Al Khidmah - Vehicle Parts, Tyres, Services, Consultancy

Al Khidmah - Vehicle Parts, Tyres, Services, Consultancy Home Delivery, Trusted Products, Limited Profit Margin, All Over Bangladesh

19/01/2025

Car Maintenance BASICS | BANGLADESH

- Oxygen sensorWhat is the function of the oxygen sensor?Measuring the percentage of oxygen in the exhaust coming out to...
14/10/2024

- Oxygen sensor

What is the function of the oxygen sensor?
Measuring the percentage of oxygen in the exhaust coming out to the shakman, through which the ECU knows whether the mixture is rich or poor.
All modern cars rely on electronic systems, which is a processing unit (ECU) that drives a set of sensors, valves and electric motors within the vehicle.
We will talk about the oxygen sensor due to its importance in saving fuel exchange.
This sensor reads the ratio of the mixture of air and fuel in the exhaust of the car and based on this ratio is directed to an order to increase the amount of air or fuel, if the percentage of fuel is low, an order is directed to the treatment unit to open the fuel valves (nebulizers) for a longer period to increase the amount of fuel in the combustion chamber, but if the percentage of air is small, an order is directed to the treatment unit to open the idle valve to pass a larger amount of air to the combustion chamber.

- When do I replace my oxygen sensor?
The life span of this sensor is 160,000 km in modern cars, where it must be replaced to maintain the efficiency of the car's work and expenses, as it is not necessary to ignite the engine light to replace it.

- Tps throttle sensor
The Tps throttle sensor in cars is one of the most important parts that exist, which leads to many damages to the car engine if it is damaged.
The most important symptom of damage to this sensor in the car is the appearance of the engine check lamp on the instrument panel, in addition to the appearance of other problems in the car engine as a result of damage to this sensor
It is an increase in the speed of rotation of the engine, as well as a clear failure inside the automatic gearbox.

06/03/2024
28/12/2023
যদি হঠাৎ গাড়ির ব্রেক কাজ না করে !! 😭✅ মানসিকভাবে শক্ত থাকুন, সাহস ধরে রাখুন, নার্ভাস না হয় মাথা ঠান্ডা রাখুন। নিজে এবং ...
09/05/2022

যদি হঠাৎ গাড়ির ব্রেক কাজ না করে !! 😭

✅ মানসিকভাবে শক্ত থাকুন, সাহস ধরে রাখুন, নার্ভাস না হয় মাথা ঠান্ডা রাখুন। নিজে এবং সকল যাত্রীকে সিটবেল্ট পরতে বলুন।
◾ সিটবেল্ট পরা থাকলেই কেবল এয়ারব্যাগ ডিপ্লয় হয়। এছাড়া কলিশনের ইম্প্যাক্ট শক থেকে স্পাইনাল কর্ড বেঁচে যায়। হেড এবং চেস্ট ইঞ্জুরির মাত্রা কম হবে।

✅ হ্যাজার্ড লাইট (যেটাকে আমরা ভুলবশতঃ ইমার্জেন্সি লাইট বলি) জ্বালাবেন।
◾ হ্যাজার্ড লাইট আশেপাশের ড্রাইভারদের সতর্ক করবে।

✅ উইন্ডো নামিয়ে দিন, গাড়ির দরজার সেন্ট্রাল লক খুলে দিন।
◾ উইন্ডো নামালে বাতাস এর কারনে স্পীড কমবে এবং উচ্চগতিতে জানালা খুলে গাড়ী চললে রিয়ারশীল্ডে বাতাস লেগে গাড়ীকে হালকা পিছনে টেনে ধরবে। এছাড়া গাড়ি খাদে বা পানিতে পরে গেলে দরজা আটকে গেলেও বের হতে সুবিধা হবে। সেন্ট্রাল লক একই কারনে খুলে রাখতে হয়। কেননা কলিশনের পর লক জ্যাম হয়ে যেতে পারে।

✅ গাড়ীর এক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন। গিয়ার নিউট্রাল করুন। ঘনঘন ব্রেক প্যাডাল পাম্প করতে থাকবেন।
◾ এক্সিলারেটর থেকে পা সরিয়ে নিলে গাড়ি ধীরে ধীরে গতি হারাতে থাকবে।

