18/09/2026
রিলিজ হয়ে গেলো হাইব্রিড ল্যান্ড ক্রুজার!
অবশেষে হাইব্রিড ভার্সন বের হলো টয়োটার ফ্ল্যাগশিপ এসইউভি ল্যান্ড ক্রুজার ৩০০ সিরিজের। গত ১৬ই সেপ্টেম্বর জাপানে তারা রিলিজ করেছে গাড়িটি, এবং অর্ডার নেওয়া শুরু হবে অক্টোবরের ১ তারিখ থেকে।
হাইব্রিড ল্যান্ড ক্রুজার ৩০০-এ আগের সবকিছুই থাকছে, কিন্তু অনেকগুলো সুবিধা যোগ হচ্ছে। প্রথমত, পাওয়ারট্রেইন হিসেবে নন-হাইব্রিডের একই ৩৫০০ সিসি টুইন-টার্বো ভি-৬ ইঞ্জিনটিই থাকছে, কিন্তু তার সাথে থাকছে একটি ইলেকট্রিক মোটর, যেটা লো-স্পিডে গাড়িটির ইঞ্জিন বন্ধ করে তেল বাঁচাবে, আবার স্পোর্টস-মোডে দিলে ইঞ্জিনের সাথে একসাথে পাওয়ার বুস্ট করবে। এই কারণে যেখানে একই ইঞ্জিনে নন-হাইব্রিড ভার্সনে ৪১০ হর্সপাওয়ার ও ৬৫০ নিউটন-মিটার টর্ক, সেখানে হাইব্রিডে ৪৬০ হর্সপাওয়ার ও ৮০০ নিউটন-মিটার টর্ক। ফুয়েল ইকোনমি যেখানে দিতো নন-হাইব্রিডে ৪-৫ কিমি/লিটার, এখন আশা করা যাবে ৬-৭ কিমি/লিটার। হ্যাঁ, আহামরি কম তেল খাবে এমন না, কিন্তু পরের প্যারায় বলবো কেন আমাদের বাংলাদেশে এই গাড়ির হাইব্রিড ভার্সন অনেকের জন্য সুখবর বয়ে আনছে। যাইহোক, সামনের বাম্পারের নীচের দিকের ডিজাইনে হালকা পরিবর্তন এসেছে, এবং পিছনে একটি 'HEV' লেখা লোগো দেওয়া হয়েছে। ফুয়েল-ট্যাংকের সাইজ ১১০ লিটার থেকে কমিয়ে ৯৮ লিটার করা হয়েছে, ব্যাটারি বসানোর জায়গা করতে।
এবার আসি আসল মজায়! বাংলাদেশে ইম্পোর্ট ডিউটির যেই ট্যারিফ, সেটা অনুযায়ী এতদিন আমাদের কাছে থেকে একটি ল্যান্ড ক্রুজার নন-হাইব্রিড ব্র্যান্ড-নিউ অর্ডার করলে আমরা প্রাইস বলেছি ৫.১০-৫.২০ কোটির আশেপাশে, এবং ৫ বছরের রিকন্ডিশন্ড ইউনিটের দাম দিয়েছি ৩.৮০ কোটির আশেপাশে। যেহেতু বাংলাদেশে হাইব্রিড গাড়ির ইম্পোর্ট ডিউটি কম, তাই এখন এই নতুন ল্যান্ড ক্রুজার হাইব্রিডের ব্র্যান্ড-নিউ দাম আসবে ৩.৮০ লাখ টাকা, এবং ৫ বছর পর রিকন্ডিশন্ড ইউনিট হয়তো নেমে আসবে ৩ কোটিরও নীচে!
কেমন লেগেছে ভিডিওটি, জানাবেন কমেন্টে!
゚viralシfypシ゚