M/S Musa transport agency.

M/S Musa transport agency. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M/S Musa transport agency., Truck Rental, Nasirabad.

31/12/2025
আলহামদুলিল্লাহ,,,প্রতিবছরের নেই, এবারও আমরা খতমে পবিত্র কুরআন ও মিলাদ মাহফিল দিয়ে নতুন বছরকে বরণ করে নিলাম ।বিগত দিনগুল...
31/12/2025

আলহামদুলিল্লাহ,,,
প্রতিবছরের নেই, এবারও আমরা খতমে
পবিত্র কুরআন ও মিলাদ মাহফিল দিয়ে নতুন বছরকে বরণ করে নিলাম ।
বিগত দিনগুলোতে যেভাবে আপনারা আমাদের পাশে থেকে। স্নেহ, ভালোবাসা, সহযোগিতা দিয়ে আগলে রেখেছেন।
ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে থাকবেন।
সবার প্রতি দোয়া ও ভালবাসা রইল।
সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। Happy New Year.
শুভেচ্ছান্ত :মেসার্স মুসা ট্রান্সপোর্ট এজেন্সি।
সততা,আস্থা, ও নির্ভরতার প্রতীক।

🌧️ বৃষ্টির দিনেও থামে না পথচলা, কিন্তু সচেতনতাই হতে পারে জীবনরক্ষা। 🚛সাম্প্রতিককালে দেশের রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেড়...
04/06/2025

🌧️ বৃষ্টির দিনেও থামে না পথচলা,
কিন্তু সচেতনতাই হতে পারে জীবনরক্ষা। 🚛

সাম্প্রতিককালে দেশের রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। প্রাকৃতিক দুর্যোগ হোক বা রাতের অন্ধকার—একটি ভুল মুহূর্ত হতে পারে কারো জীবনের শেষ।

👉 চালক ভাইদের বলছি—গতি কমান, আলো জ্বালান, ব্রেক আগেই চাপুন।
👉 পথচারীদের প্রতি অনুরোধ—সতর্ক থাকুন, হঠাৎ রাস্তা পার হবেন না।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ঘটছে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
এর মূল কারণ: অতিরিক্ত গতি, অদক্ষ চালনা, এবং বৃষ্টি কিংবা অসতর্কতা।

📢 সকল মালিকপক্ষের কাছে অনুরোধ:
আপনার গাড়ির চাকা যেন কারো জীবনের শেষ না হয়। গাড়ির ফিটনেস, ব্রেক সিস্টেম, এবং লাইট চেক করুন রোজ।

🙏

🛣️ রাস্তায় সবাই পরিবারের মানুষ—একটু ধৈর্য, একটু সতর্কতা, অনেকগুলো প্রাণ বাঁচাতে পারে।

কখনো না পৌছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো🤗_সুতরাং সাবধান এই বৃষ্টির দিনে গাড়ি  বুঝে শুনে ধীরে সুস্থে  চালাবেন 🚛
22/05/2025

কখনো না পৌছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো🤗

_সুতরাং সাবধান এই বৃষ্টির দিনে গাড়ি বুঝে শুনে ধীরে সুস্থে চালাবেন 🚛

29/04/2025
বায়েজিদ লিংক রোড এ চুইঝাল রেস্তোরাঁ সামনে ।কয়েকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী মিলে রাস্তার ডিভাইডার সরিয়ে দিচ্ছে যাতে করে বাইক...
11/04/2025

বায়েজিদ লিংক রোড এ চুইঝাল রেস্তোরাঁ সামনে ।কয়েকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী মিলে রাস্তার ডিভাইডার সরিয়ে দিচ্ছে যাতে করে বাইক বা ট্যাক্সিও কার গুলা সহজে তাদের রেস্টুরেন্টে আসতে পারে। এখান দিয়ে ক্রস করা খুবই ঝুঁকি তা কিছুক্ষন বসে টের পেলাম।কারণ চট্টগ্রাম শহরের অধিকাংশ ট্রাক কাভারভ্যান টেইলার এই রাস্তা দিয়ে চলাচল করে। প্রশাসন দৃস্টি আকর্ষণ করছি।

30/03/2025

তাকাব্বাল্লাহু মিনহা ওয়া মিনকূম 🌙

পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি। সবাইকে জানাই মুোসা ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।❤ ঈদ মোবারক, ঈদ মোবারক।

03/02/2025

সতর্ক থাকুন: বাংলাদেশের মহাসড়কে ডাকাতির নতুন কৌশল!

