দৈনিক বরিশাল ভোরের আলো

দৈনিক বরিশাল ভোরের আলো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক বরিশাল ভোরের আলো, New Vehicles, Barishal.

২নং শুক্তাগড়র ইউনিয়নের ৭ নং নারিকেলবাড়িয়া ওয়ার্ডে অস্ত্রের মুখে জিম্মি করে,মৃত্যু মোবাক্ষের হোসেন টিপু মৃধার ছেলে শ...
20/08/2025

২নং শুক্তাগড়র ইউনিয়নের ৭ নং নারিকেলবাড়িয়া ওয়ার্ডে অস্ত্রের মুখে জিম্মি করে,মৃত্যু মোবাক্ষের হোসেন টিপু মৃধার ছেলে শোভন মৃরিধার ঘরে ডাকাতি!

19/08/2025
19/08/2025

সাচিলাপুর কিস্তাকাঠী স্কুল এন্ড কলেজ সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিদ্যালয়ের একজন শিক্ষিকার ইসলাম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।
এই ঘটনায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

✊ ইসলাম ও শিক্ষার মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

18/01/2025
01/04/2024

এই যদি হয় পুলিশ এর কাম কাইজ!

20/02/2023

"ঝালকাঠির রাজাপুরে সবজির
খেত নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় চাষি"

ঝালকাঠির রাজাপুরে সবজি খেত নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষি মোঃ নুরুজ্জামান।উপজেলা সদরের উত্তর বারবাকপুর এলাকায় চাষি নুরুজ্জামান এর খেতে বিভিন্ন প্রজাতির শীতকালিন সবজির গাছগুলো মরে যাওয়ায় বিপাকে পরেছেন তিনি। এ ব্যাপারে চাষি নুরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, একই এলাকার মৃত আব্দুল হক হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম,হাবিল ও মিজানুর রহমানের সাথে নুরুজ্জামানের কথার কাটাকাটি হওয়ায় তাকে শাররিক নির্যাতন না করতে পেরে প্রতিপক্ষরা নুরুজ্জামানের সবজি খেতে বিষাক্ত জাতীয় ঔসুধ দিয়ে ফলমুল সহ সবজির গাছ নষ্ট করে ফেলে।

ভুক্তভোগী নুরুজ্জামান বলেন, এই ফসলের খেত থেকে আমি উপার্জন করে সংসার চালাতাম। ফসলের ক্ষেত নষ্ট হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।

এ ব্যাপারে মুঠো ফোনে মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন,এ বিষয়ে আমি কিছুই জানিনা। হয়ত তৃতীয় পক্ষের কেউ এ কাজ করে আমাদের ফাঁসাতে চাচ্ছে।

ধানসিঁড়ি নদী সংকুচিত করার বিরুদ্ধে হাইকোর্টে রিট ৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের তালিকা করতে জেলা প্রশাসককে নির্দেশ।ঝালকাঠ...
30/10/2022

ধানসিঁড়ি নদী সংকুচিত করার বিরুদ্ধে হাইকোর্টে রিট
৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের তালিকা করতে
জেলা প্রশাসককে নির্দেশ।

ঝালকাঠির ধানসিঁড়ি নদীর প্রস্থ কমিয়ে খনন করায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এক রিট পিটিশনের শুনানী শেষে আজ রবিবার হাইকোর্ট এ আদেশ দেন । কবি জীবানানন্দ দাশের লিখিত কবিতার বিষয়বস্তুর অস্তিত্ব মুছে ফেলতে ধানসিঁড়ি নদীর মূল প্রস্থ কমিয়ে ছোট এবং নালার মত করে নদী খননের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গত ২৫ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। শুনানী শেষে আজ রোববার বিচারপতি মোঃ আশরাফুল ইসলাম এবং বিচারপতি মোঃ সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত বেঞ্চ চার সপ্তাহের রুল জারি করেন। একই সাথে হাইকোর্ট ধানসিড়ি নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে প্রশাসনিক নিস্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং অবৈধ দখলকারীদের উচ্ছেদের নির্দেশ কেন দেয়া হবে না এবং প্রকৃত সীমানা অনুসারে ধানসিড়ি নদী খননের কেন নির্দেশ দেয়া হবেনা তা জানাতে পরিবেশ, পানি উন্নয়ন, স্থানীয় সরকার সচিব, ডিজি পরিবেশ ও পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এসি ল্যান্ড ও ওসি রাজাপুরকে নির্দেশ দেন । শুনানীতে অংশ নিয়ে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, স্থানীয় প্রশাসনের চোখের সামনে ধানসিঁড়ি নদী নিয়ে লেখা কবিতার মমার্থ মুছে ফেলার সকল কার্যক্রম চললেও প্রশাসন চোখ বুজে দখলদারদের অবৈধ কাজটি করতে দিয়েছে। শুধু তাই নয়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ধানসিঁড়ি নদীর মূল প্রশস্ততা অনেক কমিয়ে খননের ব্যবস্থা করে অবৈধ দখলকারীদের সুযোগ করে দিয়েছে যা আইন ও সরকারি নিয়ম কানুনের পরিপন্থি । ভবিষ্যতে অন্যান্য খাল নদী রক্ষার প্রয়োজনে এ ধরনের সংশ্লিস্টি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আবশ্যক । তাদের এ কর্মকান্ড পরিবেশ সংরক্ষণ আইন, জলাধার সংরক্ষণ আইন, সংবিধান এবং সরকারি সিদ্ধান্ত নীতির পরিপন্থি । শুনানী শেষে আদালত রুল জারির পাশাপাশি নি¤েœাক্ত নির্দেশনা প্রদান করেন, ১. ঝালকাঠির রাজাপুর উপজেলার ধানসিড়ি নদীতে আর যাতে কোন মাটি ভরাট, বাধ নির্মান, নির্মান কাজ না হয় তা বিবাদীদের নিশ্চিত করতে হবে । ২. আগামী ৩০ দিনের মধ্যে ধানসিড়ি নদীর সিএস, আর এস অনুসারে সীমানার জরিপ এবং অবৈধ দখলদারদের নামের তালিকা আদালতে দাখিল করতে হবে । ৩. ঝালকাঠির জেলা প্রশাসককে ধানসিড়ি নদীর সংক্ষিপ্ত আকারে খনন এর নির্দেশদানকারী ব্যক্তিগণের বিষয় তদন্ত করে চিহ্নিত করতে হবে এবং পনি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ও ডিজিকে উক্ত নির্দেশদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে । গত ২৫ অক্টোবর এইচআরপিবির পক্ষে রীটটি দায়ের করেন এডভোকেট মোঃ ছারওয়ার আহাদ চৌধুরী এবং রিপণ বারৈ ।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বরিশাল ভোরের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category