09/10/2025
#ভিডিও মামলা চালু হয়েছে🚦🚗 #শান্ত রেন্ট এ কার পরিবারের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা।
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
#সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ “ভিডিও মামলা” বা “অটোমেটিক সিগন্যাল মামলা” কার্যক্রম আরও জোরদার করেছে।
এখন থেকে সিটির বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হচ্ছে এবং সেই অনুযায়ী গাড়ির মালিক ও চালকের নামে মামলা রেকর্ড হচ্ছে।
#উদাহরণস্বরূপ, Dhaka Metro-CHA16-1211 নাম্বারের একটি গাড়ির চালক Gulshan-2 Circle এলাকায় সিগন্যাল অমান্য করার কারণে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ১১৮ ধারা অনুযায়ী অটোমেটিক ভিডিও মামলায় অভিযুক্ত হয়েছেন। মামলাটি রেকর্ড হয়েছে ট্রাফিক বিভাগের ভিডিও ফুটেজের ভিত্তিতে।
📢 #মূল সতর্কবার্তা:
বিশেষ করে যখন রাস্তা ফাঁকা থাকে, অনেক সময় অসাবধান বশত সিগন্যাল উপেক্ষা না করে চালানো হয় — এটাই এখন মামলার প্রধান কারণ।
তাই অনুরোধ,
👉 প্রতিটি সিগন্যাল ভালোভাবে দেখে, সম্পূর্ণ সবুজ আলো না জ্বলা পর্যন্ত গাড়ি চালাবেন না
👉 ভিডিও ক্যামেরা কোথায় আছে সেটি খেয়াল করুন — কারণ ভিডিও প্রমাণেই এখন মামলা হচ্ছে।
এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন।
👉 একবার মামলা হলে ট্রাফিক বিভাগ থেকে নোটিশ মালিকের ঠিকানায় পাঠানো হবে, এবং জরিমানার জন্য ডাকা হবে।
আমরা “ড্রাইভার সার্ভিস পরিবার” থেকে সকল ড্রাইভার ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি —
নিজের ও অন্যের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলুন।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
— ড্রাইভার সার্ভিস পরিবারের পক্ষ থেকে সচেতনতা বার্তা 🚘
ড্রাইভার পেতে যোগাযোগ করুন।
#ড্রাইভার সার্ভিস চালু রয়েছে ঢাকা শহর জুড়ে।