Emran Lpg Autogas Filling Station & Conversion

Emran Lpg Autogas Filling Station & Conversion LPG AUTOGAS COMING SOON. environment agency

আল্লাহ তা য়ালা  উনকে জননাতে ফের্দাউস নসীব করুন আমিন
31/12/2025

আল্লাহ তা য়ালা উনকে জননাতে ফের্দাউস নসীব করুন আমিন

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার লক্ষ্য করে ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমানের আঘাত বিশ্বরাজন...

31/12/2025
25/09/2023
09/08/2022

সারা বিশ্বে কুফরী মতবাদ চলছে,আর পশ্চিমারা তাদের কুচরিত্র মুসলমানদের মাঝে বিস্তার করছে।আর বর্তমান সমাজে মুসলিমরা তাদের যেসব রীতি মেনে বিয়ে করছে।

১। অ্যাংগেজমেন্টের আংটি পড়ানো = খ্রিস্টান রীতি
২। গায়েহলুদ = হিন্দু রীতি
৩। যৌতুক = হারাম। মানুষ বলে সামাজিক রীতি
৪। ঝাকজমক লাইটিং = লোক দেখানো রীতি
৫। কদমবুসি = বিদাতী রীতি
৬। ২০০-৩০০ লোক নিয়ে বরযাত্রা = শ্বশুরবাড়ির উপর জুলুম রীতি
৭। বিশাল অংকের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই = মুনাফিকি রীতি।

★আপনার বিবেকের কাছে প্রশ্ন____

★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?-
আপনি কী মরেছেন?

★গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?-
তার কি পা নেই?'

★বর মুখে রুমাল দিবে কেন?
লজ্জা বেশি?
পুরুষ হয়ে এতই লজ্জা !
আপনাকে বিয়ে করতে কে বলেছে?

★বরকে হাত ধোয়াতে হবে কেন?
সে নিজে হাত ধোয়ে কখনো খায়নি??
নাকি তার হাতে প্যারালাইজড!!

★মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি?
তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে?

★ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন?
আরে তোমার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাইতাছেন
কেন?- নাকি ছেলে বিক্রি করছেন?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।.

★মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন?-
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি?

★নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?-
তাঁর পায়ে কী গেঁজ আছে যে খোঁড়ায় হাটে !'

★দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন?
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন?
নাকি চরিত্রের দোষ আছে!!!!

★দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন?-
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে?
★নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন?

মেয়েরা কী হিজড়া হয়ে গেছে?'
অনাচার গুলো আর কারো নয়___আমাদেরই তৈরী!
আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি!

★তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়াত বিরোধী ও ফালতু সামাজিক রীতি নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি_____ইনশা আল্লাহ্

