N. Islam Automobiles

N. Islam Automobiles A Complete Automobile Solution

গাড়ির সঠিক ফুয়েল ট্যাংক সার্ভিসিং না করলে এমন অবস্থাই হতে পারে।আজকে একটি গাড়ির ডিজেল ট্যাংকি খুলে দেখলাম—পুরোটা ময়লায় ভর...
04/05/2026

গাড়ির সঠিক ফুয়েল ট্যাংক সার্ভিসিং না করলে এমন অবস্থাই হতে পারে।
আজকে একটি গাড়ির ডিজেল ট্যাংকি খুলে দেখলাম—পুরোটা ময়লায় ভরা।
সময়মতো ইঞ্জিন অয়েল ও ফিল্টার পরিবর্তন করা খুবই জরুরি।
না হলে ইঞ্জিনের বড় ক্ষতি হতে পারে।
আপনার গাড়ির যত্ন নিন, নিয়মিত সার্ভিস করুন।

🔧🚗 শুভ নববর্ষ ১৪৩৩ 🚗🔧গ্যারেজের প্রতিদিনের ব্যস্ততার মাঝেওনতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলা…ইঞ্জিনের শব্দ, তেল-গ্রিজে...
14/04/2026

🔧🚗 শুভ নববর্ষ ১৪৩৩ 🚗🔧
গ্যারেজের প্রতিদিনের ব্যস্ততার মাঝেও
নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলা…
ইঞ্জিনের শব্দ, তেল-গ্রিজে ভরা হাত,
কঠোর পরিশ্রম আর দায়িত্ব—এই নিয়েই আমাদের জীবন।
পুরনো বছরের সব ক্লান্তি ভুলে
নতুন বছরে আরও ভালো কাজ, ভালো সার্ভিস আর সফলতার লক্ষ্য।
এই নববর্ষে কামনা করি—
সব গাড়ি চলুক স্মুথলি,
সব কাজ হোক সফল,
আর আমাদের পরিশ্রম আনুক সম্মান ও সাফল্য।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
🔩 নতুন বছর, নতুন উদ্যম 🔩
✨ শুভ নববর্ষ ✨

গারেজের প্রতিদিনের কাজ চলছে পুরোদমে 🔧🚛গাড়ির যত্নই আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনেই ব্যস্ত সময় কাটে।ইঞ্জিন চেক, সার্...
12/04/2026

গারেজের প্রতিদিনের কাজ চলছে পুরোদমে 🔧🚛
গাড়ির যত্নই আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনেই ব্যস্ত সময় কাটে।
ইঞ্জিন চেক, সার্ভিসিং, মেরামত—সব কিছুতেই দিচ্ছি সেরা চেষ্টা।
গ্রাহকের সন্তুষ্টিই আমাদের আসল সাফল্য।
আলহামদুলিল্লাহ, কাজের মধ্যেই ভালোবাসা ❤️
সবাই দোয়া করবেন 🤲

আলহামদুলিল্লাহ। দিনের শুরুটা ভালো হইলে দিনটাই ভালো যায়।                       N. Islam Automobiles
02/04/2026

আলহামদুলিল্লাহ। দিনের শুরুটা ভালো হইলে দিনটাই ভালো যায়। N. Islam Automobiles

01/04/2026

Assalamualikum.
🚗 N. Islam Automobiles থেকে শুভেচ্ছা।
আমাদের Workshop-এ আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
A complete automobiles solution

01730018025
01730018027

Today work in progress...

চলছে প্রতিদিনের কাজের ব্যস্ততা।গাড়ির কাজ, মানুষের ভরসা, আর দায়িত্ব—সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছে কাজের মধ্যেই। ক্লান্তি ...
31/03/2026

চলছে প্রতিদিনের কাজের ব্যস্ততা।গাড়ির কাজ, মানুষের ভরসা, আর দায়িত্ব—সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছে কাজের মধ্যেই। ক্লান্তি আছে, কিন্তু কাজের প্রতি ভালোবাসা আরও বেশি।

