Shams International - সামস্ ইন্টারন্যাশনাল

Shams International - সামস্ ইন্টারন্যাশনাল All kinds of motors parts exp.bumper.seatcover.steering cover.floor mat,scent,polise,light,glass etc.সূলভমূল্যে সকল ধরনের প্রাইভেট গাড়ির ডেকোরেশন আইটেম

বিআরটিএ যখন কোন গাড়িকে অনুমোদন দিয়ে থাকে, তখন গাড়ির ধরণ অনুসারে গাড়িকে একটি ক্যাটাগরিতে স্থান দেয়া হয়ে। কোন গাড়ি কোন ক্য...
06/10/2023

বিআরটিএ যখন কোন গাড়িকে অনুমোদন দিয়ে থাকে, তখন গাড়ির ধরণ অনুসারে গাড়িকে একটি ক্যাটাগরিতে স্থান দেয়া হয়ে। কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়ছে, সেই ক্যাটাগরি অনুসারে গাড়ির জন্য একটি বর্ণ নির্ধারণ করা হয়ে থাকে। নাম্বারপ্লেট প্রদানের ক্ষেত্রে বিআরটিএ’র নিয়ম অনুসারে মোট ১৯টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে- প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি, বাকি ১৮টি ক্যাটাগরিই জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য।

তাহলে জেনে নেয়া যাক ১৯টি ক্যাটাগরি সম্বন্ধে-

ক –
প্রাইভেটকার, ৮০০ সিসি’র প্রাইভেট কারের নাম্বারপ্লেটে ব্যবহার করা হয়ে থাকে বাংলা ব্যাঞ্জন বর্ণের প্রথম বর্ণটি।

খ –
প্রাইভেটকার, ১০০০-১৩০০ সিসি’র প্রাইভেট কার বুঝাতে নাম্বারপ্লেটে ‘খ’ লেখা থাকে।

গ –
প্রাইভেটকার, ১৫০০-১৮০০ সিসি’র যেসব প্রাইভেটকার রয়েছে সেগুলোর নাম্বারপ্লেটে খেয়াল করলে দেখা যাবে ‘গ’ বর্ণ দেয়া আছে।

ঘ –
জীপগাড়ি, জীপগাড়ির ক্যাটাগরি নির্ধারণের জন্য ‘ঘ’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।

চ –
মাইক্রোবাস, মাইক্রোবাসের নাম্বার প্লেটে ব্যবহার করা হয় বাংলা বর্ণমালার ৫ম বর্ণ ‘চ’।

ছ –
আবার ভাড়ায় চালিত মাইক্রোবাস যেগুলো, সেগুলোর নাম্বার প্লেটে থাকে ‘ছ’। লেগুনার জন্যও এই বর্ণটি নির্ধারিত।

জ –
মিনিবাসের ক্যাটাগরি বুঝানোর জন্য নাম্বার প্লেটে ‘জ’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।

ঝ –
বড় বাস বা কোস্টার বাসের ক্যাটাগরি বুঝাতে ব্যবহার করা হয় ‘ঝ’ বর্ণটি।

ট –
কোন গাড়ির নাম্বার প্লেটে যদি ‘ট’ বর্ণটি লেখা থাকে তাহলে বুঝতে হবে, এটা বড় ট্রাকের নাম্বার প্লেট।

ঠ –
নাম্বার প্লেটে ‘ঠ’ থাকলে বুঝতে হবে, নাম্বার প্লেটটি কোন ডাবল কেবিন পিক-আপ এর নাম্বার প্লেট।।

ড –
মাঝারি ট্রাকের নাম্বার প্লেটের দিকে খেয়াল করলে দেখবেন সেখানে ব্যবহার করা হয়েছে ‘ড’ বর্ণটি।

ন –
কোন গাড়ি যদি ছোট পিক আপ ক্যাটাগরির হয়ে থাকে তাহলে নাম্বার প্লেটে ‘ন’ বর্ণ ব্যবহার করে ক্যাটাগরি নির্দিষ্ট করা হয়ে থাকে।

