Torque Trade

Torque Trade Torque Trade is your trusted online destination for genuine automotive oils, filters, and accessories — Driven by Quality.

11/10/2026

😍

09/10/2026

সিএনজির কী হলো বুঝলাম না! 🤔😂

08/10/2026

শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ নসিমন কন্ট্রোল, গ্রিপ হারিয়ে গাড়িটিকে আঘাত করে!!

Interesting.. 🫣
07/10/2026

Interesting.. 🫣

🚘 তুমুল জনপ্রিয় My Romance Car Diffuser PerfumeMy Romance এর সবচেয়ে জনপ্রিয় দুইটি Fragrance হলো Black Cherry আর Clean Co...
07/10/2026

🚘 তুমুল জনপ্রিয় My Romance Car Diffuser Perfume

My Romance এর সবচেয়ে জনপ্রিয় দুইটি Fragrance হলো Black Cherry আর Clean Cotton।

বাংলাদেশের বেশিরভাগ গাড়িতে সম্ভবত এই দুটির যেকোনো একটি আপনি খুঁজে পাবেন। ঘ্রাণটা এমন যে বাচ্চা থেকে বুড়া, প্রায় সবার কাছেই বেশ সুন্দর ও আরামদায়ক লাগে। অনেকের Perfume এর তীব্র ঘ্রাণে অস্বস্তি বা বমি ভাব হলেও এই Fragrance দুটির ঘ্রাণে সাধারণত তেমন সমস্যা হয় না।

তবে জনপ্রিয়তার সুযোগ নিয়ে বাজারে My Romance এর নকলও দেদারসে পাওয়া যাচ্ছে। নকল My Romance কিনে বিরক্ত?

এবার অরিজিনালটাই ট্রাই করে দেখুন। 🇰🇷

আমরা সরাসরি Korea থেকে Imported Official My Romance আপনাদের জন্য নিয়ে এসেছি।

Made in Korea 🇰🇷
100% Authentic & Genuine Product

ঘ্রাণে ও কোয়ালিটিতে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। ইনশাআল্লাহ হতাশ হবেন না।

অর্ডার করতে Inbox, WhatsApp অথবা Comment করুন।

🚘 Oxygen Sensorগাড়ির ইঞ্জিনের Oxygen Sensor, যাকে O2 Sensor বা Lambda Sensor ও বলা হয়, ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ...
07/10/2026

🚘 Oxygen Sensor

গাড়ির ইঞ্জিনের Oxygen Sensor, যাকে O2 Sensor বা Lambda Sensor ও বলা হয়, ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্সর।

এটি এক্সস্ট গ্যাসে অক্সিজেনের পরিমাণ মেপে ইঞ্জিনে ফিউল ও এয়ারের সঠিক মিশ্রণ ঠিক রাখতে সাহায্য করে। ফলে ইঞ্জিন পারফর্মেন্স ও ফিউল ইকোনোমি এবং এমিশন কন্ট্রোল ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Oxygen Sensor দুর্বল বা নষ্ট হয়ে গেলে Fuel Consumption বেড়ে যেতে পারে, মাইলেজ কমে যেতে পারে, ইঞ্জিন রাফ আইডলিং করতে পারে এবং Check Engine Light জ্বলে উঠতে পারে।

মডার্ন গাড়িগুলোতে Oxygen Sensor বা এর সার্কিট এ সমস্যা হলে OBD Scanner দিয়ে স্ক্যান করলে সাধারণত সংশ্লিষ্ট Fault Code পাওয়া যায়।

মেইনটেনেন্সের এর ক্ষেত্রে ভালো মানের ফিউল ব্যবহার করা, সময়মতো ইঞ্জিন অয়েল ও এয়ার ফিল্টার পরিবর্তন করা এবং ইঞ্জিনে অতিরিক্ত Oil Burning বা Coolant Burning এর সমস্যা থাকলে দ্রুত ঠিক করা গুরুত্বপূর্ণ।

Sensor এ ময়লা বা carbon deposit জমলে উপযুক্ত Oxygen Sensor Cleaner ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই Sensor এর জন্য নির্দিষ্ট Cleaner ব্যবহার করতে হবে এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী পরিষ্কার করতে হবে। ভুল কেমিক্যাল বা জোরে ঘষাঘষি করলে Sensor নষ্ট হয়ে যেতে পারে।

ছোট একটি Sensor, কিন্তু গাড়ির Mileage ও Engine Performance এর ওপর এর প্রভাব অনেক। 🔧

🚿 SGS উইন্ডশিল্ড ওয়াশার ট্যাবলেটগাড়ি চালানোর সময় ক্লিয়ার ভিজিবিলিটি কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। কিন্তু উইন্ড...
07/10/2026

