Kazi Auto Imports

Kazi Auto Imports Cheap One is a Japanese car importer in Bangladesh, We offer reliable vehicles at great prices, making it easy for you to find the perfect car.

Customer satisfaction is our priority, and we're here to provide friendly service every step of the way.

Toyota Axio 2020 EX Mileage only 7k (km)Available for booking
17/01/2026

Toyota Axio 2020 EX
Mileage only 7k (km)
Available for booking

Toyota Prius 2020A touring Package Available for booking
15/01/2026

Toyota Prius 2020
A touring Package
Available for booking

26/11/2025
26/11/2025

toyota sienta g cuero
Non hybrid
Model 2020
Available Mongla port
Both side door power
Brown colour push start
Projection LED head lamp

Asking price 30 Lac only

এয়ারপোর্টের কার্গো ভিলেজের আগুনে শুধু পণ্য নয় ,পুড়েছে অসংখ্য উদ্যোক্তার স্বপ্ন, বছরের পর বছরের পরিশ্রম।আজ যাদের ক্ষতি...
19/10/2025

এয়ারপোর্টের কার্গো ভিলেজের আগুনে শুধু পণ্য নয় ,
পুড়েছে অসংখ্য উদ্যোক্তার স্বপ্ন, বছরের পর বছরের পরিশ্রম।

আজ যাদের ক্ষতি হয়েছে ,তাদের কষ্টটা ও ক্ষতি কল্পনাতীত।

Kazi Auto Imports পরিবারের পক্ষ থেকে সবার প্রতি গভীর সহানুভূতি ও দোয়া।

18/12/2024

তাবলীগ জামাতের দুই পক্ষের মারামারিতে আপনি নিরপেক্ষ। কেননা আপনি তাবলীগ করেন না। হতে পারে তাবলীগ করা পছন্দও করেন না। এজন‍্য এই টাইপ মারামারিকে আপনি এন্জয় করেন। খোচা দিয়ে নানা কথাও বলে ফেলেন।

অথচ আপনার চোখে পানি আসার কথা ছিল। নামাজে দাড়িয়ে যাওয়ার কথা ছিল। একদম দিল থেকে দুআ করার দরকার ছিল, আল্লাহ! এরা আমার ভাই! আমার দ্বীনি ভাই। আমার রক্তের সম্পর্কের চেয়েও তারা আমার কাছে আপন। আপনি তাদের ভুল বোঝাবুঝি গুলো মিটিয়ে দিন। তাদের ত্রুটিগুলোকে সংশোধনের সৌভাগ্য দিন।

না আপনি তা করেন নি। তা না করে বরং আপনার মজা লাগছে। ঠাট্টা করছেন। নিষ্পাপ সাজছেন। অথচ আপনি সেই রাসুলের উম্মত, যেই রাসুল (ﷺ) রাতকে রাত ক্রন্দনরত অবস্থায় পার করে দিয়েছিলেন, কেবল উম্মতের কথা চিন্তা করে। আপনার সেই চিন্তার ছিটাফোটাও নাই। দিলে ব‍্যাথা নাই, চোখে পানি নাই।

আপনি তাবলীগওয়ালাদের প্রশ্ন করেন, এরা কেমন মুসলমান? কিন্তু একই প্রশ্ন আয়নায় সামনে দাড়িয়ে কি করেন?

copy Rizwanul

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫৩ বছর পূর্ণ হচ্ছে আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণ...
16/12/2024

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫৩ বছর পূর্ণ হচ্ছে আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন ‘বিজয়’। এদিন বাঙালির আত্মপরিচয় লাভের দিন।অনেক সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগ, অশ্রু ও সংগ্রাম শেষে স্বাধীন দেশে বিজয়ের আনন্দ উদযাপনের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। এদিন বিশ্বের মানচিত্রে যুক্ত হয় লাল-সবুজ রঙের উজ্জ্বল এক পতাকা—স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

আজকের এই দিনে আমাদের শপথ হোক- একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। যে রাষ্ট্রে বিজয়ের সুফল ভোগ করবে সকল মানুষ আর প্রতিটি প্রাণ হবে সমান মর্যাদার অধিকারী।

20/10/2024

নতুন গাড়ি কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা উচিত, যেমন:

1. বাজেট: আপনার বাজেট অনুযায়ী গাড়ি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। কিস্তিতে কিনতে চাইলে মাসিক কিস্তি কেমন হবে সেটাও বিবেচনা করুন।

2. ব্যবহার: গাড়িটি আপনি কী উদ্দেশ্যে কিনছেন তা ভাবুন। ব্যক্তিগত ব্যবহারের জন্য, পরিবারের জন্য, কিংবা ব্যবসায়িক কাজের জন্য গাড়ির ধরণ আলাদা হতে পারে।

3. ইঞ্জিন ও পারফরম্যান্স: ইঞ্জিনের ক্ষমতা, ফুয়েল টাইপ (পেট্রোল, ডিজেল, হাইব্রিড বা ইলেকট্রিক), এবং গাড়ির পারফরম্যান্স (এক্সেলেশন, ব্রেকিং সিস্টেম, মাইলেজ) পরীক্ষা করুন।

4. জ্বালানি অর্থনীতি: গাড়ির মাইলেজ বা ফুয়েল ইকোনমি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি বেশি দূরত্ব চালাবেন।

5. নিরাপত্তা বৈশিষ্ট্য: এয়ারব্যাগ, এন্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ট্র্যাকশন কন্ট্রোল, এবং অন্যান্য নিরাপত্তা ফিচার দেখুন।

6. মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ: গাড়ির খুচরা যন্ত্রাংশ সহজলভ্য কিনা এবং রক্ষণাবেক্ষণের খরচ কেমন তা খেয়াল রাখুন।

7. গাড়ির ব্র্যান্ড ও রেপুটেশন: ব্র্যান্ডের রেপুটেশন, বিক্রয়োত্তর সেবা এবং অন্যান্য ব্যবহারকারীর রিভিউ দেখুন।

8. ফিচার ও সুবিধা: গাড়িতে থাকা বিভিন্ন ফিচার যেমন এয়ার কন্ডিশনিং, ইনফোটেইনমেন্ট সিস্টেম, সিটিং আরাম, এবং স্পেস দেখা উচিত।

9. গ্যারান্টি ও ওয়ারেন্টি: গাড়ির গ্যারান্টি এবং ওয়ারেন্টি নীতিমালা দেখুন। এগুলো ভবিষ্যতে মেরামতের সময় অনেক কাজে লাগবে।

এসব বিষয় বিবেচনা করলে সঠিক গাড়ি নির্বাচন করা সহজ হবে।

Address

Dhaka

Telephone

+917305862307

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Auto Imports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category