09/08/2022

Shah Mohammad Tonmoy

কিছু বাস্তব কথা বলি, হয়ত কঠোর শোনাবে।
একদিন আপনি বুঝবেন,পরিবার পরিজন সবাইকে ছেড়ে একাকী দূর প্রবাসে হায়ার স্টাডি, সেটলমেন্ট এগুলো দুনিয়াবী কিছু উপার্জন, কিছু স্ট্যাটাস ছাড়া আর কিছু দিতে পারেনি। বরং কেড়ে নিয়েছে অনেক কিছুই।
একদিন বাসা থেকে বের হবার সময় বয়স থাকবে ত্রিশ, বাসায় ফিরে দেখবেন বয়স পঞ্চান্ন।
সরকারী চাকরি/ বিসিএস এর আশায়, বাবা মা পরিবার থেকে দূরে মেসে থেকে, না ঘুমিয়ে, মায়ের হাতের খাবার না খেতে পেরে, বিয়েতে দেরী করে, বাচ্চা নিতে দেরী করে যে সময় গুলো হারিয়ে ফেলেছেন, আজ সরকারী চাকরিজীবী হয়েও, ক্যাডার হয়েও ক্ষমতা অর্জন করেও সেই সময় গুলো আর ফিরে পাবার ক্ষমতা আপনার নেই। জীবনের শেষ পাঁচ বছরের তুলনায়, যৌবনের পাঁচ বছরকে খুব করে মিস করবেন, কারণ এখন আপনি বাঁচেন অন্যের জন্য, তখন সময় গুলো ছিল নিজের জন্য। কি ইবাদাত, কি দুনিয়াবী - যৌবনের থেকে মুল্যবান সময় নেই।
একদিন খুব করে বুঝবেন জীবনে পরিবারের থেকে বড় কিছু ছিলনা। পরিবারের সাথে থেকের চেয়ে উত্তম ক্যারিয়ার নেই।
একদিন হঠাৎ উপলব্ধি করেছেন, জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন। অনর্থক অর্থ নষ্ট করেছেন, অসময়ে সময় নষ্ট করেছেন; শর্ট টার্ম হয়ত ভাল থেকেছেন, লং টার্ম না আখেরাতের না দুনিয়ার কোন ফায়দা হয়েছে।
একদিন এটাও বুঝবেন, আপনি মানুষকে জবাবের জন্য একটা সফল জীবন বেছে নিতে এত পরিশ্রম করেছেন, মনকে একাকী জিজ্ঞাসা করে দেখবেন - এই জীবন সন্তোষজনক ছিল না। খুব করে বুঝবেন, সন্তুষ্ট জীবন, সফল জীবনের থেকে উত্তম, কারণ আপনার সফলতার সংজ্ঞা নির্ধারণ করে অন্যরা, যেখানে আপনার সন্তুষ্টির সংজ্ঞা নির্ধারণ করেন আপনি।
একদিন আপনার অনেক টাকা হবে, বাবা মা কে অনেক কিছু কিনে দেবার সামর্থ্য থাকবে, সেদিন বাবা মা কবরে। আপনি তাদের জন্য হত মিলাদ করেন, কবর বাঁধাই করেন ইত্যাদি ইত্যাদি কিন্তু হাত পা টিপে দিতে পারেন না, নখ কেটে দিতে পারেন না, একসাথে বসে খেতে পারেন না।
আপনার বাচ্চা অনেক বড় হয়ে গেছে। সপ্তাহে বা মাসে বা কয়েকমাস পর পর আপনি তাকে বেড়ে উঠতে দেখেছেন, চোখের সামনে প্রতিদিন তার হাঁটা শেখার মুহুর্ত, কথা শেখার মুহুর্ত, দুষ্টামি শেখার মুহুর্ত এগুলো আপনি মিস করে গেছেন এই চরম ক্যারিয়ারিস্ট মনসত্ত্বার জন্য।
হঠাত বুঝবেন - আপনি আর আপনার স্ত্রী দুজনই যৌবনের অনেক গুলো বছর পার করে এসেছেন, একটা অজানা অপ্রত্যাশিত দূরত্ব তৈরী হয়েছে।
কোন হাস্যরস নেই, ভালবাসা নেই, রোম্যান্স নেই, শুধুমাত্র জীবনে চলার জন্য যেন একসাথে চলা, রোজকার সেইম রুটিন৷ অবশ্যই দায়িত্ববোধ আগে, কিন্তু দায়িত্ব ছাড়াও দাম্পত্যে আরো ফ্যাক্টর থাকে, যেগুলো এখন নেই।
ছোট্ট জীবন গোছানো এত প্ল্যান প্রোগ্রাম করে হয় না।
যখন যে রিজিক পাওয়া যাবে, আল্লাহ’র রহমত কামনা করে ক্যারিয়ার শুরু করে দিতে হবে। একটু যোগ্যতা হলেই বিয়ে করে ফেলতে হবে। সব কিছু গুছিয়ে বিয়ে নয়, বরং বিয়ে করে সব কিছু গুছানো৷
যেটুকু সামর্থ্য আছে, সেটুকু দিয়েই বাবা মা পরিবার দেখভাল করতে হবে। সন্তান না নেবার কোন প্ল্যান করা যাবেনা যে অতদিন পর নিব, বরং প্রথম থেকেই আল্লাহ'র কাছে চাইতে হবে, নেবার নিয়ত করতে হবে। আল্লাহ তায়ালা যতজন সন্তান দিবেন, যখন দিবেন তখনই নিয়ে নিতে হবে।
সত্য এটাই যে - যিনি মুখ দিবেন, তিনিই আহার দিবেন। এটা কুসংস্কার নয়, এটাই রিজিকের মালিকের উপর তাওয়াক্কুল।
আল্লাহ তায়ালাই আপনার জীবন উনার নিজস্ব প্ল্যানে এক্সিকিউট করে দিবেন। আপনার জীবন সাজিয়ে দিবেন। আপনার নিজের সাজানো জীবনটা বাস্তবিক অগোছালো। আপনি বুঝতে পারেন না, বা বুঝতে চান না।
একদিন বুঝবেন যে এতসবের আসলে দরকার ছিলনা৷
এতকিছু না হলেও হতো৷
এর থেকে বরং ভাড়া বাসায় একসাথে থাকা, একসাথে বড় হওয়া, একসাথে খাওয়া, বাচ্চা কাচ্চা গুলোকে চোখের সামনে বড় হতে দেখা, দাদী নাতনির খুনসুটি উপভোগ করা, সপ্তাহে একদিন আউটিং এভাবে জীবন পার করা যেত, নির্ঝঞ্ঝাট এর জীবন যাপন হতো৷
একদিন বুঝবেন যে খুব দেরী হয়ে গিয়েছে, সেদিন টা আসার পুর্বেই তাই বুঝে ফেলুন।

