07/09/2023
তেল ব্যবহারের সঠিক নিয়ম:
আপনারা যেই অর্গানিক তেলই ব্যবহার করুণ না কেন ব্যবহারের নিয়ম টা কিন্তু একই।
অনেকেই তেল ব্যবহারের সঠিক নিয়ম জানেন না।যার কারণে চুলের ক্ষতি হতে পারে।যারা ১মাসে ৩০দিনই চুলে তেল ছাড়া থাকতে পারেন না বিশেষ করে তাদের উদ্দেশ্যেই এই পোস্ট টি করছি।কোনো তেলই ৬-৭ঘন্টার বেশিক্ষণ রাখা উচিত না। কারণ তেলের কার্যকারিতার সময় সীমা এত টুকুই। এই সময়ের মধ্যেই তেল চুলের ফলিকল(কোষ) এর ভেতর ঢুকে গিয়ে চুলের পুষ্টি যোগান দেয়। কিন্তু ৭ঘন্টা পেরিয়ে অতিরিক্ত সময় ধরে স্কাল্পে তেল থাকার কারণে চুলের পোর(ছিদ্র) এ অক্সিজেন যাতায়াত করতে পারে না।যার কারণে পোর এর ভেতরে থাকা চুলের কোষ অক্সিজেন না পেয়ে দূর্বল হয়ে যায়। আর ঠিক তখনই চুলের ক্ষতি হয়। চুলের গোড়া নরম হয়ে চুল পড়তে শুরু করে।
আবার তেল দেয়া অবস্থাতে ঘরের বাহিরেও বের হওয়া উচিত না। কারণ তেল দেয়া অবস্থাতে বাহিরের ধুলা-বালিকে স্কাল্প ঠিক চৌম্বক এর মতো আকর্ষণ করে। আর তখন ধুলা-বালি গুলো চুলের পোর ব্লক করে ফেলে। আর পোর ব্লক হয়ে যাওয়া মানে অক্সিজেন যাতায়াত এর রাস্তাও বন্ধ!!!তাই দুই দিন পর পর তেল ব্যবহারের চেষ্টা করূন। আর ৬-৭ঘন্টার বেশিক্ষণ যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখুন। ৬-৭ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে ভালো করে। আবার ৬-৭ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলতে বলেছি বলে প্রতিদিন তেল দিয়ে শ্যাম্পু করতে যাবেন না।প্রতিদিন শ্যাম্পু করলে চুলের কিন্তু ক্ষতি হবে।
তাই দুই দিন পর পর শ্যাম্পু করবেন৷ শ্যাম্পু করার ঠিক ৬-৭ঘন্টা আগে অয়েল এপ্লাই করবেন।