RevX

Website

RevX Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RevX, Motor Vehicle Company, Dhaka.

🛑RevX is the fastest growing Brand of🛢️ Engine Oil, ⛽Mileage Booster, 🛞Break Oil, 🛞Fork Oil, 💭Foam Wash Shampoo, 💥Radiator Coolant, 🔦Fog Lights, 💡M8 Head Lights and Others 🚘 Car & 🏍️ Bike Care products in Bangladesh.

23/06/2026

আলহামদুলিল্লাহ, RevX আরো একধাপ আগালো, এখন থেকে RevX এর প্রত্যেকটি ডেলিভারি RevX এর কার্টুন হবে ইনশাআল্লাহ।
আমাদের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব Hm Faruk স্যার ও Khan Shaheb Mark (CBO) আজকে উদ্বোধন করলেন।

🌹Congratulations to Our Honourable Fan & Famous Biker Md Mahi Sarkar or Mahi BRO 🌹
21/06/2026

🌹Congratulations to Our Honourable Fan & Famous Biker Md Mahi Sarkar or Mahi BRO 🌹

⚽ FIFA বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল কোনটি?🏆 নিচের তালিকা দেখে আপনার প্রিয় দলকে কমেন্ট করুন!🇧🇷 ব্রাজিল – ২৪০ গোল🇩🇪 জা...
21/06/2026

⚽ FIFA বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল কোনটি?
🏆 নিচের তালিকা দেখে আপনার প্রিয় দলকে কমেন্ট করুন!
🇧🇷 ব্রাজিল – ২৪০ গোল
🇩🇪 জার্মানি – ২৩৯ গোল
🇦🇷 আর্জেন্টিনা – ১৫২ গোল
🇫🇷 ফ্রান্স – ১৩৬ গোল
🇮🇹 ইতালি – ১২৮ গোল
👇 কমেন্টে লিখুন, আগামী বিশ্বকাপে কোন দল এই রেকর্ড আরও বাড়াবে?

RevX – Feel Your Ride

21/06/2026

NOTICE
Predict & Win
ক্যাম্পেইনে যারা জয়লাভ করেছেন তাদের পুরস্কার শীঘ্রই তাদেরকে পৌঁছে দেওয়া হবে।
RevX

বাবা দিবস উপলক্ষে RevX -এর পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। ❤️"বাবা থাকাটা জীবনের সবচেয়ে বড় নিয়ামত।"যে মানুষটি নিজের স্ব...
20/06/2026

বাবা দিবস উপলক্ষে RevX -এর পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। ❤️
"বাবা থাকাটা জীবনের সবচেয়ে বড় নিয়ামত।"
যে মানুষটি নিজের স্বপ্ন ত্যাগ করে সন্তানের স্বপ্ন পূরণ করেন,
যে মানুষটি নীরবে সব দায়িত্ব কাঁধে তুলে নেন,
সেই বাবাদের প্রতি জানাই গভীর সম্মান ও কৃতজ্ঞতা।
🌿 শুভ বাবা দিবস 🌿
বাবা আছেন মানেই সাহস আছে,
বাবা আছেন মানেই আশ্রয় আছে।

🏍️ BIKE এর TOP SPEED কমে যায় কেন?বাইকের টপ স্পিড অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। নিচে কয়েকটি প্রধান কারণ দেওয়া হলো:🔧 ...
20/06/2026

🏍️ BIKE এর TOP SPEED কমে যায় কেন?
বাইকের টপ স্পিড অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। নিচে কয়েকটি প্রধান কারণ দেওয়া হলো:
🔧 ইঞ্জিন পারফরম্যান্স
ইঞ্জিনের পাওয়ার ও টর্ক কমে গেলে টপ স্পিড কমে যায়।
⚙️ গিয়ার রেশিও
ভুল বা পরিবর্তিত গিয়ার রেশিও হলে সর্বোচ্চ গতি অর্জন করা কঠিন হয়।
🌪️ এয়ার ড্র্যাগ (বায়ুর প্রতিরোধ)
বাতাসের প্রতিরোধ যত বেশি হবে, টপ স্পিড তত কম হবে।
🛞 টায়ার ও গ্রিপ
টায়ারের গ্রিপ ও কোয়ালিটি খারাপ হলে বাইকের স্ট্যাবিলিটি ও স্পিড কমে যায়।
⚖️ ওজন (লোড)
অতিরিক্ত ওজন বহন করলে ইঞ্জিনের উপর চাপ বাড়ে এবং টপ স্পিড কমে যায়।
🛠️ মেইনটেন্যান্স
নিয়মিত সার্ভিস না করলে, চেইন, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ ইত্যাদির সমস্যায় পারফরম্যান্স কমে যায়।
🛣️ রোড ও পরিবেশ
খারাপ রাস্তা, উল্টো বাতাস বা উঁচু-নিচু রাস্তা টপ স্পিড কমিয়ে দিতে পারে।
✅ সঠিক মেইনটেন্যান্স, ভালো রাইডিং গিয়ার ও নিরাপদ রাইডিং অভ্যাসই পারে আপনার বাইকের পারফরম্যান্স ও টপ স্পিড ধরে রাখতে।
REVX – Feel Your Ride 🏍️🔥

