Raiyan Motor Car Solution

Directions

Raiyan Motor Car Solution Vehicle Repair Workshop

25/04/2026

-----
--- #গাড়িটা টয়োটা এক্স করোলা এসির সমস্যা সলিউশন এর কাজ হচ্ছে.👨‍🔧




WhatsApp📞 number. 01717038291
📍লোকেশন শায়েস্তা খান এভিনিউ সেক্টর ৪ কসাই বাড়ি রেলগেট ট্রাক স্ট্যান্ড উওরা ঢাকা-১২৩০।



04/01/2026

👨‍🔧
🥹

কোন ইঞ্জিন অয়েল কখন বদলাবেন? — সবার জন্য আমাদের পরামর্শ : বাংলাদেশে আমরা ইঞ্জিন অয়েলের বিপুল বৈচিত্র্য দেখি—মিনারেল, সে...
09/12/2025

কোন ইঞ্জিন অয়েল কখন বদলাবেন? — সবার জন্য আমাদের পরামর্শ :

বাংলাদেশে আমরা ইঞ্জিন অয়েলের বিপুল বৈচিত্র্য দেখি—মিনারেল, সেমি-সিন্থেটিক, ফুল সিন্থেটিক, পাশাপাশি 20W-50 থেকে শুরু করে 0W-08 পর্যন্ত নানান গ্রেড। আবার গাড়িও ভিন্ন ভিন্ন—হাইব্রিড, নন-হাইব্রিড, CNG, LPG, বা অক্টেনে চলা। এত কিছুর মধ্যে স্বাভাবিকভাবেই অনেকেই নিশ্চিত হতে পারেন না—

আমার গাড়ির ইঞ্জিন অয়েল কত কিলোমিটারে পরিবর্তন করা উচিত?

তার উপর দেশের বাজারে নিম্নমানের/নকল অয়েল ফিল্টার এর উপস্থিতি বিভ্রান্তি আরও বাড়ায়।

# 🔧 ১. প্রথমে বুঝুন—W গ্রেড মানে কী?

উদাহরণ: 5W-30

* 5W → ঠান্ডা স্টার্টে অয়েলের সান্দ্রতা
* 30 → ইঞ্জিন গরম হলে সান্দ্রতা

সংক্ষেপে: কম W মানে কোল্ড স্টার্টে দ্রুত অয়েল সার্কুলেশন।

গাড়ি যত নতুন মডেলের—সাধারণত তত কম-গ্রেড (0W/5W) অয়েল প্রয়োজন।

# 🚘 ২. গাড়ির ধরন অনুযায়ী কোন গ্রেড উপযুক্ত?

🔹 নন-হাইব্রিড পেট্রোল/অক্টেন গাড়ি

* 5W-30
* পুরোনো গাড়ি → 10W-40
* খুব পুরোনো বা বেশি মাইলেজ (ইঞ্জিন অয়েল কমে যায়) → 20W-50

🔹 হাইব্রিড গাড়ি

হাইব্রিড ইঞ্জিন অনেক সময় অন-অফ হয়, ফলে পাম্প দ্রুত তেল টেনে নিতে পারে এমন লো-ভিসকসিটি অয়েল দরকার:

* 0W-20, 0W-16, 0W-08 (মডেল অনুযায়ী); বাংলাদেশের হিট ফ্রিকুয়েন্সি তে 0W-20 সেইফ চয়েস।

🔹 CNG/LPG গাড়ি

CNG–তে দহন তাপ বেশি → ভাল হিট-রেজিস্ট্যান্ট অয়েল দরকার

* 10W-30, 10W-50
(API SN / SN+ বা SP হলে ভালো)

# ⏱️ ৩. অয়েল চেঞ্জ ইন্টারভাল—বাস্তবিক গাইড

✔ মিনারেল অয়েল

৩,০০০ – ৪,০০০ কিমি
(জ্যাম এর শহরে থাকলে ২৫০০–৩০০০ কিমিতে বদলান)

✔ সেমি–সিন্থেটিক

৩৫০০ – ৫,৫০০ কিমি

✔ ফুল সিন্থেটিক

৬,০০০ – ১০,০০০ কিমি (ইঞ্জিন অয়েল ম্যানুফ্যাকচারার এর ডিক্লারেশন দেখুন)

বাংলাদেশের রাস্তাঘাট ও জ্যাম বিবেচনায় ৭,০০০ কিমি নিরাপদ সীমা বলে আমরা মনে করি।

✔ হাইব্রিড গাড়ি

হাইব্রিডে ইঞ্জিন ঘনঘন অন–অফ হয় → তেল দ্রুত ডিগ্রেড হয়

৭,০০০ – ১০,০০০ কিমি (যদিও ফুল সিন্থেটিক এবং কম বেশি ৫০% EV তে চলে)

