The Mechanic

Call Directions Contact the business

The Mechanic We will suggest you how to diagnose & maintain your car properly.

07/04/2021

Ramadan is coming😍

25/03/2021

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। কিন্তু এবার এমন এক সময়ে ৪৯তম স্বাধীনতা দিবস সামনে এল, যখন নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারা বিশ্ব আক্রান্ত। এই কারণে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোসহ সব জাতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগও স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বাতিল করেছে। কর্মসূচি বাতিল হলেও স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করবে দেশমাতৃকার জন্য আত্মদান করা বীর সন্তানদের।

একাত্তরের ২৫ মার্চের মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মানুষ। ওই দিন দিবাগত রাতেই (একাত্তরের ২৫ মার্চ) গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। তার আগেই বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার। এরপর গঠিত হয় প্রবাসী সরকার। তাদের নেতৃত্বে সংগঠিত রূপ নেয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, ৩ লাখ নারীর সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নকে জনমুখী ও টেকসই করতে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থবহ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সব নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

21/03/2021

শিষ্য বুঝিয়া করি বিচরণ - নারীর হৃদয় খুজিয়া�
গুরু হইতে ধ্যান লাগে, নারী তপস্যা করিতা।

গাড়ির কুলিং সিস্টেম কি ও কিভাবে কাজ করেঃপ্রথমে বলে দিই আমাদের যেমন গরম লাগলে ফ্যান ছেড়ে ঠান্ডা হই গাড়ির ইঞ্জিন ও তেমন। ই...
14/10/2020

গাড়ির কুলিং সিস্টেম কি ও কিভাবে কাজ করেঃ

প্রথমে বলে দিই আমাদের যেমন গরম লাগলে ফ্যান ছেড়ে ঠান্ডা হই গাড়ির ইঞ্জিন ও তেমন। ইঞ্জিন চলার জন্য যে টেম্পারেচার দরকার তার থেকে বেশি হলেই সে ফ্যান ছেড়ে রেডিয়েটর এ কুল্যান্ট ঠান্ডা করে নিজে ঠান্ডা হয়। তাহলে ইঞ্জিন চলার জন্য কুল্যান্ট এর টেম্পারেচার কত হওয়া দরকার । সোজা হিসাব ১০০' এর নিচে। কেন না কুল্যান্টে পানিই বেশি ব্যবহার হয় আর আমরা জানি ১০০' তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। ফুটতে শুরু করলেই পানি বাষ্পে পরিনত হয়।সো বাষ্পে পরিনত হওয়ার সাথে সাথে তার ভলিউম বাড়তে থাকে সাথে সাথে চাপও বাড়তে থাকে। ফলে যেদিকে প্রেশার নরম জায়গা পাবে সেদিকে বের হয়ে আসবে। এজন্যই আমরা শুনি রেডিয়েটর ট্যাংক ফেটে গেসে বা পাইপ ছুটে গেসে। এটা মুলত ফ্যান না চললে বা পানি কম থাকলে বা ফ্যানের স্পিড কম থাকলে এমন হবে।ফ্যানের কাজ হচ্ছে কুল্যান্টের টেম্পারেচার ১০০' এর কাছাকাছি গেলে অন হয়ে কুল্যান্ট ঠান্ডা করা। coolant temperature sensor এর মাধ্যমে ফ্যান অন অফ হয়।

এবার আসা যাক টোটাল প্রসেসটা কিভাবে কাজ করে?
ইঞ্জিন টেম্পারেচার কন্ট্রোলে রাখার জন্য কুল্যান্ট ইঞ্জিনে থাকেই। সো টেম্পারেচার যখন বাড়তে থাকে ইঞ্জিন থেকে রেডিয়েটর এ কুল্যান্ট সার্কুলেশন করার জন্য ওয়াটার পাম্প ইউজ করার হয়।