FREE GIFT 🎁 FREE GIFT 🎁 FREE GIFT 🎁 👉Score অনুমান করুন ও উপহার জিতুন!!!!! 🌹বিশ্বকাপের উন্মাদনায় অন্য মাত্রা যোগ করলো Re...
19/06/2026

FREE GIFT 🎁 FREE GIFT 🎁 FREE GIFT 🎁
👉Score অনুমান করুন ও উপহার জিতুন!!!!!
🌹বিশ্বকাপের উন্মাদনায় অন্য মাত্রা যোগ করলো RevX আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে কে জিতবে? যার উত্তর সঠিক হবে তাকে RevX এর পক্ষ থেকে ১২ পিস মাইলেজ বুস্টার গিফট করা হবে।

Congratulations 🎉 to Our Honourable Client Mr. Syed Abu Galib Alamgir
19/06/2026

Congratulations 🎉 to Our Honourable Client Mr. Syed Abu Galib Alamgir

ট্রাফিক আইনে মামলা বা জরিমানা হলে যেভাবে পুনর্বিবেচনা ও আপিল এর আবেদন করতে পারবেনসড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন ট্র...
18/06/2026

ট্রাফিক আইনে মামলা বা জরিমানা হলে যেভাবে পুনর্বিবেচনা ও আপিল এর আবেদন করতে পারবেন

সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি ও জরিমানার বিধান রয়েছে। অনেকেই মামলা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপক্ষ সমর্থন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতি ক্ষোভ প্রকাশ করে থাকেন। কিন্তু আমরা অনেকেই জানি না, ট্রাফিক মামলাতে আইনিভাবে পুনর্বিবেচনা ও আপিলের আবেদন করার সুযোগ রয়েছে। আজ আমরা বিস্তারিত জানব কিভাবে ও কোথায় পুনর্বিবেচনা ও আপিলের আবেদন করতে হয়।

🏆পুনর্বিবেচনা ও আপিল সম্পর্কে আইনে কি বলা আছে?
বাংলাদেশ সরকার প্রকাশিত গ্যাজেট এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর দ্বাদশ অধ্যায় এর ১০৭ ধারায় এই পুনর্বিবেচনা ও আপিলের কথা বলা হয়েছে।

ধারা ১০৭ এর উপ-ধারা (১) অনুযায়ী যদি কোনো ব্যক্তি নবম অধ্যায় ব্যতীত এই আইনের অধীন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ হন, তাহলে তিনি উক্ত আদেশ প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট উক্ত আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন।

উপ-ধারা (২) অনুযায়ী যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন পুনর্বিবেচনার সিদ্ধান্ত দ্বারা সন্তুষ্ট না হন, তাহলে তিনি উক্ত সিদ্ধান্ত প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট আপিল করতে পারবেন।

উপ-ধারা (৩) অনুযায়ী এই ধারার অধীন পুনর্বিবেচনার আবেদন দাখিল, আপিল দায়ের ও উহা নিষ্পত্তির পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হবে।

অর্থাৎ, বিধি মোতাবেক মামলা বা জরিমানার বিরুদ্ধে পুনর্বিবেচনা এবং আপিলের আবেদন করা যাবে।

🏆যেভাবে আবেদন করতে হবে
পুনর্বিবেচনার আবেদন সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) বা যে এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে সেখানকার ট্রাফিক অফিসে করতে হবে। উল্লেখ্য, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মোবাইল কোর্ট যদি মামলা বা জরিমানা করে থাকেন তবে সেই আদেশের সার্টিফাইড কপি উত্তোলন করে জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি অফিস) বা মহানগর এলাকার ক্ষেত্রে মহানগর দায়রা জজ আদালতে আপিল/পুনর্বিবেচনার আবেদন করতে হবে।