✅ রাস্তা যদি লম্বা এবং ফাকা হয় তবে গাড়ী সোজা স্টিয়ারিং রাখবেন। রাস্তা যদি ফাকা কিন্তু লম্বা না হয়ে চওড়া হয় সেক্ষেত্রে পেছনে গাড়ী দেখে আকাবাকা (S এর মত) চালাবেন।
◾ সামনের রাস্তা অল্প হলে আকাবাকা চালালে অল্প জায়গায় অধিক পথ অতিক্রম করা যায় এতে কিছুটা হলেও বেশি সময় পাওয়া যায়। তবে এক্ষেত্রে আশে পাশের গাড়ীকে খেয়াল করতে হবে।

✅ পার্কিং ব্রেক (যেটাকে আমরা হ্যান্ড ব্রেক বলি) আস্তে আস্তে টানবেন।
◾ পার্কিং ব্রেক একবারে হ্যাচকা টানবেন না এতে গাড়ী উল্টে বা ঘুরে যেতে পারে। পার্কিং ব্রেক দেখবেন তোলার সময় কটকট আওয়াজ হয়। এভাবে ঘাট ধরে ধরে আস্তে আস্তে তোলবেন।

✅ আশে পাশে ফাকা জায়গা, বড় গাছ, দেয়াল, রক্ষিত আইল্যান্ড এর খেয়াল রাখবেন। গতি কমে আসলে এসবে হিট করে গাড়ী থামান। এতে গাড়ীর ক্ষতি হলেও নিজের এবং যাত্রীর প্রাণ বাচবে।

✅ পুরো ব্যাপারটা খুব দ্রুত এবং সুচারু রূপে করতে হবে। এজন্য নার্ভাস হওয়া যাবেনা।

🤲 মহান প্রতিপালকের নিকট প্রার্থনা করুন, কেউ যেন সেইরকম ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি না হয়।

✅ নিরাপদ ভাবে গাড়ি চালান এবং প্রতি ৬ মাস পরপর গাড়ির ব্রেক সার্ভিসিং করুন।

~ সংগৃহীত পোস্ট

"ব্লাইন্ড জোন - মৃত্যুর হাতছানি "সড়ক পথে সাইকেল কিংবা মটর সাইকেল যারা রাইড করি তাদের অবশ্যই উচিত "ব্লাইন্ড জোন" সম্পর্কে...
02/04/2022

"ব্লাইন্ড জোন - মৃত্যুর হাতছানি "

সড়ক পথে সাইকেল কিংবা মটর সাইকেল যারা রাইড করি তাদের অবশ্যই উচিত "ব্লাইন্ড জোন" সম্পর্কে ধারনা নিয়ে রাস্তায় রাইড করা প্রয়োজন।

গতকাল একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন নর্থ সাউথ ইউনিভার্সিটি এর একজন শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর আত্নার মাগফিরাত কামনা করছি।

গতকালের সড়ক দূর্ঘটনা দেখে একটি জিনিস খুব ভালো ভাবেই উপলব্ধি হচ্ছে ঢাকায় বেশির ভাগ ক্ষেত্রে বাইক/ সাইকেলে এক্সিডেন্ট হয় " ব্লাইন্ড জোন " এ থাকা বাহন গুলো।

ব্লাইন্ড জোন কি বা কোনটা?
পরিষ্কার বাংলায় যা বুঝি আমি ব্লাইন্ড জোন সম্পর্কে সেটি হলো , " চালকের আসনে বসার পর যে অংশটি লুকিং গ্লাস এ দেখা যায়না এবং যে অংশগুলো চালকের আসন থেকে সরাসরি চোখে দেখা যায় না সেটাকেই "ব্লাইন্ড জোন" বলে।

সংযুক্ত ১ম ছবিটা ভালো করে লক্ষ্য করুন, দেখবেন চলন্ত অবস্থায় একটি ট্রাকের বাম কোনে (ব্লাইন্ড জোনের রিস্কি জোন) রয়েছে স্কুটি (সাদা) চালক। চালকের আসন থেকে ট্রাকের সামনের অংশের মূল বডিটি প্রায় এক/দেড় ফিট হয় বা আরো বেশি হয়, আর সেই সামনের অংশ যদি চালকের বাম দিকে (যেখানে চালকের সহকারী বসে তার কোনা বা নিচের অংশ ) হয় তাহলে সেটাকে হিসেব করলে দেখা যায় আনুমানিক ৫/৬ ফিট দুরত্ব বা আরো বেশি দুরত্ব হবে চালকের চোখ থেকে। এরকম একটি দুরত্ব এর সাথে যদি চালকের বসার স্থানের হাইটের সাথে রাস্তার হাইট হিসেব করি তাহলে সেখানেও প্রায় ৩/৪ ফিট থাকবে দূরত্ব মাটির থেকে চালকের আসনের।