ইদানীং বাংলাদেশের মহাসড়কগুলো, বিশেষ করে রাতের বেলা, ডাকাতদের আতঙ্কে পরিণত হয়েছে। তারা বিভিন্ন কৌশলে গাড়ি থামিয়ে গুরুত্বপূর্ণ মালামাল লুট করে, এমনকি যাত্রীদের ক্ষতি করার মতো ঘটনাও ঘটছে। কিন্তু প্রশ্ন হলো— ডাকাতরা কীভাবে বুঝতে পারে কোন গাড়িতে দামি মাল আছে? এবং কীভাবে তারা ফাঁদ পেতে লুটপাট চালায়? আসুন জেনে নেই তাদের কৌশলগুলো, যাতে আপনি সতর্ক থাকতে পারেন।

ডাকাতরা কীভাবে লক্ষ্য ঠিক করে?

১️⃣ গাড়ির ধরন ও অবস্থান: ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, বা বিলাসবহুল গাড়ি— বিশেষ করে নতুন ও উঁচু মডেলের গাড়ি তারা টার্গেট করে।
২️⃣ গাড়ির স্টিকার ও লোগো: অনেক সময় গাড়িতে কোম্পানির লোগো বা সরকারি সংস্থার স্টিকার থাকে, যা মূল্যবান মালামাল থাকার ইঙ্গিত দেয়।
3️⃣ ট্রান্সপোর্টের রুট: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, বা উত্তরবঙ্গের মহাসড়কগুলোতে রাতের বেলায় দামী পণ্যবাহী গাড়ি বেশি চলাচল করে— যা ডাকাতদের প্রধান টার্গেট।
4️⃣ গাড়ির গতি ও চালকের আচরণ: ধীরগতির বা অনিয়মিত গতিতে চলা গাড়ি ডাকাতদের নজরে পড়ে, কারণ এতে বোঝা যায় যে গাড়িতে ভারী বা গুরুত্বপূর্ণ মাল থাকতে পারে।
5️⃣ টোল প্লাজা বা বিশ্রাম স্থানে নজরদারি: কিছু ডাকাত চক্র টোল প্লাজা, হাইওয়ে রেস্টুরেন্ট, বা নির্দিষ্ট জায়গায় বসে গাড়িগুলো পর্যবেক্ষণ করে, এবং সেখান থেকে গাড়ির গন্তব্য ও মূল্যবান মাল আছে কিনা তা বুঝে ফেলে।

ডাকাতির কৌশল

✅ নকল দুর্ঘটনা: রাস্তার মাঝে গাড়ি রেখে বা কেউ আহত হয়েছে বলে নাটক সাজিয়ে গাড়ি থামায়।
✅ কাঠ বা বড় পাথর ফেলে রাস্তা ব্লক করা: এর ফলে চালক গাড়ি থামাতে বাধ্য হয়, আর এই সুযোগে ডাকাত দল হামলা চালায়।
✅ নকল পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী: কিছু ডাকাত পুলিশ বা গোয়েন্দা পরিচয়ে চেকিংয়ের নামে গাড়ি থামায় এবং লুটপাট চালায়।
✅ পিছন থেকে ধাক্কা দেওয়া: মোটরসাইকেল বা অন্য একটি গাড়ি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চালককে নামতে বাধ্য করে, তারপর অস্ত্রের মুখে সর্বস্ব ছিনিয়ে নেয়।
✅ কাঁচ ফাটিয়ে হানা: প্রাইভেট কার বা ট্রাকের জানালার কাঁচ ভেঙে দ্রুত হামলা চালিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

কীভাবে নিরাপদ থাকবেন?

✔️ রাতের বেলা একা ভ্রমণ এড়িয়ে চলুন।
✔️ পুলিশ বা হাইওয়ে পেট্রোলিং গাড়ির কাছাকাছি থাকুন।
✔️ অপরিচিত কারো ডাকে বা দুর্ঘটনার নাটকে বিভ্রান্ত হবেন না।
✔️ গাড়ির দরজা ও জানালা সবসময় লক রাখুন।
✔️ রাস্তার পাশে সন্দেহজনক কিছু দেখলে ৯৯৯-এ কল দিন।
✔️ টোল প্লাজা বা নিরাপদ জায়গায় থামতে চেষ্টা করুন।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন! এই পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।

#সতর্কতা #বাংলাদেশমহাসড়ক #নিরাপদভ্রমণ #ডাকাতি #হাইওয়ে_সতর্কতা

03/01/2025

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকদের সতর্কতামূলক চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (৩ জানুয়ারি) বিআরটিএ-এর ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনাগুলো হলো-
১. কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীরগতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।

২. কুয়াশাচ্ছন্ন অবস্থায় গাড়ির হেডলাইট ‌‘লো-বিম বা ডিপার’ জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। ‘হাই-বিম বা আপার’ কুয়াশাকে আরও বেশি ঘন করে বিধায় ‘হাই-বিম বা আপার’ জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।

৩. লেন পরিবর্তন বা ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেওয়ার আগে দেখা যায় না, সেসব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।

৪. ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালাতে হবে।

আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
এবং একে অপরকে সহযোগিতা করবেন।
সৌজন্যে,
মেসার্স মুছা ট্রান্সপোর্ট এজেন্সি।

Address

Nasirabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Musa transport agency. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category