31/05/2026
প্রিয় ক্রেতা সাধারন
আসসালামু আলাইকুম
আপনাদের জন্য আমাদের একটি খোলা চিঠি যাতে লেখা আছে আমাদের ওয়াদা,প্রতিশ্রুতি,আস্থা এবং বিশ্বাসের কথা।দয়া করে লেখাটা পরে নিলে আমাদের ব্যবসার মূল লক্ষ্য উদ্দেশ্য কি সেটার ব্যাপারে ক্লিয়ার ধারনা বা বুঝতে পারবেন মন থেকে।
আপনার শখের প্রিয় গাড়িটির কোন একটা প্রয়োজনীয় পার্টস নষ্ট হয়ে গেছে। দেশের বাজারে খুজে পাচ্ছেন না।চিন্তার কোন কারণ নেই পার্টস এর জন্য কোথাও যেতে হবে না। আমাদের সম্মানিত ক্রেতাদের কোন প্রকার এর কষ্ট আর হ্যাসেল ছাড়াই তাদের প্রয়োজনীয় এবং বহুল প্রতিক্ষিত পার্টস টি আপনার জন্য দেশের বাইরে থেকে কিনে দেশে নিয়ে এসে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে শেষ করে আপনার প্রোডাক্ট আমরা নিজ দায়িত্বে আপনার ঘরের দরজা পর্যন্ত পৌছিয়ে দিব।ইনশাল্লাহ এইজন্য আপনাদের নিকট অনুরোধ যেহেতু আমাদের প্রতিষ্ঠান এর মূল লক্ষ হলো যেটা দেশের বাজারে পাচ্ছেন না সেটা আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সম্মানীত ক্রেতা সাধারণ এর নিকট পৌছে দিতে অংগীকারবদ্ধ। আমরা বেশির ভাগ প্রোডাক্ট প্রি অর্ডার নিবো, যেহেতু আমরা দেশের বাইরে থেকে এনে দিবো তাই প্রী অর্ডার এ প্রোডাক্ট অর্ডার দিতে হবে।এই জন্য কেউ অপ্রয়োজণীয় অর্ডার বা ফেইক অর্ডার যাতে না করতে পারে সেজন্য প্রোডাক্ট এর মূল্য মান এর নূন্যতম ১৫-%২৫% টাকা অগ্রীম প্রদান করে অর্ডার কনর্ফাম করতে হবে।অগ্রীম টাকা বিকাশে বা অন্য কোন ডিজিটাল আর্থিক কোন মাধ্যমে প্রদান করিতে পারিবেন। সেক্ষেত্রে আপনার যদি অগ্রীম টাকা ডিজিটাল মাধ্যমে প্রদান করিতে অসুবিধা মনে হয় সেক্ষত্রে আপনি নিজে বা আপনার কোন প্রতিনিধিকে নিজ দ্বায়িত্বে স্বশরীরে আমাদের ফিজিকাল শপে এসে দিয়ে যাবেন অর্ডার কনফার্ম করার জন্য।
বিশেষ দ্রষ্টব্য =প্রোডাক্টের মূল্য ২০ হাজার টাকার অধিক হলেই অবশ্যই প্রোডাক্টের মূল্যমান এর,নূন্যতম ৫০% প্রদান করতে হবে।
প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার পরের দিন থেকে ১০-১৫ কার্য্য দিবস সময় দিতে হবে প্রোডাক্ট এনে দেয়ার জন্য।।ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনার ঘরে পৌছে দিবো। আপনারা আপনাদের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার পূর্বেই আমরা আপনাকে প্রোডাক্ট এর সোর্সিং করে প্রোডাক্টের মূল ক্রয়মূল্য জানিয়ে দিবো। এরপর শুধু আপনি ডিসিশন নিবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন কি না।সর্বোশেষ কথা আমরা আমাদের ক্রেতা সাধারণ এর জন্য সর্বোচ্চ কম মুনাফায় প্রোডাক্ট বিক্রয় করব এটা আমাদের ওয়াদা। দেশের বাজারে যদি কোন প্রোডাক্ট এর মূল্য ১০০ টাকা হয় আমরা সেই একই প্রোডাক্ট একই মানসম্পন্ন এবং সেইম কোয়ালিটির প্রোডাক্ট আমরা ৮২-৮৫ টাকায় বিক্রি করব ইনশাল্লাহ।যেহেতু আমরা তো ইন্সট্যান্ট প্রোডাক্ট বিক্রি করতেসি না। কিছু সময় ধর্য্য ধরে আমাদের ক্রেতারা প্রোডাক্ট ক্রয় করবে তাই অবশ্যই তারা বাজার মূল্যের থেকে কিছু টা কম মূল্যে পন্য ক্রয় করার সুযোগ পাবেন।যেকোন প্রোডাক্ট এর ছবি আর ডিটেইলস লিখে ইনবক্স করবেন।আমরা জানিয়ে দিবো সন্মূর্ণ ডিটেইলস। এর পর স্বীদ্ধান্ত আপনার।অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের কথা গুলো পড়ার জন্য।