🚿 SGS উইন্ডশিল্ড ওয়াশার ট্যাবলেট
গাড়ি চালানোর সময় ক্লিয়ার ভিজিবিলিটি কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। কিন্তু উইন্ডশিল্ড পরিষ্কার করতে শুধু পানি ব্যবহার করলে ডাস্ট, ময়লা, ইনসেক্ট মার্কস আর অয়েলি লেয়ার পুরোপুরি পরিষ্কার হয় না। পানির মিনারেল জমেও সময়ের সাথে সমস্যা হতে পারে।
SGS অটো গ্লাস ক্লিনার ট্যাবলেট পানির সাথে মিশে একটি কার্যকর ওয়াশার সলিউশন তৈরি করে। যা উইন্ডশিল্ডের ময়লা, ধুলা, কাদা, পোকামাকড়ের দাগ ও অয়েলি লেয়ার পরিষ্কার করতে সাহায্য করে। বিশেষ করে বৃষ্টি ও রাতে ড্রাইভিংয়ের সময় ক্লিয়ার ভিজিবিলিটি বজায় রাখতে বেশ উপকারী।
ব্যবহারও খুব সহজ: ওয়াশার ট্যাংকে পরিষ্কার পানি দিয়ে ১টি ট্যাবলেট ছেড়ে দিন। কয়েক মিনিটের মধ্যে ড্রপ হয়ে গেলেই রেডি টু ইউজ।
ছোট, সহজে বহনযোগ্য এবং কস্ট ইফেক্টিভ। একটি প্যাকেজ দীর্ঘদিন ব্যবহার করা যায়।
টর্ক ট্রেডে পাওয়া যাচ্ছে ১০০% জেনুইন SGS অটো গ্লাস ক্লিনার ট্যাবলেট।
অর্ডার করতে ইনবক্স, হোয়াটসঅ্যাপ অথবা কমেন্ট করুন। 🚗

🚘 Premium Car Temporary Parking Number Cardগাড়ি পার্ক করে কোথাও চলে যাচ্ছেন? জরুরি প্রয়োজনে যেন সহজেই আপনার সাথে যোগাযোগ...
07/10/2026

🚘 Premium Car Temporary Parking Number Card

গাড়ি পার্ক করে কোথাও চলে যাচ্ছেন? জরুরি প্রয়োজনে যেন সহজেই আপনার সাথে যোগাযোগ করা যায়, সেজন্য এই Premium Car Temporary Parking Number Card হতে পারে দারুণ একটি useful accessory।

কার্বন ফাইবার প্যাটার্নের stylish design, দেখতে premium এবং ব্যবহারেও বেশ practical। গাড়ি পার্ক করার পর কোনো কারণে গাড়ি সরানোর প্রয়োজন হলে বা কোনো সমস্যা হলে, গাড়ির কাছে থাকা ব্যক্তি কার্ডে দেওয়া আপনার ফোন নম্বরে কল করে সহজেই আপনাকে জানাতে পারবেন।

ছোট্ট একটি জিনিস, কিন্তু গাড়ির জন্য বেশ দরকারি। 🚘

অর্ডার করতে Inbox, WhatsApp অথবা Comment করুন।

এগুলো স্রেফ আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। অটোরিকশাকে কোনোদিনই কোনো কার্যকর নীতিমালা বা নিয়ন্ত্রণের আওতায় আনা সম্ভ...
07/10/2026

এগুলো স্রেফ আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। অটোরিকশাকে কোনোদিনই কোনো কার্যকর নীতিমালা বা নিয়ন্ত্রণের আওতায় আনা সম্ভব না। এদেরকে একবার এলাউ করে দিয়ে যতই নীতিমালা, নিয়ন্ত্রণ আর ব্যবস্থাপনার আলোচনা করা হোক, পরিস্থিতি ততই ঘোলাটে হবে এবং ধীরে ধীরে পুরো বিষয়টাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

ধরে নিলাম, মূল সড়ক ও মহাসড়ক থেকে অটোরিকশা নিষিদ্ধ করতে সমর্থ হলেন। তারপর এই লক্ষ লক্ষ অটোরিকশা যাবে কোথায়? স্বাভাবিকভাবেই সবগুলো লোকাল রোডে ঢুকে পড়বে। তখন পরিস্থিতি কেমন হবে, সেটা কি একবার ভেবে দেখেছেন? সেখানে মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে পারবে? গাড়ি নিয়ে নিজের বাসার পার্কিং পর্যন্ত যেতে পারবে? মাত্র ৫০০ মিটার রাস্তা যেতে ৪০ মিনিট সময় লাগবে!

অর্থাৎ সমস্যার সমাধান তো হবেই না, বরং পরিস্থিতি আরও জটিল, ভয়াবহ এবং ম্যাসাকার হয়ে যাবে।
অটোরিকশার বিরুদ্ধে একমাত্র কার্যকর সমাধান হচ্ছে এগুলো স্ক্র্যাপ করে ফেলা এবং শক্তভাবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা। প্যাডেল রিকশা চলবে, এর বাইরে অটোরিকশার জন্য কোনো ছাড় দেওয়া উচিত নয়।

এছাড়া যত ধরনের নীতিমালা, লাইসেন্স, রেজিস্ট্রেশন, নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার কথাই বলা হোক না কেন, এই অটোরিকশা চালক ও মালিকদের কার্যকরভাবে নিয়ন্ত্রণের মধ্যে এনে বাস্তবসম্মত কোনো নীতিমালার অধীনে রাখা সম্ভব নয়। সময় যত যাবে, সংখ্যা তত বাড়বে এবং পরিস্থিতি আরও খারাপ হবে।
এখনই কঠোর সিদ্ধান্ত না নিলে পরে পরিস্থিতি সামলানো আরও কঠিন হবে।

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Torque Trade posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share