বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম

বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম বাংলাদেশের মা,মাটি ও মানুষের কল্যাণে একটি নতুন ধারার সংগঠন। বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম I

15/08/2026
ঢাকা শহরের যানজট: সমাধানের পথে শিল্পকারখানার বিকেন্দ্রীকরণঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। কিন্তু অতিরিক্ত জনসংখ্যা, কর্মসং...
10/07/2026

ঢাকা শহরের যানজট: সমাধানের পথে শিল্পকারখানার বিকেন্দ্রীকরণ

ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। কিন্তু অতিরিক্ত জনসংখ্যা, কর্মসংস্থানের কেন্দ্রীভবন এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে রাজধানী আজ তীব্র যানজটের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিন লাখো মানুষ কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে মূল্যবান সময় নষ্ট করছেন। এতে যেমন উৎপাদনশীলতা কমছে, তেমনি অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবনমানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার মেট্রোরেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে যানজট সমস্যার মূল কারণ দূর করতে হলে কেবল নতুন সড়ক বা পরিবহন ব্যবস্থা যথেষ্ট নয়; সমস্যার উৎসে যেতে হবে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জীবিকার সন্ধানে প্রতিনিয়ত ঢাকায় আসছেন। কেউ শিল্পকারখানায় কাজ করেন, কেউ ক্ষুদ্র ব্যবসা করেন, কেউ বা অনানুষ্ঠানিক খাতে জীবিকা নির্বাহ করেন। এর প্রধান কারণ, অধিকাংশ কর্মসংস্থানের সুযোগ এখনো ঢাকাকেন্দ্রিক।
এই বাস্তবতায় ঢাকাকেন্দ্রিক শিল্পকারখানার বিকেন্দ্রীকরণ সময়ের দাবি। দেশের ৬৪টি জেলায় পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল গড়ে তোলা হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের ঢাকামুখী প্রবণতা কমবে এবং রাজধানীর ওপর জনসংখ্যা ও যানবাহনের চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

শুধু শিল্পকারখানাই নয়, পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কিছু প্রশাসনিক ও বিচারিক সেবারও বিকেন্দ্রীকরণ করা যেতে পারে। এতে নাগরিকরা প্রয়োজনীয় সেবা নিজ নিজ অঞ্চলে পাবে এবং রাজধানীতে অপ্রয়োজনীয় যাতায়াত অনেকটাই কমে যাবে।

আমরা বিশ্বাস করি, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পকারখানার বিকেন্দ্রীকরণই ঢাকা শহরের দীর্ঘমেয়াদি যানজট সমস্যার কার্যকর সমাধান হতে পারে। একই সঙ্গে এটি দেশের সব অঞ্চলে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করবে।

আসুন, একটি ভারসাম্যপূর্ণ, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশের স্বার্থে শিল্পকারখানা ও সেবার বিকেন্দ্রীকরণের দাবি জোরালো করি।

অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক

সভাপতি, বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম (BBDF)

সভাপতি, বাংলাদেশ পরিবেশ রক্ষা সমিতি (BEPA)

রাজনীতিক, গবেষক ও সমাজকর্মী

জনগুরুত্বপূর্ণ রিপোর্ট করার জন্য সাংবাদিক শেখ মমিন কে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থ...
24/02/2026

জনগুরুত্বপূর্ণ রিপোর্ট করার জন্য সাংবাদিক শেখ মমিন কে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি।

21/02/2026

মানিকগঞ্জে ভাষাশহীদ রফিক বিশ্ববিদ্যালয় চাই।
রফিকুল ইসলাম রফিক
সভাপতি
বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম (BBDF)।
বাংলাদেশ পরিবেশ রক্ষা সমিতি (BEPA)।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

25/02/2025

মারামারি, কাটাকাটি, ভেদাভেদ কোন জাতির লক্ষ্য হতে পারে না! বিভক্ত জাতি কখনো ভালো দেশ গঠন করতে পারে না।
বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম।

19/09/2024

ঢাকা শহরকে যানজট মুক্ত করার জন্য রাতের বেলা ঢাকার কারওয়ান বাজারে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরামের মতবিনিময়।

শুভ নববর্ষ, পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, রোজ রবিবার। বাংলা তথা বাঙ্গালীর ঐতিহ্য। আমাদের গৌরব - বাউলের একতারা, কৃষকের হালে...
14/04/2024

শুভ নববর্ষ, পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, রোজ রবিবার। বাংলা তথা বাঙ্গালীর ঐতিহ্য। আমাদের গৌরব - বাউলের একতারা, কৃষকের হালের গরু সহ লাঙ্গল জোয়াল, গারোয়ানের ধান বোঝাই করা সেই গরুর গাড়ি, গায়ের বধূঁর ঢেকিশালের ধান ভানার শব্দ, চিড়া-মুরকি ভাজার আমেজ, যুব - যুবতিদের সকালে পান্তা খাওয়ার হৈহৌল্লা, বাশরির ভেসে আসা বাঁশির সুর, কোকিলের মনমাতানো কুহু কুহু সুর, ময়ালির চাক ভাঙ্গা উড়ন্ত মাছিসহ মধু, মাঝির লগি বৈঠা সহ পালতোলা নৌকা, মাঝির জালে আটকা হরেক রকম তরতাজা মাছ, শুরু হওয়া চৈত্র সংক্রান্তি মেলা, নাগরদোলা - লাঠিখেলার, বাড়ি বাড়ি পিঠা পুলি পায়েসের ছড়াছড়ি, কামার কুমোর তাতীদের কর্ম ব্যস্ততা, হাটে বাজারে নরসুন্দর দোকানে ভিড়, পাড়ায় পাড়ায় যুবতী মেয়েদের বৃষ্টি নামানোর দল বাঁধা কাঁদার মাখামাখি, দোকানে দোকানে হাঁলখাতার কত আপ্যায়ণ, এবং টানা এক পক্ষ জূড়ে আরো কত্বো কি ? সব কিছু মিলেমিশে আমাদের পহেলা বৈশাখ, বাঙ্গালীর "বাংলা নববর্ষ" । আমাদের শুভ নববর্ষ *১৪৩১* বঙ্গাব্দ।

19/02/2024

সবসময় সেরা কাজ করে ইডিএল আইটি, প্রথম থেকে আছি , বিশ্বাস করার মতো একটা প্রতিষ্ঠান।। তিন বছর সাপোর্ট নিচ্ছি। ধন্যবাদ। ফরিদপুরের গর্ব বলা যায়।।

Address

হরিরামপুর মানিকগঞ্জ
Dhaka
1831

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম:

Shortcuts

Share