08/08/2022

আপনার পকেট থেকে কেটে রাষ্ট্রীয় সংস্থা বিপিসি তার ২৫ হাজার কোটি টাকা যে ব্যাংক গুলোতে রেখেছে, সেই লিস্টের দিকে তাকিয়ে আমার অনুভূতি হচ্ছে- বিপিসি যদি এই টাকা ফেরত চায়, এই লিস্টের অধিকাংশ ব্যাংক সেইটা ফেরত দিতে পারবেনা।

এই লিস্টের মধ্যে স্বল্প মেয়াদি এফডিআরের প্রথম দশটার মধ্যে ইসলামী ব্যাংক বাদে সব গুলোর অবস্থা খারাপ।

যে ব্যাংক গুলোতে বিপিসি টাকা রেখেছে তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছি, ইউনিয়ন ব্যাংকের নাম।
বাংলাদেশ ব্যাংকের একটি ইন্সপেকশনের পরে জানিয়েছে, ইউনিয়ন ব্যাংকের ৯৫% ঋণ শ্রেণীকরণ করতে হবে। অর্থাৎ তাদের ৯৫% অনাদায়ী। (প্রথম আলো , ৩০ জুন ২০২২)। আমার এসেস্মেন্টে বিপিসির এই ৩৫৯ কোটি টাকা নিঃসন্দেহে ফেরত আসবেনা।

লিস্টের দ্বিতীয়তে আছে ৬২৪ কোটি টাকা নিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। পত্রিকার রিপোর্ট অনুসারে, এই ব্যাংকটিও প্রভিশন সংরক্ষণ না করে কৃত্রিম মুনাফা দেখাচ্ছে।

বিপিসির এই ২৫ হাজার কোটি টাকা যে ব্যাংক গুলোতে রাখা হয়েছে তার প্রতিটার ফিনান্সিয়াল অবস্থা আমরা এনালাইজ করবো না। কিন্তু, দেখে মনে হচ্ছে বাংলাদেশের আর্থিক ভাবে নাজুক ব্যাংক গুলোতে বেছে বেছে বিপিসি টাকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুসারে, ২০২১ এর জুনে ১৮টা ব্যাংকের মূলধন ঘাটতি ছিল।
যার মধ্যে আছে, অগ্রণী, বেসিক, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক, এবি, বাংলাদেশ কমার্স, আইসিবি ইসলামিক, সাবেক ফারমার্স বা পদ্মা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইসলামী ব্যাংক, আইএফআইসি, এনআরবি কমার্শিয়াল, পূবালী ও ইউনিয়ন ব্যাংক।

মূলধন ঘাটতেই থাকা, প্রায় প্রতিটা ব্যাংকেই বিপিসি টাকা রেখেছে। এজ এফ বিপিসি বেছে বেছে এই ব্যাংক গুলোকে খুজে নিয়েছে।

২৫ হাজার কোটি টাকা, অনেক বড় অংকের টাকা।

আগামীতে যদি রিপোর্ট আসে, বিপিসির বোর্ডের সাথে এই ব্যাংক গুলোর ডিরেক্টরদের যোগ সাজসে বা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সরাসরি যোগসাজশে এই দুর্বল ব্যাংক গুলোতে, এই টাকা রাখা হয়েছে, অবাক হওয়ার কিছু নেই। বরং, উলটো হলেই আমরা অবাক হবো।

এইটার দুইটা ইমপ্লিকশান আছে।
প্রথমটি হচ্ছে, আগামীতে বিপিসি বা সরকার চাইলেই এই ফান্ড এক্সেস করতে পারবেনা।

