25/10/2026
JBZ এর তাবু বিলাশ - সিজন ০১
প্রতিটি বাইকারের জীবনে কিছু মুহূর্ত থাকে, যা শুধু রাইড নয়—হয়ে ওঠে একসঙ্গে পথচলার, বন্ধুত্বের আর স্মৃতি তৈরির গল্প! ❤️
সেই গল্পে নতুন একটি অধ্যায় যোগ করতে Jamalpur Bikers Zone (JBZ) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আমাদের বিশেষ Tent Camping Adventure! 🏕️🌿
✨ কী কী থাকছে এই ক্যাম্পে?
🏕️ তাবু ক্যাম্পিং ও প্রকৃতির মাঝে সময় কাটানো
🏍️ দলবদ্ধ বাইক রাইড ও অ্যাডভেঞ্চার
🎯 সারারাতব্যাপী বিভিন্ন মজার অ্যাক্টিভিটিজ
🤝 বাইকার ভাইদের সঙ্গে আড্ডা, বন্ধুত্ব ও আনন্দ
📸 স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার সুযোগ
🔥লটারি ও আরো থাকছে অনেক চমক!
📍 Destination: পাহাড়বাড়ি ইকো রিসোর্ট, লাউচাপড়া, জামালপুর।
📅 Date: ৫ নভেম্বর ২০২৬
🏍️ Starting Point: জামালপুর-শেরপুর ব্রিজ।
💰 Registration Fee: ১,৫০০ টাকা!
[ রেজিস্ট্রেশনের শেষ সময় - নভেম্বর ২, ২০২৬ ]
💬 **রেজিস্ট্রেশন ফি কেন ১,৫০০ টাকা?**
আমরা একটি রিসোর্ট ভাড়া করে পুরো আয়োজনটি সুন্দর ও উপভোগ্যভাবে সম্পন্ন করতে চাই। তাই রিসোর্ট ভাড়া এবং ইভেন্টের অন্যান্য আয়োজনের কথা বিবেচনা করেই রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।
📢 ইভেন্টের সকল বিস্তারিত, সময়সূচি, অ্যাক্টিভিটিজ ও অন্যান্য নির্দেশনা পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে।
⚠️ এটি JBZ-এর প্রথম তাবু ক্যাম্প, তাই খুব সীমিত আসন নিয়ে এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করব।
❤️ চলো, বাইকের গণ্ডি পেরিয়ে প্রকৃতির মাঝে তৈরি করি নতুন গল্প, নতুন বন্ধুত্ব আর আজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি!
🏍️ Ride Together, Camp Together, Create Memories Forever!