যে কোন যানবাহন যত উপর থেকে দেখবেন ততই ছোট লাগবে দেখতে৷ সেই অনুযায়ী চালকের আসনের থেকে উপরক্ত আনুমানিক দূরত্বের হিসেবে যদি চিন্তা করেন তাহলে ৫/৬ ফিটের সাইজের সাইকেল ৩/৪ ফিট এর মত লাগবে যদি দেখতে পান, কিন্তু ট্রাক এর মত এত বিশাল বডির মধ্যে থেকে চালক সরাসরি ওই গ্যাপটি দেখতে পায়না, যে কারণে একজন হেল্পার থাকে প্রতিটা ট্রাক ড্রাইভের সাথে সাধারণত। হেল্পার যদি অসতর্ক অবস্থায় থাকে কিংবা, হেল্পার যদি না থাকে তাহলে ড্রাইভের সাথে তাহলে পুরোপুরি ঝুকিপূর্ণ থাকে ওই জোনটি।

CCTV ফুটেজ দেখে বোঝা যাচ্ছিলো রাইডার ট্রাকের বাম পাশ দিয়ে ওভারটেক করার জন্য এগিয়ে যাচ্ছিলো, ১ম ছবি খেয়াল করলে দেখতে পাবেন রাইডার পুরোপুরি ব্লাইন্ড জোনে আসার পর পর ট্রাক ধাক্কা দেয় পিছন থেকে, ২য় ছবিটিতে খেয়াল করলে দেখতে পাবেন ১ম চাকার পর পর রাইডারের উপর দিয়ে পিছনে চাকা টাও যাবার মুহুর্তে হেল্পার বুঝতে পারে কিছু একটা হয়েছে, সে পিছে তাকিয়ে দেখে কেউ তার ট্রাকের পিছের চাকার নিচে পরছে, তাৎক্ষনিক মূল ড্রাইভার ব্রেক করেছিলো ট্রাক কিন্তু শেষ মেশ পালিয়ে যায় অবস্থা বুঝতে পেরে।

CCTV ফুটেজ অনুযায়ী রাইডার ট্রাকের বাম পাশ ধরে ফ্লাইওভার থেকে নামছিলো, একটি বাক আসার সাথে সাথে ব্লাইন্ড জোনে চলে আসার রাইডার কে ধাক্কা দেয় পড়ে পিছন থেকে। চালকের থেকেও এখানে সবচেয়ে বেশি দায়ী যদি কেউ থাকে সে হলো হেল্পার, এই জোন টা দেখার জন্যই মূলত হেল্পার থাকে, এরপর চালক। হেল্পারের অসতর্কতার জন্যই মূলত এই ধরনের এক্সিডেন্ট হয়৷

সকল দুই চাকা বাহনের রাইডারদের একান্ত্যই অনুরোধ থাকবে একটু পড়াশুনা করে রাস্তায় বের হলে এই ধরনের দূর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হবে, আমিও নিজেও দুই চাকা নিয়ে রাস্তায় বের হই আমি নিজেও জানি অনেক সময় অজান্তেই ব্লাইন্ড জোনে ঢুকে পরতে হয়। রাস্তার বড় বড় বাস/ ট্রাকের কাছে আমাদের বাহনটি নিতান্তই ক্ষুদ্র একটি বাহন, আর সেই বাহনের ব্লাইন্ড জোন গুলো থেকে যতটা এডিয়ে রাস্তায় চলা যায় সে চেষ্টাই রাখতে হবে আমাদের।
খুবই রিস্কি জোনে চলে গেছেন বুঝতে পারলে হর্ণ দিন নতুবা শাউট করুন, চালক/ হেল্পারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। ফ্লাইওভারের ঢালে নামার সময় যে কোন গাড়ি ওভারটেক করার সময়ে দুই গাড়িমাঝে, একদম বাম/ডান পাশ ঘেঁষে ওভারটেক করার সময় অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, প্রয়োজনে এরকম রিস্কি ওভারটেক থেকে বিরত থাকুন।