আপনি বলতে পারেন, সরকারি ব্যাংকের টা পারবে এবং এই পরিমাণটিই বড় । নট রিয়ালি , কারন সরকারি ব্যাংক গুলোকে সরকার সব চেয়ে বড় মূলধন ঘাটতি জোগান দেয়। ফলে সরকার যদি এই ব্যাংক গুলো থেকে বড় অংকের টাকা তুলতে চায় ব্যাংক গুলো আবার অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়ে বসবে। ফলে,কথা একই।
অর্থাৎ, সরকার এই পঞ্জি স্কিমের টাকা আপনার পকেট থেকেই তুলবে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করার এইটা আরেকটা সম্ভাব্য কারন যে এই টাকার বড় একটা অংশ এক্সিসেবল না।

সেকেন্ড আরেকটা বিষয় আছে, যেইটা খুবি গুরুত্বপূর্ণ।

অর্থনীতিতে সেভিংস খুব গুরুত্বপূর্ণ। কারন আপনার ব্যয় থেকে যদি আয় বেশি হয় তবে আপনার সঞ্চয় হবে। এবং এই সঞ্চয় থেকে অর্থনীতির সব চেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় তা হচ্ছে, বিনিয়োগ হয়।
অন্য দিকে, আপনার আয় থেকে যদি ব্যয় বেশি হয় বা আয় ব্যয় যদি সমান হয় তবে আপনার সঞ্চয় হবেনা এবং আপনি বিনিয়োগ করতে পারবেনা না। এইটা যেমন আপনার জন্যে প্রযোজ্য ঠিক তেমনি, একটি রাষ্ট্রের জন্যেও প্রযোজ্য।

ফলে আমরা যারা অর্থনীতিকে খেয়াল করি, আমরা সব সময়েই খেয়াল করি ব্যাংকে সেভিংস বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি পায় তবে আমরা ধরে নেই, দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে , কর্মসংস্থান হবে, প্রকৃতই দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। অর্থনীতি আগাবে। ইত্যাদি ইত্যাদি।

নাউ, হেয়ার ইজ দা থিং।
বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের বা অর্থনীতির সেভিংসের বড় একটি অংশ তৈরি হয়েছে একটি প্রক্রিয়ায় যাকে আমি নাম দিয়েছি,চোষণ। উন্নয়ন বিভ্রম দুই এ আমি চোষণের ৯টি ম্যাকানিজম চিহ্নিত করেছি, যার মাধ্যমে আমি দেখিয়েছি, ২০১৪ এর পরে কিভাবে দেশের মধ্যবিত্ত ও দরিদ্রদের চুষে এই রাষ্ট্রীয় সেভিংসটি তৈরি হয়েছে এবং সেভিংস টা কিভাবে খুব অল্প একটি অলিগারকদের হাতে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যাদের অধিকাংশেরই ঋণ ফেরত দেওয়ার কোন বাধ্যবাধকতা নেই।

বিপিসির ২৫ হাজার কোটি টাকা তার পারফেক্ট উদাহরন।

ইউ সি, জ্বালানি ক্রয় বিক্রয়ে বিপিসি কোন ভ্যালু এড করে না। বিপিসি শুধুমাত্র জ্বালানি কিনে বিক্রি করে । তেলের দাম যখন ৪০ ডলারে নেমে এসেছে তখন দাম না কমিয়ে, দেশের জনগণকে সেই কম মূল্যের তেলের সুবিধা ভোগ না করতে দিয়ে বিপিসি সুপার নরমাল প্রফিট করে, সেভিংস করেছে।
এর ফলে জনগণের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, বিগত বছর গুলোর মূল্যস্ফীতির সাথে তার স্পষ্ট সংযোগ রয়েছে।

কিন্তু আপনাকে চুষে নিয়ে যে প্রফিট হয়েছে সেই প্রফিট বা সেভিংস বিপিসি কোথায় জমা রেখেছে? নিম্ন মানের ব্যাংকে, যে ব্যাংক গুলো থেকে ক্রনিজ এবং অলিগারকরা ঋণ আকারে টাকা বের করে নিয়ে যাচ্ছে, যা তাদের ফেরত দিতে হবেনা। সেই টাকা কিছুটা পাচার করতেছে, কিছু বিনিয়োগ করতেছে, কিছুটা ভোগ করতেছে।