প –
ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি। সাধারণত ট্যাক্সি ক্যাবের নাম্বার প্লেটে ‘প’ বর্ণটি থাকে।

ভ –
২০০০+ সিসি প্রাইভেটকার বুঝাতে গাড়ির নাম্বার প্লেটে শহরের নামের পর ‘ভ’ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে।

ম –
পণ্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিক-আপ বুঝানোর জন্য বাংলা বর্ণমালার ‘ম’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।

দ –
প্রাইভেট বা নিজস্ব পরিবহনের জন্য যেসব প্রাইভেট সিএনজি চলাচল করে থাকে সেগুলোর নাম্বার প্লেটে ‘দ’ বর্ণটি ব্যবহার করা হয়।

থ –
ভাড়ায় চলিত সিএনজির ক্ষেত্রে ‘থ’ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে।

হ –
৮০-১২৫ সিসি’র মোটরবাইক হয়ে থাকলে সেই বাইকের নাম্বারপ্লেটে ‘হ’ বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।

ল –
যদি কোন মোটরবাইক ১৩৫-২০০ সিসি’র হয়ে থাকে তাহলে সেই বাইকের নাম্বারপ্লেটে ‘ল’ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।

ই –
ভটভটি টাইপের ট্রাকের নাম্বারপ্লেট অনুমোদন দেয়ার সময় তাতে ‘ই’ বর্ণটি দিয়ে ক্যাটাগরি ঠিক করে দেয়া হয়।

য-
প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িগুলো চিহ্নিত করতে নাম্বার প্লেটে ‘য’ ব্যবহার করা হয়ে থাকে।

এখন, কোন বর্ণ দিয়ে কোন ধরণের গাড়ি বুঝানো হয় তা জানা থাকলে শুধু নাম্বার প্লেট দেখেই ধারণা পাওয়া যায় গাড়ির রেজিস্ট্রেশন, শহর, ইঞ্জিন প্রকৃতি সম্পর্কে। অনেক সময় গাড়ি ট্রেস করার জন্যও গাড়ির নাম্বার ব্যবহার করা হয়।

কিন্তু গাড়ি ট্রেস করার সবচেয়ে সহজ এবং নিখুত উপায় হচ্ছে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস ব্যবহার করা। ভেহিকল ট্রাকিং সার্ভিস মাধ্যমে খুব সহজেই ঘরে কিংবা অফিসে বসে গাড়ি ট্র্যাক এবং ট্রেস করা যায় দিনরাত চব্বিশ ঘন্টা। যাতে গাড়ি থাকে সুরক্ষিত, যাত্রী থাকে নিরাপদে।

গ্রীষ্মের তাপে গাড়ির এসি বন্ধ  করে  জানালা খোলা রেখে আপনি সামান্য গ্যাসই বাঁচাতে পারেন, কিন্তু সত্যিকারের আরামের জন্য, ...
18/09/2022

গ্রীষ্মের তাপে গাড়ির এসি বন্ধ করে জানালা খোলা রেখে আপনি সামান্য গ্যাসই বাঁচাতে পারেন, কিন্তু সত্যিকারের আরামের জন্য, আপনাকে এসি চালু করতে হবে এবং আর্দ্রতা কমিয়ে দিতে চাইবেন। যে কেউ কেবল রেগুলেটর ঘুরিয়ে তাপমাত্রা নির্ধারণ করতে পারে। কিন্তু সত্যই গাড়ি দ্রুত ঠাণ্ডা করার মাঝে একটি শিল্প আছে। আজ আপনাদের জানাবো আপনার গাড়ির এয়ার কন্ডিশনিং থেকে সর্বাধিক শীতল হাওয়া পাওয়ার টিপস:

১. গাড়ি চলা অবস্থায় গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ সবচেয়ে ভালো কাজ করে। কারণ ইঞ্জিন যত দ্রুত চলে, তত দ্রুত এসি কম্প্রেসার চলে। যা সিস্টেমকে আরও কার্যকরভাবে ঠান্ডা করতে সাহায্য করে। তাই যাত্রার আগে আপনার গাড়ির ইঞ্জিন চালু করে দিয়ে সময় এবং গ্যাস অপচয় করবেন না।

