চিন্তার দিগন্ত

চিন্তার দিগন্ত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিন্তার দিগন্ত, Gazipur Sadar, Gazipur.

17/05/2026

অপরাধীকে ক্ষমা করা মহত্বের লক্ষণ।
অপরাধীকে ক্ষমা করে কাছে টেনে নেওয়া বোকামির লক্ষণ।

14/05/2026

আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে সেগুলো আমাদের চোখেই পড়ে না, কিন্তু কয়েক মাইল দূরে গিয়ে কয়টা তালগাছ অথবা ওভার ব্রিজ দেখলেই ছবি তোলা শুরু করি আর বলি ওয়াও। তার অভিব্যক্তি দেখলে মনে হয় এমন জায়গা জীবনেও সে দেখেনি।

এলাকার কোন ছেলে এলাকায় ভালো পাত্রী পায় না, তার যোগ্যতা থাক বা না থাক। অথচ পাত্রীর বাবা-মা অন্য এলাকার একটা ছেলের কাছে বিয়ে দিয়ে নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করে, পরবর্তীতে ধরা খেলেও তা আর প্রকাশ্যে আসে না।

একজন মানুষ তার উঠতি বয়সে একজন উদ্যোক্তা হতে চাচ্ছে, তাকে কেউ মূল্যায়ন করবে না, অথচ একটি ছেলে মাসে মাত্র ২০ হাজার টাকা বেতনে ঢাকায় গিয়ে চাকরি করছে সে আমাদের কাছে অনেক বেশি যোগ্যতাবান ব্যক্তি।

গুনি অথবা প্রতিভার মূল্যায়ন আমাদের পরিবার থেকেই হয় না, সমাজ থেকে সহযোগিতা করে না, রাষ্ট্র তাকে সেই সুযোগ করে দেয় না।

আপনি যদি সত্যিই কোন গুণী ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেটা বোঝার জন্য আপনাকে প্রথমে মরতে হবে। কারন আমাদের দেশে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়, এবং মানুষ মারা গেলেই আমরা বুঝতে পারি !!!!!!!!!!!!!
" বড় ভালো লোক ছিল"

যদি একাধিক সন্তান থাকে তাহলে বাবা-মার সবচেয়ে প্রিয় সন্তানটির কাছ থেকে শেষ বয়সে চরম অবহেলার শিকার হতে হয়, এবং যে সন্ত...
14/05/2026

যদি একাধিক সন্তান থাকে তাহলে বাবা-মার সবচেয়ে প্রিয় সন্তানটির কাছ থেকে শেষ বয়সে চরম অবহেলার শিকার হতে হয়, এবং যে সন্তানকে তারা সবচেয়ে বেশি অবহেলা করেছে শেষ বয়সে তার কাছে গিয়েই তাদের শেষ ঠিকানা হয়।

এই ঘটনাগুলো জীবনের এমন একটা সময় ঘটে যখন মানুষের অনুতপ্ত হওয়ার সুযোগটাও আর থাকে না।

আমার কাছে মনে হয় এটা আল্লাহর তরফ থেকে বাবা মায়ের জন্য একটা শাস্তি।

মাইকেল জ্যাকসন পৃথিবীর অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি/ব্যক্তি ছিলেন। যার ফ্যান ফলোয়ার এবং আশেপাশের ব্যক্তি আত্মীয়-স্বজন গণ...
13/05/2026

মাইকেল জ্যাকসন পৃথিবীর অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি/ব্যক্তি ছিলেন। যার ফ্যান ফলোয়ার এবং আশেপাশের ব্যক্তি আত্মীয়-স্বজন গণনা করা সম্ভব ছিল না কারো পক্ষেই।

ABC News-এর একটি প্রতিবেদনে তাকে “recluse” (অর্থাৎ একপ্রকার নিভৃতচারী/একাকী জীবনযাপনকারী) বলা হয়েছে �

একই বছর আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে মাইকেল জ্যাকসন কে পৃথিবীর অন্যতম নিঃসঙ্গ সেলিব্রেটি হিসেবে দেখানো হয়।

আপনি যতই মনে করে থাকুন না কেন আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বিষয়টা একদমই এরকম না।

মানুষ বলে দিনশেষে আপনি একা কিন্তু আসলে ব্যাপারটা হলো দিনের শুরু এবং শেষ পুরো সময়টাতেই আপনি একা।

এ বিষয়টা যত দ্রুত বুঝতে পারবেন তত দ্রুতই নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন

12/05/2026

কখনো নিজের সফলতার গল্প পাবলিক প্লাটফর্মে পোস্ট করবেন না। জো'কস পোস্ট করুন মানুষ ভাববে আপনার ভবিষ্যৎ নাই। কারণ মানুষ কারো সাফল্য সহ্য করতে পারে না।

05/05/2026

ওয়াজ মাহফিল

ধর্মীয় জ্ঞান প্রচারের জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। বর্তমানে এটি একটি লাভজনক ব্যবসা যা ইসলামের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
চলুন দেখা যাক বর্তমানে ওয়াজ মাহফিল গুলোতে আসলে যা হয়।

*ওয়াজ মাহফিল এখন অনেকটাই বিনোদনমূলক অনুষ্ঠানে পরিণত হয়েছে, আবেগপ্রবণ বক্তিতা ,গান, গজলের মত পরিবেশনা মানুষকে আকৃষ্ট করে ঠিকই কিন্তু ইসলামের মূল উদ্দেশ্য থেকে তারা দূরে সরে যাচ্ছে।