🛑 বাংলাদেশে নকল অয়েল ফিল্টারের বাস্তবতা

🇧🇩 বাজারে নকল/নিম্নমানের ফিল্টার এত বেশি যে বেশিরভাগ সময় অয়েলের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ফিল্টার ব্লক হয়ে যায়।
ফলাফল → ইঞ্জিন অয়েলের লাইফ কমে যায়।

👉 তাই অয়েল ভালো হলেও ফিল্টার নকল বা নিম্নমানের হলে ইঞ্জিন বিপদে।

✔ পরামর্শ :

*ব্র্যান্ডেড ফিল্টার ব্যবহার করুন (OEM / Thailand preferred)
* অচেনা ফিল্টার এড়িয়ে চলুন
* প্রত্যেকবার অয়েল চেঞ্জের সময় ফিল্টার অবশ্যই পরিবর্তন করুন

📌 ৪. অয়েল পরিবর্তনের প্রয়োজনীয়তার লক্ষণ

* ইঞ্জিন শুষ্ক শব্দ (টিকটিক/ঘর্ষণ/উচ্চ শব্দ)
* তেল কালো ও পোড়া পোড়া গন্ধ
* মাইলেজ কমে যাওয়া
* ইঞ্জিন দ্রুত গরম হওয়া

# 📝 ৫. শেষ কথা — সঠিক অয়েল + সঠিক ফিল্টার = ইঞ্জিনের দীর্ঘ জীবন

গাড়ির ম্যানুয়াল যা বলবে → সেটিই শ্রেষ্ঠ নির্দেশনা।
কিন্তু বাংলাদেশের ব্যবহারিক বাস্তবতায়, নিরাপদভাবে চলতে চাইলে—

👉 ফুল সিন্থেটিক ব্যবহার করুন
👉 নন হাইব্রিড হলে ৪-৫ হাজার আর হাইব্রিড হলে ৭-৮ হাজার কি.মি. যথেষ্ট
👉 ভাল ফিল্টার ছাড়া ভালো অয়েলও কোনো লাভ হয় না, তাই অরিজিনাল ফিল্টার ব্যাবহার করুন।

প্রয়োজনে আমাদের পরামর্শ নিন।

গাড়ি নিয়ে সমস্যায় পড়লে বা কোন প্রশ্ন থাকলে আমাদের WhatsApp নাম্বারের যোগাযোগ করুন।

ভালো থাকুক সবার গাড়ি



⬇️
🚘
👨‍🔧
🇧🇩


📞 WhatsApp number- 01717-038291
📍লোকেশন কসাইবাড়ী রেলগেট স্ট্যান্ড শায়েস্তা খান এভিনিউ সেক্টর ৪, উওরা ঢাকা-১২৩০

06/11/2025

#গাড়িরইঞ্জিন ওয়াটার পাম্পের কাজ কি?
১/ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
২/কুল্যান্ট সার্কুলেশন নিশ্চিত করে
৩/ইঞ্জিন ওভারহিট হওয়া থেকে বাঁচায়

ওয়াটার পাম্প খারাপ হলে যেসব লক্ষণ দেখা যায়।⚠️
১/ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায় 🔥
২/গাড়ির নিচে কুল্যান্ট লিক করে💧
৩/বেল্ট থেকে শব্দ হয় চিচচিচ শব্দ হবে 🌀
৪/হিটার কাজ করে না ❌

🔧 👨‍🔧 🇧🇩

📞 Number- 01717-038291
📍Location Dhaka Uttara Sector-4


water pump reeflessment










 #গাড়িরইঞ্জিন ওয়াটার পাম্পের কাজ কি? ১/ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে২/কুল্যান্ট সার্কুলেশন নিশ্চিত করে৩/ইঞ্জিন ওভারহি...
06/11/2025

#গাড়িরইঞ্জিন ওয়াটার পাম্পের কাজ কি?
১/ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
২/কুল্যান্ট সার্কুলেশন নিশ্চিত করে
৩/ইঞ্জিন ওভারহিট হওয়া থেকে বাঁচায়

ওয়াটার পাম্প খারাপ হলে যেসব লক্ষণ দেখা যায়।⚠️
১/ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায় 🔥
২/গাড়ির নিচে কুল্যান্ট লিক করে💧
৩/বেল্ট থেকে শব্দ হয় চিচচিচ শব্দ হবে 🌀
৪/হিটার কাজ করে না ❌

🔧 👨‍🔧 🇧🇩

📞 Number- 01717-038291
📍Location Dhaka Uttara Sector-4


water pump reeflessment










Address

Uttara Sector 4
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raiyan Motor Car Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share