেক চাপ দিন এবং পরে 'P' তে নিয়ে আসুন।
✅রোলিং হিল বা উঁচু রাস্তায় পার্ক করলে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।
✅ব্যাকিং করার সময় রিয়ার ক্যামেরা ও সাইড মিরর ব্যবহার করুন।

৫. ধীরে শুরু করুন এবং নিয়মিত অনুশীলন করুন 🏁
👉নতুন চালকরা প্রথমে শান্ত জায়গায় অনুশীলন করুন।
👉সহজ মোড় নিন এবং হঠাৎ ব্রেক না চেপে আস্তে আস্তে থামুন।
👉অটোমেটিক গাড়ির সংবেদনশীলতা বুঝতে অল্প গতিতে চালান।

৬. দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন ⚠️
👉সর্বদা সিটবেল্ট পরুন।
👉মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
👉এয়ারব্যাগ এবং ব্রেক সিস্টেম ঠিক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন।

শেষ কথা 🏆
নতুন চালকদের জন্য অটোমেটিক গাড়ি চালানো সহজ, তব

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Car Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share