25/12/2021
আপনার প্রিয় গাড়িটি আপনার দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সেক্ষেত্রে ড্রাইভ করার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য রাখা উচিত। অন্তত একজন গাড়ি চালকের জানা উচিত যে, তিনি কিভাবে গাড়ির বিভিন্ন বিষয়গুলোতে খেয়াল রেখে কি কি পদক্ষেপ নিবেন। মূলত গাড়ি নিরাপদে ব্যবহার করার জন্যই এর বিশেষ যত্ন এবং কিছু অত্যাবশ্যকীয় দিকে খেয়াল করাটা জরুরী। যদি গাড়ি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং যত্ন না করা হয়, তবে দেখবেন এটা রিপেয়ারের পিছনেই অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। দেখে নিন একটি গাড়ির যত্নের ক্ষেত্রে কোন সাতটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে।
১/ব্রেকগুলো পরীক্ষা করুন
গাড়ির ব্রেকগুলোর প্রতি বিশেষ নজর দিন। কারণ গাড়ির ব্রেকগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তাই অন্তত বছরে দুই বা তিনবার করে হলেও ব্রেকগুলোর অবস্থা ভালভাবে পর্যবেক্ষণ করুন। তবে নিয়মিত দীর্ঘ দূরত্বের পথে যাতায়াত করলে এটা আরও বেশি করে খেয়াল করতে হবে। এক্ষেত্রে কোন প্রকারের সমস্যা যুক্ত মনে হলেই সার্ভিসিং করান। এছাড়াও সবসময় গাড়ির ফিটনেস রিপোর্ট, সার্ভিসিং হিস্টোরি এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টসমূহ সাথে রাখুন। সেক্ষেত্রে একটি ছোট বুকলেট সাথে রাখতে পারেন। এই বুকলেটটি হাতের কাছে রাখতে তা গাড়ির প্যাসেঞ্জার সিট এবং সেন্টার কনসোলের মাঝে রাখতে পারেন। তাতে দরকারের সময় তা খুব সহজেই খুঁজে পাবেন।
বাকী ৬ টা উপায় ধারাবাহিকভাবে পোস্ট করা হবে