21/05/2025
𝐓𝐨𝐲𝐨𝐭𝐚-এর একটা গাড়ি আছে যেটা সম্পর্কে আপনি, আমি বা আমাদের দেশের খুব বেশি মানুষ জানেই না।
গাড়িটার নাম 𝐓𝐨𝐲𝐨𝐭𝐚 𝐌𝐢𝐫𝐚𝐢
২০১৪ সালে প্রথমবার প্রোডাকশনে আসে, আর তখন থেকেই জাপানসহ বিশ্বের বিভিন্ন মার্কেটে কমার্সিয়ালি ছাড়ে এবং আলোড়ন সৃষ্টি করে।
কেন জানেন? কারণ এটা একটা সাধারণ 𝐇𝐲𝐛𝐫𝐢𝐝 বা 𝐄𝐕 না। এটা হচ্ছে 𝐅𝐂𝐄𝐕 (𝐅𝐮𝐞𝐥 𝐂𝐞𝐥𝐥 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐢𝐜 𝐕𝐞𝐡𝐢𝐜𝐥𝐞)।
অর্থাৎ এই গাড়িতে হাইড্রোজেন গ্যাস ঢুকানো হয়। সেই হাইড্রোজেন একপ্রকার 𝐅𝐮𝐞𝐥 𝐂𝐞𝐥𝐥-এর মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত হয় এবং সেই বিদ্যুৎ দিয়েই গাড়িটা চলে!
চমকটা এখানেই না শুধু, এই গাড়ির একমাত্র "𝐞𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧" হলো পানি (𝐇𝟐𝐎)।
না ধোঁয়া, না কার্বন, শুধু পানি!
এইটাকে বলে সত্যিকারের 𝐙𝐞𝐫𝐨-𝐄𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐕𝐞𝐡𝐢𝐜𝐥𝐞
𝐓𝐨𝐲𝐨𝐭𝐚 𝐌𝐢𝐫𝐚𝐢 শুধু প্রযুক্তির দিক থেকেই না, পরিবেশবান্ধবতার দিক থেকেও একটা বিপ্লব।
এখনকার সেকেন্ড জেনারেশন 𝐌𝐢𝐫𝐚𝐢 (২০২০+) দেখতে একদম প্রিমিয়াম লাক্সারি গাড়ির মতো। 𝐋𝐨𝐧𝐠 𝐫𝐚𝐧𝐠𝐞, 𝐒𝐦𝐨𝐨𝐭𝐡 𝐝𝐫𝐢𝐯𝐞 আর 𝐅𝐮𝐭𝐮𝐫𝐢𝐬𝐭𝐢𝐜 𝐢𝐧𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 সবই আছে।
দুঃখজনকভাবে, বাংলাদেশে এখনো হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন না থাকায় 𝐌𝐢𝐫𝐚𝐢-এর ব্যবহার দেখা যায় না। কিন্তু ভবিষ্যতে যদি হাইড্রোজেন ভিত্তিক অবকাঠামো তৈরি হয়, তাহলে 𝐌𝐢𝐫𝐚𝐢-এর মতো গাড়িই হতে পারে সবচেয়ে 𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭 & 𝐁𝐮𝐝𝐠𝐞𝐭 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐥𝐲 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧।
Photo and Information Courtesy: Automo Japan