22/06/2026
বাস চালকের এই প্রশ্নটা আমাদের সভ্য সমাজের মুখে এক মস্ত বড় চড় "সর্বনিম্ন ২০ বছর ধরে স্টুডেন্টদের হাফ ভাড়া নিই, কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়ে আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কি করেছে?"
পকেটে টাকা না থাকলে যে সমাজ মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, সেই সমাজে ওনারা বছরের পর বছর ধরে নিজেদের পকেটের লোকসান গুনে স্টুডেন্টদের হাফ ভাড়া ও সেবা দিয়ে যাচ্ছেন! কিন্তু দিনশেষে ওনারা কী পান?
আসলেই তো, ওনারা ভুল কিছু বলেননি। ওনাদের ছাড় দেওয়া ভাড়ায় যাতায়াত করে যে স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে আজ বড় বড় কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার,পুলিশ বা প্রভাবশালী ব্যবসায়ী হচ্ছেন—তারা কি ওনাদের দিকে একবারও ফিরে তাকান?
উল্টো এই মানুষগুলোর কপালে পদে পদে জোটে শুধু লাঞ্ছনা আর অবহেলা। সাধারণ মানুষের ট্রাফিক আইনের দোহাই দেওয়া তো আছেই, তার ওপর আমাদের দেশের এক শ্রেণীর পুলিশ ভাইদের হয়রানি তো নিত্যদিনের চিরচেনা রূপ। রাস্তায় নামলেই ওনাদের ওপর চলে অকারণে মামলা-হামলা আর পকেট কাটার খেলা। সামান্য কোনো ছুতো পেলেই রেকার নামানো বা কাগজ চেক করার নামে যেভাবে অপদস্থ করা হয়, তা দেখার যেন কেউ নেই। একদিকে পেটের দায়, অন্যদিকে রাস্তায় পুলিশের এই মানসিক অত্যাচার,চালকদের জীবনটা আসলেই বিষাদময়।
আমরা শুধু ওনাদের খামতিগুলোই দেখি, কিন্তু পর্দার আড়ালের এই ত্যাগ আর প্রতিনিয়ত সহ্য করা কষ্টগুলো সহজে চোখে পড়ে না। দিনশেষে ওনারাও কারো বাবা, কারো ভাই। ওনাদের এই অবদানকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
আমরা আমাদের ড্রাইভিং স্কুলেও শুধু গাড়ি চালানো শেখাই না, বরং সড়ক ও চালকদের প্রতি পারস্পরিক সম্মানবোধের শিক্ষাটাও দেওয়ার চেষ্টা করি। একজন দক্ষ চালক হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাও জরুরি।এই চালকের প্রশ্ন এবং চালকদের প্রতি পুলিশের এই আচরণ নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান।
#বাসচালক
#ড্রাইভার