19/08/2026
⚠️🔋☠️ আপনার ই-রিকশার ব্যাটারি কি আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে?
এটি কোনো গুজব নয় — এটি ইউনিসেফ (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), এবং ICDDR,B-এর গবেষণার ভয়ংকর সত্য।
আপনি কি একজন রিকশার মালিক বা গ্যারেজ মালিক?
গ্যারেজের পাশেই আপনার ঘর, আপনার সন্তান, আপনার পরিবার। আপনার অজান্তে কী ঘটছে, ৫ মিনিট সময় নিয়ে পড়ুন:
১. ব্যাটারির ভেতরের বিষাক্ত সিসা
* প্রতিটি ই-রিকশায় ৪-৬টি ব্যাটারিতে গড়ে ২০ কেজি ভারী ধাতু সিসা (Lead) থাকে।
* দেশের ৫০-৬০ লক্ষ ই-রিকশায় ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি কেজি সিসা।
* ৮-১২ মাস পর নষ্ট ব্যাটারি যখন ভাঙারি দোকানে বিক্রি হয়, তার ২০% সিসা বাতাস, মাটি ও পানিতে মিশে যায়। সেই বিষ ঘুরেফিরে আসছে আপনার খাদ্যে ও সন্তানের খেলার মাঠে।
২. আপনার সন্তানের শরীরে কী ঘটছে?
* ইউনিসেফের তথ্যমতে, বাংলাদেশের ৩ কোটি ৫৫ লক্ষ শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা রয়েছে (বিশ্বে ৪র্থ)।
* ঢাকার বস্তির ২ বছরের কম বয়সী ৮৭% শিশুর রক্তে সিসার উপস্থিতি নিরাপদ সীমার ওপরে।
* সিসা শিশুর আইকিউ (IQ) কমায়, শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি নষ্ট করে এবং শারীরিক বৃদ্ধি স্থায়ীভাবে আটকে দেয়।
* আপনার সন্তান পড়া মনে রাখতে পারছে না বা শারীরিক বৃদ্ধি থমকে গেছে — এটা ভাগ্যের দোষ নয়, গ্যারেজের সিসার প্রভাব হতে পারে!
৩. আপনার নিজের স্বাস্থ্যও ঝুঁকিতে
* সিসা প্রজননক্ষমতা কমায়, কিডনি, লিভার ও হৃদপিণ্ড বিকল করে।
* ২০১৯ সালে বাংলাদেশে সিসাদূষণে প্রায় ৩৮,০০০ মানুষ মারা গেছে — যা করোনার চেয়েও বেশি।
৪. বিক্রি করা বিষ আবার নিজের পেতেই!
* দেশে ১,১০০টিরও বেশি অবৈধ ভাঙারি কারখানায় খালি হাতে শিশুরা ব্যাটারি ভাঙছে।
* সিসা-মিশ্রিত পানি যাচ্ছে ধানক্ষেতে, আর সেই চালের ভাতই আবার আসছে আপনার থালায়।
৫. সবচেয়ে ভয়ংকর তথ্য
* সিসাদূষণে বাংলাদেশের শিশুদের প্রায় ২ কোটি আইকিউ পয়েন্ট হারিয়ে গেছে।
* বাংলাদেশে শিশুদের বিকাশমূলক বুদ্ধিপ্রতিবন্ধিতার ৭০% কারণই হলো সিসা!
রিকশা ও গ্যারেজ মালিক ভাইদের প্রতি আহ্বান:
দিনে কিছুটা বাড়তি আয়ের জন্য নিজের সন্তানের মেধা ও স্বাস্থ্যকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।
🔹 পুরোনো ব্যাটারি অবৈধ বা অনিয়মিত ভাঙারিতে বিক্রি করবেন না।
🔹 গ্যারেজে বা ব্যাটারির আশেপাশে শিশুদের খেলতে দেবেন না।
🔹 ব্যাটারি ও অ্যাসিড সবসময় নিরাপদ ও আলাদা স্থানে রাখুন।
🔹 সরকারের কাছে বৈজ্ঞানিক ব্যাটারি রিসাইক্লিং ব্যবস্থার দাবি জানান।
📢 আমাদের বিনীত অনুরোধ:
আমরা কাউকে দোষারোপ করছি না, সবাইকে সচেতন করতে চাই। আপনার একটি পদক্ষেপ একটি শিশুর জীবন বাঁচাতে পারে।
👉 আপনার পরিচিত কোনো রিকশার গ্যারেজ মালিক, ড্রাইভার বা ব্যবসায়ীকে নিচে কমেন্টে ট্যাগ (Tag) করুন।
👉 পোস্টটি শেয়ার (Share) করে আপনার এলাকার সবাইকে সতর্ক হওয়ার সুযোগ দিন।
#সিসাদূষণ #ব্যাটারিরিকশা #শিশুস্বাস্থ্য #গ্যারেজমালিক #বাংলাদেশ #সচেতনতা