কিন্তু, এই টাকাটা নিয়ে অলিগারকরা যে ভোগ করতেছে, বা ফেরত দেওয়ার বাধ্যবাধকতাহিন ঋণ পেয়ে আন কম্পিটিভ প্রজেক্টে বিনিয়োগ করতেছে তার ফলে কি হচ্ছে, তাদের কঞ্জাম্পশান বৃদ্ধি পাচ্ছে, তাদের ভোগ ব্যয় ও খরচ গুলোর কারনে দেশের সামগ্রিক আমদানি বৃদ্ধি পাচ্ছে এবং এমন কি ক্যাপিটাল মেশিনারিজ আমদানিও বৃদ্ধি পাচ্ছে।
এর ফলে কি হচ্ছে ?
এর ফলে দেশের ব্যালেন্স অফ পেমেন্টে টান পড়তেছে। রিজার্ভ সঙ্কুচিত হচ্ছে।
এই অতিরিক্ত ভোগের ফলে কি হচ্ছে, ডলারে ঘাটতি হচ্ছে, টাকার দাম কমে আসতেছে, এবং যার ফলে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়াতে আরেক দফা মূল্যস্ফীতি হচ্ছে। টাকার মূল্য পরে যাওয়াতে সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, যার ভোগান্তি আপনাকে নিতে হচ্ছে ।
তাহলে দেখা যাচ্ছে, আপনাকেই জোঁকের মত চুষে বিপিসি ২৫ হাজার কোটি টাকা সেভিংস করেছে, সেইটায় দায়েই আপনার কাধে মূল্যস্ফীতি চাপতেছে ।

এইটা হচ্ছে চোষণ। আপনাকে চোষণ করে, সেভিংস বৃদ্ধি হচ্ছে সেই সেভিংস টা চুষে নিচ্ছে সিলেক্টিভ একটা এলিট এবং অলিগারকরা। আবার তাদের কঞ্জাম্পশনের কারনে, ব্যালেন্স অফ পেমেন্টে টান পড়তেছে।

টাকা দাম পরে যাচ্ছে, আপনি আরেক দফা ইনফ্লেশানের খপ্পরে পরতেছেন।

সো ইউ সি, আপনাকে চুষে নিয়ে ভোগ করে সেইটার দায় আবার আপনার উপরে চাপায় দিচ্ছে।

সেইটার নাম দিয়েছে এরা উন্নয়ন।
ভালো তো ? ভালো না ?

পৃথিবীতে কোন কিছুই  success নয় এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,যখন হাট...
01/03/2022

পৃথিবীতে কোন কিছুই success নয়

এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :

যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,

ভুল ভাঙল,

এরপর স্কুলে গেলাম,শিখলাম first হওয়াটা success,
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,
ভুল ভাঙল,বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,

এখানেই শেষ নয়,

এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success,

পরে বুঝলাম না কলেজ শেষে চাকরী পাওয়াটা success,
এরপর বুঝলাম না,নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,
সেটাও নয়,নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success,

আবার ভুল ভাঙল,

এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,

বছর ঘুরলো,দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success,মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,

এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success...

এরপর যখন সবাই মিলে কবরে শুইয়ে দিল,তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয় ,

পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।

(সংগৃহিত)

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখাঃ■■ রিযিকঃ ■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিযিক এর ...
01/03/2022

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখাঃ

■■ রিযিকঃ
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

নেগেটিভ হ্যকুইটি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে এর পরিমাণ ও সংখ্যা সংক্রান্ত ভিন্ন ভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠ...
01/03/2022

নেগেটিভ হ্যকুইটি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে এর পরিমাণ ও সংখ্যা সংক্রান্ত ভিন্ন ভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ নেগেটিভ হ্যকুইটি শূন্য শতাংশে নামিয়ে আনার নির্দেশ সম্বলিত যে সংবাদ প্রকাশিত হয় তা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যা পুঁজিবাজারের উন্নয়নে অন্তরায়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডানেস ১৯৬৯ এর সেকশন ২০ এ তে প্রদত্ত ক্ষমতাবলে স্টক ডিলার হিসাব, স্টক ব্রোকার এর মার্জিন হিসাব ও মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিও পুন:মুল্যা়য়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংক্রান্ত এচ্ছিক সুবিধার মেয়াদ ৭ম বারের মত ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে বর্ধিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Address

Tajmohrompur. Rashidpur. Sylhet. (dhaka_Sulhet Hiway)
Sylhet
3100

Telephone

+8801685554215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emran Lpg Autogas Filling Station & Conversion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emran Lpg Autogas Filling Station & Conversion:

Share