22/10/2026
স্কুটি ঘোরানোর সময় আপুরা যে ভুলটা বেশি করেন, সেটা হলো চাকার দিকে বা নিচের দিকে তাকিয়ে থাকা।
মনে রাখবেন আপুরা, স্কুটি যেদিকে ঘোরাবেন, সেদিকেই চোখ রাখবেন।
🔸 নিচে নয়, সামনে তাকান — চাকার দিকে তাকিয়ে থাকলে সামনে কোথায় যাচ্ছেন, সেটা বুঝতে সমস্যা হয়।
🔸 যেদিকে ঘুরবেন, সেদিকে তাকান ডানে ঘুরলে ডান দিকে এবং বামে ঘুরলে বাম দিকে তাকিয়ে ধীরে ধীরে হ্যান্ডেল ঘোরাবেন।
🔸 হ্যান্ডেল শক্ত করে ধরে রাখবেন না স্বাভাবিকভাবে হ্যান্ডেল ধরে রাখুন, অযথা টানাটানি করবেন না।
🔸 ধীরে ও নিয়ন্ত্রণে ঘুরুন তাড়াহুড়ো না করে গতি কমিয়ে স্কুটির ভারসাম্য ঠিক রেখে ঘুরবেন।
🔸 বারবার চাকার দিকে তাকাবেন না এতে স্কুটি আঁকাবাঁকা হয়ে যেতে পারে। চোখ রাখুন আপনার চলার পথের দিকে।
মনে রাখবেন আপুরা, চোখ যেখানে থাকবে, স্কুটি নিয়ন্ত্রণ করাও তত সহজ হবে। প্রথম প্রথম ভুল হতেই পারে, কিন্তু সঠিক নিয়মে বারবার অনুশীলন করলে একসময় ঘোরানো অনেক সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
ভয় নয়, সঠিক নিয়মে অনুশীলনই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।