12/02/2022
গিরিবাজ কবুতর ১৬১ কিলো মিটার রেকর্ড বাজি চ্যাম্পিয়ন Sohrab Hossain Sohel
অনেক অনেক অভিনন্দন। সোহরাব হোসেন সোহেল, নিজেই বাংলাদেশের গিরিবাজ কবুতর জগতে লং ডিস্টেন্সে রেকর্ড এবং গর্ব।
১৬১ কিলো বাজির ফলাফলঃ
সোহেল ঃ ০৭/১০
হাবিব ঃ০১/১০
ফলাফলঃ সোহরাব হোসেন সোহেল গিরিবাজ কবুতর জগতে ১৬১ কিমি বাজি রেসে চ্যাম্পিয়ন এবং সর্বোচ্চ রেকর্ড।
নিন্মে সোহরাব হোসেনের সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরা হল ঃ
উত্তরার সব সিনিয়র বড় ভাইদের অংশগ্রহনে মরহুম শিল্পি ভাই আয়োজন করেন (কবুতর সীল মেরে খাচায় ভরে ওপেন ৪ দিকের এক দিক টচে) ডাইরেক্ট ২০ কিমি টুর্নামেন্ট এর ১৪/০২/২০১২ ইং সেই টুর্নামেন্ট সোহরাব হোসেন সোহেল ভাইয়ের কবুতর পিজন অফ দা টুর্নামেন্ট সহ চ্যাম্পিয়ন হয়।
তার পর বেশ কিছু দিন পিজন টুর্নামেন্ট/বাজি থেকে দূরে ছিলেন।
অনেক দিন পরে ০১/০১/২০১৭ ইং ১০৭ কিমি ৭/৪ পিস ( পরদিন আরেক পিস মোট ৫ পিস) কবুতর কাউন্ট করে সোহরাব হোসেন সোহেল জয়লাভ করেন। ঢাকা সিটির সব থেকে বেশি কিমি এর রেকর্ড বাজির গৌরব। রেজাল্ট ঃ ৩ পিস কবুতরের ব্যবধানে জয় লাভ।
সোহরাব হোসেন সোহেল বৃহত্তর উত্তারা পিজন ক্লাব আয়োজিত ১৬/১২/২০১৭ ইং মানিকগঞ্জ রোড ও ১৮/১২/২০১৭ ইং নরসিংদী রোড পল্টি পাল্লার দুই সাইড দুইদিন ডাইরেক্ট ৩৫ কিমি টুর্নামেন্ট।
(প্রথম দিন মানিকগঞ্জ রোড ডাইরেক্ট ৩৫ কি.মি. থেকে সোহেল ভাইয়ের কবুতর আশে ১৫ টায় ১৫ টা,দ্বিতীয় দিন নরশিংদি রোড ডাইরেক্ট ৩৫ কি.মি. থেকে সোহেল ভাইয়ের কাউন্ট হয় ১৫ টায় ১৪ টা )
এই টুর্নামেন্ট পিজন অফ দা টুর্নামেন্ট সহ ১৫ পিস কবুতরের মধ্যে ১৪ পিস কবুতর কাউন্ট করিয়ে বাংলাদেশে পল্টি পাল্লার রেকর্ড গড়ায়।
বাংলাদেশের গ্রীবাজ কবুতর সেক্টরের গর্ব #সোহরাব_হোসেন_ #সেঞ্চুরি #সোহেল এবং তার কবুতর।
২০১১ সাল থেকে ২০২১ এই ১০ বছরের দীর্ঘ সফরে সাফল্য ঃ
১)লং ডিস্টেন্স সাফল্য
২)৪ সাইড সাফল্য
৩)২ সাইড পল্টি সাফল্য
৪)ওপেন সাইড বাজি সাফল্য
৫) সকল টুর্নামেন্ট অপরাজিত সাফল্য।
সোহেল ভাই তার কবুতর নিলামে দিয়ে আর্ত মানবতার কল্যানকর কাজে ভূওসি ভুমিকা রেখেছেন।
এ সাফল্য যেন অটুট থাকে সেই শুভ কামনা রইল।