২. যখন আপনি গাড়ি চালানো শুরু করবেন, তখন এয়ার কন্ডিশনার চালু করুন এবং 10-20 সেকেন্ডের জন্য সমস্ত জানালা খুলে দিন। এমনকি গরমের দিনেও গাড়ির ভেতরের বাতাস বাইরের বাতাসের চেয়ে অনেক বেশি গরম হতে পারে। আপনি মনে করতে পারেন যে আপনি এয়ার কন্ডিশনার থেকে ঠান্ডা হাওয়া নষ্ট করছেন। কিন্তু এসি ঠান্ডা হতে শুরু করতে সময় লাগবে, তাই আপনি আসলে এটিকে অভ্যন্তর ঠান্ডা করতে সাহায্য করছেন।

৩. সর্বনিম্ন তাপমাত্রায় সেট করে এবং ফ্যান অ্যাডজাস্ট করার মাধ্যমে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণকে আরও এফিশিয়েন্ট করে তোলা যায়। এতে বাতাস কম শুকিয়ে যায় এবং এভাবে কিছু জ্বালানিও সাশ্রয় হতে পারে। কিন্তু তা কিভাবে? কারণ একটি সাধারণ এসি সিস্টেমে, বায়ু ৩৮ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়। যদি আপনি তাপমাত্রা বেশি রাখেন, আপনি আসলে সিস্টেমটিকে ঠান্ডা বাতাসকে পুনরায় গরম করতে বাধ্য করছেন, যা আরও বেশি চেষ্টা এবং আরও জ্বালানি ব্যয় করে।

৪. যদি আপনার পিছনের সিটে যাত্রী থাকে, তাহলে রিসার্কুলেশন মোড বন্ধ করার কথা বিবেচনা করতে পারেন। কারণ এটি কেবিনের সামনের দিক থেকে বাতাস নেয় এবং সিস্টেমের মাধ্যমে এটিকে পিছনে টেনে নেয়। তাই সামনের সবাই ঠান্ডা থাকলেও পিছনের বাতাস পুরনো এবং গরম হতে পারে।

৫. আপনার গাড়িটি যদি নতুন হয়ে থাকে যেটিতে অটো স্টার্ট/স্টপ সিস্টেম আছে, তাহলে এটি বন্ধ করতে পারেন। যদিও ফিচারটি জ্বালানী সাশ্রয় করে, কিন্তু অনেক গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন বন্ধ করার সময় এটি গাড়ির এয়ার কন্ডিশনার কমপ্রেসারকে চালু রাখতে বাধা দিতে পারে। খুব গরম আবহাওয়ায়, আপনি খুব দ্রুত ঠান্ডা হাওয়ার অভাব লক্ষ্য করতে করতে পারেন, বিশেষত যদি আপনি দীর্ঘ জ্যামে আটকে থাকেন।

৬. গাড়ির কেবিন এয়ার ফিল্টারটি পরীক্ষা করে দেখুন যে এটি পরিষ্কার। নোংরা ফিল্টার সচল বায়ুপ্রবাহ রোধ করে। নতুন গাড়িতে, এই ফিল্টারগুলি চেক করা অপেক্ষাকৃত সহজ। যদি আপনি দেখেন যে এতে প্রচুর ময়লা জমে আছে, তবে এটি পরিবর্তন করার সময় এসেছে। আপনি যদি ফিল্টারটি নিজেই প্রতিস্থাপন করতে পারেন তবে অর্থও সাশ্রয় হবে। অনেক আধুনিক গাড়িতে, গ্লোভ কম্পার্টমেন্ট এর পিছনে ফিল্টার হওয়ায় এটি সহজেই পরিষ্কার করা যায়।

