28/01/2024
একজন যাত্রী নির্বাচিত ডিবিবিএল শাখা বা টিকিট শপ থেকে Rapid Pass কার্ড ইস্যু বা রিচার্জ করতে পারবেন:
১। ইস্যু করার জন্য মোট ৪০০ টাকা প্রয়োজন হবে। যার মধ্যে ২০০ টাকা হল প্রথম রিচার্জের পরিমাণ এবং বাকী ২০০ টাকা হল আমানতের পরিমাণ।
২। যখন আপনার কার্ডে রিচার্জের পরিমাণ যথেষ্ঠ হবে না তখন আপনি নির্বাচিত ডিবিবিএল শাখা অথবা টিকেট শপ থেকে রিচার্জ করতে পারবেন।
৩। আপনি যদি র্যাপিড পাস ব্যবহার না করেন তবে আপনি আপনার কার্ড ফেরত দিতে পারবেন এবং প্রদানকৃত আমানত ফেরত পাবেন।
কার্ড নিবন্ধন:
১। ওয়েবসাইট থেকে রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার র্যাপিড পাস কার্ড নম্বর ও ইমেইল প্রদান করে সাবমিট করুন।
২। ইমেইলে প্রাপ্ত টোকেন নম্বরটি ব্যবহার করে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
৩। র্যাপিড পাস নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করুন এবং সাবমিট করুন।
৪। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেইল এ পাঠানো ফর্মটি সংরক্ষণ করুন।
৫। অনলাইন রেজিষ্ট্রেশনের ২৪ ঘন্টা পর আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন বলে বিবেচিত হবে।