কুল্যান্ট সার্কুলেশন এমন ইঞ্জিন>ওয়াটার পাম্প >রেডিয়েটর >ইঞ্জিন।

এখানে রেডিয়েটর এর কাজ হচ্ছে কুল্যান্ট ঠান্ডা করে আবার ইঞ্জিনে পাঠানো। টোটাল প্রসেসটা এভাবেই চলতে থাকে। এখানে যদি কুল্যান্ট কম থাকে তাহলে ইঞ্জিন ওভারহিট হওয়ার পসিবিলিটি থাকে।
এই সার্কুলেশন এর মাঝে ইঞ্জিনে থার্মোস্ট্যাট ইউজ করা হয়।
থার্মোস্ট্যাট কুল্যান্ট এর গেইট হিসেবে ইউজ হয়। কুল্যান্ট টেম্পারেচার ৮০' ক্রস করার পরই থার্মোস্ট্যাট খুলতে শুরু করে ফলে কুল্যান্ট ইঞ্জিন থেকে রেডিয়েটরে যেতে পারে। কোনো কারনে থার্মোস্ট্যাট স্টাক বা নষ্ট হলে কুল্যান্ট রেডিয়েটরে সার্কুলেট হতে পারে, ফলে ইঞ্জিন ওভারহিট হয়। এজন্য মেকানিকরা এটা খুলে ফেলে দেয় যাতে এক্সিডেন্ট না ঘটে।

এখন কথা হচ্ছে কুল্যান্ট হিসেবে পানি ইউজ করা যাবে কিনা?
হ্যা যাবে। এক্সিডেন্টাল যদি কুলান্ট কমে যায় তাহলে পানি ইউজ করে আবার চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে কুল্যান্ট এ কি পানি ইউজ হয় না? হয়! ৫০% পানি তবে সেটা ডি-মিনারেলাইজড হতে হবে। কেননা ইঞ্জিনে মেটাল হওয়াতে মরিচা পড়ার সম্ভাবনা বেশি। তাই মিনারেল ওয়াটার ইউজ করা যাবে না। সো আপনি যদি আপনার গাড়িতে কুল্যান্ট ইউজ করতে চান তাহলে মার্কেটে প্রি-মিক্সড কুল্যান্ট পাওয়া যায় সেগুলো ইউজ করবেন অথবা ১ লিটার হিসেব কুল্যান্ট পাওয়া যায়। টোটাল ভলিউমের ৫০% কুল্যান্ট +৫০% ডি-মিনারেলাইজড ওয়াটার ইউজ করবেন। ওভারহিট থেকে আপনার গাড়ির ইঞ্জিন বাচাতে চাইলে রেগুলার নিচের জিনিস গুলা চেক করবেন।

১. কুল্যান্ট লেভেল। রেডিয়েটর প্রেশার ক্যাপ খুলে দেখবেন ইঞ্জিন ঠান্ডা অবস্থায়। কুল্যান্ট ফুল থাকবে। আর রিজার্ভ ট্যাংক full বরাবর থাকবে লেভেল।
২. রেডিয়েটর প্রেশার ক্যাপ চেক করবেন।
৩. কুল্যান্ট লিকেজ চেক করবেন। লিকেজ দেখা দিলেই লিক ঠিক করবেন। কুল্যান্ট কমতে থাকলে প্রথমেই রেডিয়েটর লিকেজ চেক করবেন। অনেক সময় ফিন্স এ সুক্ষ ছিদ্র থাকে যার ফলে লিকেজ দেখা যায় না।
৪. ফ্যান চেক করবেন।
৫. ফ্যান বেল্ট
৬. ওয়াটার পাম্প
৭. প্লাস্টিক হোজ গুলো।

আশা করি উপরের আলোচনায় মোটামুটি ইঞ্জিন কুলিং সিস্টেম এর সব কিছুই চলে এসেছে। এসব মেনে চললে আশা করি ইঞ্জিন ওভার হিট থেকে সুরক্ষিত থাকবেন।
এখন থেকে প্রতি সপ্তাহে ১ টা সিস্টেম নিয়ে গভীর আলোচনা হবে।
আর গাড়ি বিষয়ক যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

Address

Bashundhora
Bhatara
1212

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

8801719260716

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mechanic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Mechanic:

Shortcuts

Share