Collected

17/09/2022

গাড়িতে কি কি জিনিস রাখা প্রয়োজন❓❓
🟠সর্বপ্রথম গাড়ির সকল বৈধ ডকুমেন্ট একটি ভালো ব্যাগে রাখতে হবে।
যিনি গাড়ি চালাবেন তার ড্রাইভিং লাইসেন্স গাড়িতে থাকা আবশ্যক। যদি গাড়িটি প্রতিদিন একই ব্যক্তি চালায় তাহলে তা গাড়ির ডকুমেন্টের সাথে রেখে দিতে পারে।
🟠গাড়িতে ১-২ লিটার পানি রাখা (পান করার জন্য)। এছাড়া গাড়ির জন্য পিছনের ট্রাংকে মিনিমাম ২-৩ লিটার পানি রাখা।
🟠অগ্নিনির্বাপক যন্ত্র থাকলে ভালো।
🟠গাড়িতে ছোট একটি টর্চ লাইট রাখা কারণ এমন হতে পারে আপনার গাড়ি রাতের অন্ধকারে নষ্ট হয়েছে তখন টর্চ লাইট আপনাকে সাহায্য করবে।
🟠গাড়িতে একটি ছোট বাঁশি রাখবেন বলতে পারেন ফুটবল মাঠের রেফারির মত। যারা প্রতিনিয়ত রাতে হাইওয়েতে ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে রাখা আবশ্যক ।কারণ বর্তমানে আমাদের দেশের হাইওয়ে গুলোতে ডাকাতদলের হানা পাওয়া যায় ।এমনকি জ্যামে পড়লেও হতে পারে ।তাই রাতের হাইওয়েতে জ্যামে পড়লে বাঁশি বাজিয়ে মানুষকে সচেতন করতে পারেন । তাছাড়া গাড়ীতে সেলফ ডিফেন্সের জন্য একটি লম্বা রড জাতীয় কিছু রাখতে পারেন। সাথে ইন্সেক্টস কিলার রাখলে ভালো। যদি মনে করে কেঊ আপনার সামনে আসবে তখন এটি হাতে রেখে দিতে পারেন ।যদি আসে চোখ বরাবর স্প্রে করবেন।
🟠গাড়িতে মেডিক্যাল কিট রাখুন ।কিছু কমন ওষুধ রাখুন ( নাপা, অমিডন, ওমিপ্রাজল)।
🟠গাড়িতে পরিবারের কারও ডিটেইলস রাখুন ( নাম, ফোন নাম্বার, ঠিকানা) আল্লাহ সবাইকে হেফাজত করুক যদি পথে ঘাটে কোনো দূর্ঘটনা ঘটে এটি কাজে লাগবে।
🟠কিছু শুকনা খাবার যেমনঃ বিস্কুট, চকলেট রাখতে পারেন। কোনো কারণে দীর্ঘ জ্যামে আটকে থাকলে খেতে পারবেন।
🟠রাতে গাড়ি ড্রাইভ করলে ডার্ক চকলেট রাখুন এতে আপনার যদি নিদ্রা ভাব হয় তখন মুখে নিতে পারেন।
🟠গাড়ির জন্য দরকারি সকল টুলস সাথে রাখবেন।
🟠এক্সট্রা চাকা রাখা ভালো ।
🟠গাড়িতে ডাস্টার ও ১/২ টি মাইক্রোফাইবার টাওয়াল রাখুন।
🟠বৃষ্টির দিনে একটি ছাতা রাখুন গাড়ির ভিতর।
🟠একটি টিসু বক্স,একটি ছোট এরোসল এবং একটি এয়ার ফ্রেশনার রাখুন।
🟠একটি হ্যান্ড স্যানিটাইজার রাখুন।
Join with us for more information Cars Feed BD ✅

©️This blog is the property of Hotshot Automotive ‼️

16/09/2022
16/09/2022
07/06/2020

আমাদের প্রতিষ্ঠান প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা আছে ।

13/06/2017

Address

467/4, Gawsia Market. Sk. Mujib Road. (Near Dewanhat Fire Service Station )
Chittagong
0880

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 21:01
Wednesday 09:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

01815845751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shams International - সামস্ ইন্টারন্যাশনাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shams International - সামস্ ইন্টারন্যাশনাল:

Share