07/05/2026
রাষ্ট্র চালায় সরকার, আর জ্বালানি চালায় একজন ডাক্তার...
বাংলাদেশে যত পরিশোধিত জ্বালানি আমদানি হয় — ডিজেল, অকটেন, জেট ফুয়েল, মেরিন ফুয়েল — তার ৮০ শতাংশের নিয়ন্ত্রণ মাত্র এক ব্যক্তির হাতে। নাম তার ডা. এজাজুর রহমান।
বিপিসির ১১টি সরবরাহকারীর মধ্যে ৬টিই তার প্রতিষ্ঠান। দেশের মোট চাহিদার ৭২ লাখ টনের মধ্যে ৪৩ লাখ টনের কার্যাদেশ একাই পায় তার কোম্পানিগুলো। বাকিরা নামমাত্র।
বিপিসির সাবেক এমডি, ডিজিএম, ডিরেক্টর, এমনকি দুই মেয়াদের সচিব পর্যন্ত এখন তার অফিসে কর্মচারী। বিপিসির লিয়াজোঁ অফিস ১০ তলায়, তার অফিস ৭ ও ৮ তলায়। একই ভবনে, চোখের সামনে। যেন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে যখন জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, সেই সংকটের মাঝেও এই সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্যে এতটুকু চিড় ধরেনি। একটি দেশের কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা যখন একজনের মুঠোয় বন্দি, তখন এটা আর শুধু ব্যবসা নয়, এটা সরাসরি রাষ্ট্রীয় ঝুঁকি।
এই সিন্ডিকেট ভাঙার সাহস কি সরকার দেখাবে?