19/07/2026
খোঁজ নিলে জানবেন,খুব বেশি রকমের সফল যারা আছেন বিভিন্ন sector এ, তাঁরা কিন্তু শুধুমাত্র টাকার জন্য সেই কাজ টা শুরু করেন নি,
তাঁরা শুরু করেছিলেন ভালবেসে,একদম পাগল হয়ে যাওয়া ভালবাসা লাগবে, dedication লাগবে কাজের প্রতি।
অবশ্যই তাঁর সেই পাগলামির গল্প জানলে আমার আপনার মনে হবে,"এই কাজের জন্য, এমন পাগলামী ও মানুষ করতে পারে? সম্ভব??"
শুধু কাজের প্রতি ভালোবাসা থাকলেই কাজের সমুদ্রে ডুব দিতে পারবেন,আর ক্লান্তিহীন সাঁতরাতে ও পারবেন।
James Dyson যখন বাজারে প্রচলিত vacuum cleaner নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং সিদ্ধান্ত নেন vacuum cleaner এ নতুনত্ব আনার, তখন এই চেষ্টায় লেগে ছিলেন ১৫ বছর,
৫১২৭ টি prototype তৈরি করার পর ও company থেকে rejected হয় তার design,তাও তিনি হাল ছাড়েননি।
একসময় তিনি তৈরি করেন cyclone প্রযুক্তির " Dyson"
যা এখন vacuum cleaner এর জগতে বিখ্যাত brand name
তিনি বলেন "Enjoy failure and learn from it,you can never learn from success"
এমন পাগলামী কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব???
আমি হইলে তো বড়জোর ২/৪ বার চেষ্টা করে,এরপর ধুরর "আল্লাহ সবাইকে সবকিছুর জন্য বানান নাই "বলে
ফি আমানিল্লাহ,বলে
Facebook আর Instagram এ reels scroll করতাম 😁
এই যে,একটা floral joining mat কত সাধনার পর বানাইলাম,এখন আবার কষ্ট করে matching করে cushion cover বানাইতে আলসেমি লাগছিলো তাই, chatgpt এর সাথে দায়িত্ব ভাগাভাগি করে নিলাম।
সেও সুন্দর করে দায়িত্ব পালন করছে।ছবি দেখেই বুঝবেন 😁😁😁
শুধু শেষের ছবিটা chatgpt বানাইছে, কিন্তু পুরো post কষ্ট করে লিখলাম আমি,বাকি ৪ টা ছবি আমার তোলা কষ্টের ছবি,তাও দেখেন, credit গেল Ai এর কাছে।
এটা বলে AI content 😞
আপনারাই বিচার করেন
এতো বড় লেখা পড়ার ধৈর্য্য আজকাল কারোর নাই,তাই সংক্ষিপ্ত করলাম।