প্রতিদিন নতুন সমস্যা, নতুন সমাধান, নতুন অভিজ্ঞতা—এইভাবেই এগিয়ে যাচ্ছি।

বর্তমান সময়ের গাড়ি প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। টাটা সিগনা, প্রাইমা এবং সকল ইলেকট্রিক গাড়ির বেশিরভাগ কাজ এখন সফটওয়্যারের ম...
31/03/2026

বর্তমান সময়ের গাড়ি প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। টাটা সিগনা, প্রাইমা এবং সকল ইলেকট্রিক গাড়ির বেশিরভাগ কাজ এখন সফটওয়্যারের মাধ্যমে করা হয়। ডায়াগনস্টিক, ফল্ট চেক, ECU প্রোগ্রামিং, সেন্সর ক্যালিব্রেশন, এমনকি ইঞ্জিন ও ব্যাটারির পারফরম্যান্সও এখন ল্যাপটপ দিয়ে চেক করা যায়।
আগে যেখানে একটি সমস্যা খুঁজতে অনেক সময় লাগত, এখন সফটওয়্যার দিয়ে খুব দ্রুত সমস্যা শনাক্ত করা সম্ভব। তাই আধুনিক অটোমোবাইল সেক্টরে কাজ করতে হলে মেকানিক্যাল কাজের পাশাপাশি ডায়াগনস্টিক সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞান থাকা খুবই জরুরি।
অটোমোবাইল সেক্টরের ভবিষ্যৎ হচ্ছে ইলেকট্রিক ও সফটওয়্যার নির্ভর গাড়ি, তাই এখন থেকেই এই বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন। N. Islam Automobiles

ঈদের ছুটি শেষ, আবার গ্যারেজে কাজের ব্যস্ততা শুরু।ছুটির পরে কাজের চাপ একটু বেশি, কিন্তু কাজের মাঝেই তো আমাদের সুখ।আলহামদু...
30/03/2026

ঈদের ছুটি শেষ, আবার গ্যারেজে কাজের ব্যস্ততা শুরু।
ছুটির পরে কাজের চাপ একটু বেশি, কিন্তু কাজের মাঝেই তো আমাদের সুখ।
আলহামদুলিল্লাহ, ব্যস্ততা আছে মানে কাজ আছে।

ঈদ মোবারক! 🌙✨পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।সব দুঃখ-কষ্ট ভুলে ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক ...
21/03/2026

ঈদ মোবারক! 🌙✨
পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
সব দুঃখ-কষ্ট ভুলে ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।

গাড়ির সঠিক সার্ভিসিং না করলে এমন অবস্থাই হতে পারে।আজকে একটি গাড়ির ডিজেল ফিল্টার খুলে দেখলাম—পুরোটা ময়লা আর কার্বনে ভরা।স...
13/03/2026

গাড়ির সঠিক সার্ভিসিং না করলে এমন অবস্থাই হতে পারে।
আজকে একটি গাড়ির ডিজেল ফিল্টার খুলে দেখলাম—পুরোটা ময়লা আর কার্বনে ভরা।
সময়মতো ইঞ্জিন অয়েল ও ফিল্টার পরিবর্তন করা খুবই জরুরি।
না হলে ইঞ্জিনের বড় ক্ষতি হতে পারে।
আপনার গাড়ির যত্ন নিন, নিয়মিত সার্ভিস করুন।

21/02/2026

একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় প্রথম জীবন দিয়েছি আমরা বাঙালিরা।
গৌরবের মহিমায় পেয়েছি আমাদের এই বর্ণমালা। জোড়াল মিছিল, ব্যানার, পোস্টার, প্রতিবাদী চিৎকারে রাষ্ট্র ভাষা বাংলা চাই...🇧🇩 ধ্বনীর প্রতিধ্বনীতে কেঁপে উঠেছিল ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী।
একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহিদদের স্মরণ করে।
হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত -
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই সকল ভাষা শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

Address

Savar, EPZ Area, Sreepur Opposite Of Chandrima Cinema Hall
Sreepur
1349

Alerts

Be the first to know and let us send you an email when N. Islam Automobiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N. Islam Automobiles:

Share