08/06/2022
🔰টাটা - এলপিও ১৩১৬ টিসি🔰
🔰বাংলাদেশের রাস্তায় টাটা মোটরসের এই ১৩১৬ বাস টি সব থেকে বেশি দেখা যায়। একেবারে কৈ মাছের প্রাণ যাকে বলে। ইঞ্জিন অয়েল / কূলান্ট ঠিক ঠাক মতো না দিয়েও সচল, দিব্বি ৫০-৬০ এ ক্রুজিং করছে, অন্যান্য জেলা শহর এবং বিভাগীয় শহর গুলোতে।
এখনও হার হামেশা চোখে পড়ে, ১৯৯০-২০০০ এর বিআরটিসি এর টাটা ১৩১৬ বাস গুলো, যা এখনও ভাইব্রেশন নিয়েই দিব্বে চলছে।
পরিবহন মালিকদের অন্যতম পছন্দের এই বাস টি বেশ লং লাস্টিং এবং লম্বা সময় ধরে সচল থাকে। আরাম বা ফুয়েল ইকোনমি কম হলেও, এর দীর্ঘ লাইফ স্প্যান একে দিয়েছে তাদের পছন্দের তালিকার শীর্ষ স্থান।
চলুন দেখা যাক কি আছে এই টাটা - ১৩১৬ বাস টি তে।
🔰 এতে ব্যবহার করা হয়েছে, 𝘾𝙪𝙢𝙢𝙞𝙣𝙨 6 𝘽𝙏𝘼𝘼 5.9 যা, ৫৮৮৩ সিসির, ৬ সিলিন্ডারের (ইন লাইন) টার্বোচার্জড ইন্টার কুলড ডিজেল ইঞ্জিন। MICO "A" Type Inline Fuel Pump এবং 𝙃𝙊𝙇𝙎𝙀𝙏 টার্বোচার্জার।
🔰প্রতিটি সিলিন্ডারের বোর ১০২ মিলিমিটার এবং স্ট্রোক ১২০ মিলিমিটার। কমপ্রেশন রেশিও ১৭.৬ : ১। এটি, ২৫০০ আরপিএমে ১৫৭ হর্স পাওয়ার এবং ৫৫০ নিউটন মিটারের টর্ক উৎপন্ন করে।
🔰৬ টি সিলিন্ডারে ৪ টি করে মোট ২৪ টি ভালভ। ৬ টি সিলিন্ডারের ফায়ারিং অর্ডার ১ - ৫ - ৩ - ৬ - ২ - ৪।
🔰সিঙ্গেল প্লেট ৩৫২ মিলিমিটারের ক্লাচ এবং ক্লাচ বুস্টার। সাথে দেয়া হয়েছে GBS 600 এর, ৬+১ বা ৭ স্পিডের ট্রান্সমিশন।
🔰গিয়ার রেশিও -
১ম - ৮.৪৭
২য় - ৪.৮৭
৩য় - ২.৯৫
৪র্থ - ১.৯২
৫ম - ১.২৮
৬ষ্ঠ - ১.০০
রেভার্স - ৭.২৮
🔰১ম গিয়ারটি সর্বোচ্চ ৩৬° কোণে একে পাওয়ার দিতে পারে।
এর অ্যাভেরজ টপ স্পিড ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা।
🔰 পেছনের অ্যাক্সেলের রেশিও ৫.৮৫৭ : ১ এবং সামনে দেয়া হয়েছে পাওয়ার স্টিয়ারিং।
🔰 এয়ার অপারেটেড ব্রেক, ৪১০ মিলিমিটারের ড্রাম এবং এক্সহস্ট ব্রেক। সামনে এবং পেছনে লিফ স্প্রিং সাসপেনশন এবং হাইড্রলিক শক অ্যাবসরবর। ২০ ইঞ্চির ৭ টি রিম এবং ১০.০০*২০-১৬ সেকশনের টায়ার।
🔰 এই চ্যাসিসের হুইলবেস ৫৫৪৫ মিলিমিটার, ফ্রন্ট ওভার হ্যাং ১৭৭৫ মিলিমিটার, লম্বায় ১০,৬৪৫ মিলিমিটার।
তবে বডি করার পর এটি প্রায় ১১,০০০ মিলিমিটার হয়ে যায় এবং ওজন প্রায় ১৬,২০০ কেজি।
🔰এভারেজে, এর ফুয়েল ইকোনমি ৩-৪ কিলোমিটার প্রতি লিটার ডিজেলে। তবে, বডি ভালো মতো না করতে পারলে এতে বেশ ভাইব্রেশন লক্ষনীয়। এছাড়া এর সাসপেনশন বেশ শক্ত, তাই অফরোডে খুব একটা আরামদায়ক হবে না।
তবে, এর লংজিভিটি বেশ ভালো, অনায়াসে ১০ বছর সার্ভিস দিতে সক্ষম, যদি ভালো করে মেইনটেইন করা যায়।
🔸ভালো মানের লুব্রিকেশন অয়েল ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত এটি সার্ভিস দেয়।
𝗔𝗗𝗩𝗔𝗡𝗖𝗘 𝗠𝗢𝗧𝗢𝗥𝗦
এখানে সুদক্ষ কারিগর দ্বারা এসি / ননএসি বাস, লাক্সারি চেয়ারকোচ ,নরমাল কোচ,কোস্টার, মিনিবাস ও সকল প্রকার কোচ বাস তৈরী ও বাসের ডেন্টিং - পেইন্টিং করা হয়।
ফোনঃ
+8801618621391
+8801400500963
ঠিকানাঃ বলিয়াপুর,সাভার,ঢাকা
(গাবতলি বাস টার্মিনাল হইতে ৪ কিঃমিঃ সাভার রোডে)
GPS:https://maps.app.goo.gl/MfbEFkTCtUoXiub39
বিঃদ্রঃ ক্রেডিটেড