*ওয়াজ মাহফিলের আয়োজকরা ভাইরাল বক্তাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে ফলশ্রুতিতে বক্তারা শিক্ষামূলক বক্তব্যের চাইতে মজাদার বক্তব্যের দিকে বেশি প্রাধান্য দিচ্ছে।

*বক্তারা মাহফিলের আয়োজকদের সাথে অর্থনৈতিক চুক্তিতে জরাচ্ছেন এবং বান্ডেল বান্ডেল টাকা নিচ্ছে, যা কখনোই ইসলাম সমর্থন করে না।

*বক্তারা আসর জমানোর জন্য অযথাই নারী বিদ্বেষী কথাবাত্রা বলে থাকেন।

*সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এখন একটি নিয়মিত ঘটনা।

*মাযহাব নিয়ে বাক বিতন্ডা

*ধর্মীয় বিভ্রান্তি ছড়ানো।

*বক্তারা ইসলামিক বক্তব্যের চাইতে ব্যক্তি জনপ্রিয়তাকে বেশি প্রাধান্য দিয়ে বক্তব্য দিয়ে থাকে।

*ওয়াজ মাহফিলের আয়োজনের জন্য আমরা দূরদূরান্ত পর্যন্ত মাইক ব্যবহার করি অথচ মজলিসে উপস্থিত জনগণের বাইরে কোরআন তেলাওয়াত এবং তাফসির বাধ্যতামূলক শোনানো একটি গুনাহের কাজ।

*এক বক্তা আরেক বক্তার প্রতি শ্রদ্ধাশীল নয় যেটা তাদের বক্তব্যে স্পষ্ট প্রমাণিত।

*সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো একজন মসজিদের ইমাম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, মসজিদের দেখভাল করছে, যাবতীয় কাজ করছে তাদের বেতন কাঠামোর এই বাজে অবস্থা নিয়ে বক্তারা কখনো কথা বলে না।

ওয়াজ মাহফিলের শ্রোতাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো
ওয়াজ মাহফিলে গিয়ে জ্ঞান অর্জন করার আগেও কিছু কাজ রয়ে গেছে এবং সেগুলো আগে করে নিন।

*ইসলামের মূল ভিত্তি চারটি কালিমা শিখুন।

*পাচ ওয়াক্ত নামাজ কিভাবে সহি ভাবে পড়তে হয় সেটা শিখুন।
এগুলো না করে ওয়াজ মাহফিলে দৌড়াদৌড়ি করে কোন লাভ নেই।

05/05/2026

যেখানে সম্মান নেই, সেখানে প্রত্যাশা নয়—নীরব দূরত্বই সবচেয়ে সুন্দর উত্তর।

05/05/2026

মানুষ নেতা হয় বোকাদেরকে চামচা বানিয়ে।

কোটি টাকার মালিক হয় অন্যকে ধোকা দিয়ে।

দানবীর হয় প্রচার করে।

পরিবারের আধিপত্য বজায় রাখে পরিবারের সবচেয়ে বোকা লোকটিকে পক্ষে রেখে।

এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের অজান্তেই আরেকজনের গোলামী করছে, অযথাই কারো প্রশংসা করছে, অপ্রয়োজনে আরেকজনের সাথে সহমত পোষণ করছে।

টিকে থাকার লড়াইয়ে এসব অপ্রয়োজনীয় কাজগুলো আমরা করছি, হয়তোবা এগুলো না করেও বেঁচে থাকা সম্ভব।

05/05/2026

লেনদেন

১/ ঘন ঘন ধার নেয়া এবং সময় মতো তা পরিশোধ করা= সুযোগ পেলে এই লোক আপনার বড় একটি অংক মেরে দিবে।

২/ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তাদের সাথে লেনদেন করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়।

৩/ উকিল, সাংবাদিক এদের লেনদেন উল্লেখযোগ্য হারে খারাপ।

৪/ হুজুর কিন্তু কথা এবং কাজে মিল নাই= তাহারা বাটপারির শেষ সীমায় অবস্থান করছে এটা নিশ্চিত।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)মানুষের চরিত্র মূল্যায়নের ক্ষেত্রে লেনদেন কে বড় একটি হাতিয়ার হিসেবে দেখেছেন।

05/05/2026

নারীদের স্বাধীনতা দেওয়ার আগে পুরুষদের চিন্তা করা উচিত যে ওরা ওদের স্বাধীনতার সীমাবদ্ধতা টা সঠিকভাবে মূল্যায়ন করতে জানেনা।

নারী অধিকার নিয়ে যতগুলো সংগঠন আমাদের দেশে কাজ করছে খোঁজ নিলে দেখা যাবে এদের কারোরি পরিবারের ঠিক নেই এবং বেশিরভাগের সংসারই নেই।

এদের মত কুলাঙ্গার নারীদের আইডল মেনে যারা জীবনকে সাজাতে চায় তাদের জন্য সমবেদনা।

মনে রাখতে হবে নারীদেরকে ইসলামই সবচেয়ে বেশি সম্মানিত করেছে ক্ষেত্রবিশেষ পুরুষের চাইতেও বেশি।

05/05/2026

যে দুনিয়ার কোন কিছুই আপনার নয়,
সেখানে হারানোর কিসের ভয়।

Address

Gazipur Sadar
Gazipur
1706

Telephone

+8801730407526

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিন্তার দিগন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিন্তার দিগন্ত:

Share