আবেদন করার জন্য সর্বপ্রথম অনলাইন বা বিআরটিএ কার্যালয় থেকে ফরম-৪২ সংগ্রহ করতে হবে। ফরম পূরণের সময় আবেদনের শীর্ষে চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরাবর সম্বোধন করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে অভিযুক্তের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, অভিযোগ বা অপরাধ কিংবা ঘটনার বিস্তারিত বিবরণ, কতৃপক্ষের সিদ্ধান্তের বিবরণ এবং পুনর্বিবেচনার কারণ হিসেবে যুক্তি প্রদর্শন নির্ভুলভাবে করতে হবে।

যদি পুনর্বিবেচনার আবেদন খারিজ হয় তবে অভিযুক্ত ব্যাক্তি চাইলে আপিল করতে পারবেন। আপিল করার ক্ষেত্রে একই ভাবে অনলাইন বা বিআরটিএ কার্যালয় থেকে ফরম-৪৩ সংগ্রহ করতে হবে। ফরম পূরণের সময় আবেদনের শীর্ষে সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর সম্বোধন করে আবেদনপত্র জমা দিতে হবে। এরপর উপরে উল্লেখিত একই ধাপ গুলো অনুসরণ করে পুনর্বিবেচনায় গৃহিত সিদ্ধান্তের বিবরণ এবং আপিলের পক্ষে যৌক্তিক কারন প্রদর্শন করতে হবে।

মামলা, জরিমানা বা কতৃপক্ষের আদেশ পাওয়ার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে এই আবেদনটি অবশ্যই কতৃপক্ষের নিকট জমা দিতে হবে। পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে আপিলের আবেদন খারিজ আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে করতে হবে। অন্যথায় আবেদন বা আপত্তি কোন অবস্থাতেই গৃহীত হবে না।

🏆আবেদনের সাথে যা যা জমা দিতে হবে:

১. পূরণকৃত ফরম ৪২ অথবা ফরম ৪৩।

২. অভিযুক্ত ব্যাক্তি যে আদেশ, মামলা বা জরিমানার বিরুদ্ধে আবেদন করছেন সেই মূল আদেশনামা বা জরিমানার স্লিপ/মামলার ফটোকপি।

৩. অভিযুক্ত ব্যাক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৪. গাড়ি বা মোটরসাইকেলের হালনাগাদ কাগজপত্র (ব্লুবুক, ফিটনেস, ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড) এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।

৫. পুনর্বিবেচনার সপক্ষে যুক্তিসঙ্গত প্রমাণ বা লিখিত ব্যাখ্যা।

৬. আপিলের ক্ষেত্রে পুনর্বিবেচনা খারিজ হওয়ার সিদ্ধান্তের কপি।

মোটরসাইকেল সহ সকল মোটরযান চালকের প্রতি আমাদের আহবান, যদি মনে করেন আপনার বিরুদ্ধে করা অভিযোগ বা শাস্তির আদেশ পুনর্বিবেচনা করা প্রয়োজন, অথবা শাস্তির পরিমাণ বা মেয়াদ কমানোর ব্যাপারে আপিল করা প্রয়োজন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ না করে অবশ্যই নিয়ম মেনে সরকারের কাছে আবেদন করুন। তদন্তে আপনার আবেদনের যৌক্তিকতা প্রমাণিত হলে অভিযোগ নিষ্পত্তি বা আপিলের দ্বারা শাস্তির ধরণ ও মেয়াদ কমানো সম্ভব। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় শালীনতা বজায় রাখা প্রত্যেক সুনাগরিকর দায়িত্ব ও কর্তব্য।

Source : BikeBD

FREE GIFT 🎁 FREE GIFT 🎁 FREE GIFT 🎁 👉অনুমান করুন ও উপহার জিতুন!!!!! 🌹বিশ্বকাপের উন্মাদনায় অন্য মাত্রা যোগ করলো RevX  আর...
16/06/2026

FREE GIFT 🎁 FREE GIFT 🎁 FREE GIFT 🎁
👉অনুমান করুন ও উপহার জিতুন!!!!!
🌹বিশ্বকাপের উন্মাদনায় অন্য মাত্রা যোগ করলো RevX আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে কে জিতবে? যার উত্তর সঠিক হবে তাকে RevX এর পক্ষ থেকে ১২ পিস মাইলেজ বুস্টার গিফট করা হবে।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when RevX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share