রাস্তায় রাইডের সময় নিজের সেফটি সম্পূর্ণ নিজের কাছেই থাকে, বাকিটা আল্লাহ ভরসা। নিজের সর্বোচ্চ সেফটি মেইন্টেন করে আমাদের দেশের রাস্তায় চলা উচিত।

উপরের লেখার মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের সতর্ক করবার জন্য এবং বুঝানোর জন্য।

নিজে সাবধানে থাকুন এবং অন্যদেরকে সাবধানে থাকার পরামর্শ দিন।

~ সংগৃহীত পোস্ট

প্রশ্ন: ভাইয়া আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মাসিক ইনকাম ৩ লাখ টাকা। আমাদের বাজেট অনেক কম, ১০/১৫ লাখ টাকার মতো। এই টাকায় কোন...
20/09/2021

প্রশ্ন: ভাইয়া আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মাসিক ইনকাম ৩ লাখ টাকা। আমাদের বাজেট অনেক কম, ১০/১৫ লাখ টাকার মতো। এই টাকায় কোন গাড়ীটা ভালো হবে?

উত্তর: এই বাজেটের ভেতর পারফেক্ট ফ্যামিলি কার বলতে আছে একটাই Toyota Aqua, যদিও সেডান না এটা Hatchback | তবে বাজেটের মধ্যে একটা ফ্যামিলির জন্য যা যা দরকার সবই এই একটা গাড়িই ভালোভাবে ফুলফিল করতে পারে। ১৫ লাখের মধ্যেই গাড়ি ম্যানেজ হয়ে যাবে, এক্সট্রা খরচ হবে রেজিষ্ট্রেশন যেটা 1500cc এর জন্য ১৩০,০০০ এর মতো। আর মেইনটেন্যান্স খরচ অন্যান্য 1500cc গাড়ির মতোই, বরং ফ্রেশ JDM হাওয়ায় দেশের যে কোন ইউজড গাড়ি থেকে কমই খরচ হবে। প্লাস হাইব্রিড হাওয়ায় এই গাড়ির মাইলেজ মারাত্মক, আপনাকে প্রতিদিন সিটির ভেতরেই 16-17kmpl দিবে ঠিকমতো মেনটেন করলে! এই মাইলেজ একমাত্র টয়োটা থেকেই পসিবল। আবার hatch হাওয়ায় লাগেজ টাগেজ ও ভালোই ক্যারি করতে পারবেন। গাড়িও ট্রাভেল করে কমফোর্ট, নিঃসন্দেহে হাইওয়েতে লং টুর দিতে পারবেন। ৫ জন নিয়ে আরামে ঘুরতে পারবেন উইথ আনবিলিভেলবল তেল খরচ! যেহেতু টয়োটা আবার JDM, সুতরাং আল্ট্রা রিলয়েবল। ঘন ঘন গ্যারেজ ভিসিট করতে হবেনা আর মেইনটেন্যান্স এর পেছনে বড় টাকা খরচ করতে হবেনা, বিক্রি করতে গেলেও আহামরি লস দিতে হবেনা। সবমিলিয়ে ১৫ লাখ বাজেট হলে চোখ বন্ধ করে নেওয়ার মতো গাড়ি।

~ সংগৃহীত পোস্ট

সাবধান!!!আপনার গাড়ীতে ড্রাইভিং সিটের নিচে অথবা আশে পাশে এরকম পানির বোতল রাখবেন না। হঠাৎ করে ব্রেক এর নিচে বোতল চলে গেলে,...
03/09/2021

সাবধান!!!

আপনার গাড়ীতে ড্রাইভিং সিটের নিচে অথবা আশে পাশে এরকম পানির বোতল রাখবেন না। হঠাৎ করে ব্রেক এর নিচে বোতল চলে গেলে, হতে পারে বড় একটি এক্সিডেন্ট। সব গাড়িতে পানির বোতল রাখার নিদিষ্ট জায়গা আছে। একটু খেয়াল করে ঐ জায়গায় রাখবেন।

আল্লাহ হেফাজত করুন। আমীন

Address

Mirpur

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 07:00 - 11:00
16:00 - 21:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801914010746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Khidmah - Vehicle Parts, Tyres, Services, Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Khidmah - Vehicle Parts, Tyres, Services, Consultancy:

Shortcuts

Share