26/05/2020
আপনার গাড়ির যত্ন নিন🚗🚘
এ আপনার
#গাড়ির_যত্নের_জন্য_অবশ্য_করনীয়_১০টি কাজ যা একজন গাড়ির মালিক হিসেবে আপনার জন্য অবশ্য করনীয়। অনেকেই হয়তো জানেন না কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে ,আর লক্ষ্য রাখার মূল উদ্দেশ্যই হলো লকডাউন বন্ধ হলে আপনার গাড়ি যেন সে আগের পারফরমেন্সই আপনাকে ফিরিয়ে দেয় এবং আপনি যেন স্যাটিসফাই থাকেন।
কথা না বাড়িয়ে চলুন কাজ গুলো দেখি নি যেগুলো আপনার জন্য অবধারিত।
১) প্রতি তিন দিন অন্তর অন্তর গাড়ি স্টার্ট করুন এবং কমপক্ষে 30 মিনিট স্টার্টিং অবস্থায় রাখুন তাতে আপনার গাড়ির ব্যাটারি রিচার্জ হবে এবং ইঞ্জিনের যে মুভিং পার্টসগুলোতে লুব্রিকেটেড করার প্রয়োজন সেগুলো লুব্রিকেটেড হয়ে যাবে। তাতে আপনার ইঞ্জিনের ভেতরে স্লাজ(সেওলা জাতীয় পদার্থ) জমবে না এবং ইঞ্জিন স্মুথলি চলতে থাকবে।
২) পার্কিং করা অবস্থায় পার্কিং ব্রেক তথা হ্যান্ড ব্রেক ব্যবহার থেকে বিরত থাকুন।
যেহেতু আপনার গাড়ি প্রতিদিন মুভ করছে না সেহেতু আপনি যদি হ্যান্ড ব্রেক ৩ দিন ৪ দিন বা ৭ দিনের জন্য তুলে রাখেন তবে দেখা যাবে যে আপনার ব্রেক প্যাড সেগুলো লেগে থাকতে থাকতে জ্যাম হয়ে গেছে যা আপনাকে পরবর্তীতে ভোগান্তিতে ফেলতে পারে।
আপনার গাড়ি যদি অটোমেটিক গিয়ারের হয় তবে গিয়ার লিভারটি পার্কিং মুডে দিয়ে রাখুন তাতেই কাজ করবে। আর যদি ম্যানুয়াল গিয়ারের হয় তবে ফার্স্ট গিয়ারে ফেলে রাখুন।
৩)পরিচ্ছন্ন জায়গায় পার্কিং করুন, বেজমেন্টের দুই বা তিন তলায় পার্কিং করাই ভালো তাতে বাইরের ধুলাবালি বা ডাষ্ট থেকে আপনার গাড়ি নিরাপদ থাকবে , এতে আপনার গাড়ির ইন্টারের ,এক্সটেরিয়র মোটামোটিভাবে পরিচ্ছন্ন থাকবে। অনেক সময় অপরিচ্ছন্ন জায়গায় বাধ্য হয়ে রাখতে হয় তারপর দেখা যায় যে ৩ দিন ৪ দিন পরে পরে যখন আপনি স্টার্ট দিতে নামবেন তখন গাড়ি দেখে আপনার মুড খারাপ হয়ে যাবে এবং আপনাকে অহেতুক গাড়ির ধোয়ার ঝামেলায় জড়াতে হতে পারে।
৪) গাড়ির কভার ব্যবহার করুন তাতে আপনার গাড়ির রং এর উপরে বাইরের ধুলাবালি কোন ইফেক্ট করবে না আপনার গাড়ি ও চকচকে করবে।
৫) সম্ভব হলে স্টার্ট করার পরে গাড়ি 2/4 ফিট করে সামনে পিছনে মুভিং করুন তাতে আপনার গাড়ির টায়ার ভালো থাকবে। একটা কথা জানেন কিনা টায়ারর এক জায়গায় বসে থাকলে সাইড ওয়াল ফেটে যায় এটা পক্ষে-বিপক্ষে অনেক কথা আছে অনেকে মানে অনেকে মানে না তবে কথাটা সত্যি।
এছাড়াও টায়ার মুভি না হলে আস্তে আস্তে হাওয়া লিক করতে থাকে। তাই পসিবল হলে মুভিং করুন।
৬) পার্কিং করা অবস্থায় গাড়ির চারটে গ্লাসই হাফ ইঞ্চি(খুব বেশি কিন্তু বলিনি হাফ ইঞ্চি)করে নামিয়ে রাখুন তাতে গাড়ির ভেতরে গ্যাস হয়ে যাবে না এবং গাড়ি খুললেই বিদঘুটে কোন গন্ধ বের হবে না।
৭)মাঝে মাঝে যখন স্টার্ট দিতে আসবেন তখন গ্লাস 4 টি নামিয়ে এসি অন করুন তারপর 3/4 মিনিট চালান দেন আবার গ্লাসগুলো তুলে এসি কিছুক্ষণ চালিয়ে রাখুন তাতে এসি ও ভালো থাকবে আর বন্ধ থাকায় এসির গ্যাস আপনার কোন ক্ষতি করবে না।
৮) লকডাউন অবস্থায় আপনার গাড়ি যে জায়গায় পার্কিং করেছিলেন সে জায়গায় গাড়ির নিচে দেখুন কোন কিছু লিক করে কিনা।
এবং লিক করলে সেটা আসলে কোথা থেকে লিক করছে সেটা কনফার্ম হোন তাতে পরবর্তীতে যখন আপনি গাড়ি বের করবেন তখন বড় কোন বিপদে পড়বেন না।
৯)হাতের অবস্থা ভালো থাকলে গাড়ি ফুয়েল ফুল ট্যাঙ্ক করে রাখুন। বিপদআপদের কথা বলা যায়না আপনার পরিবারের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে ,সেদিকে লক্ষ্য রাখুন।
১০) যেহেতু আপনার ড্রাইভার ছুটিতে আছে তাকে ফোন দিন এবং তার পরিবারের খোঁজখবর নেই প্রয়োজনে উপহার হিসেবে তাকে খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করুন। বিপদের সময় আপনার নিকটস্থ মানুষকে সাহায্য করুন আল্লাহ আপনাকে সাহায্য করবে।
#বেশী_বেশী_হ্যান্ডওয়াস_দিয়ে_হাত_ধৌন_এবং_সামাজিক_দুরত্ব_বজায়_রাখুন।
লিখেছেন: Ah Turab
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।
এই পোস্টটি ওয়েবসাইটে দেখতে
http://www.carsbd.net/ এ ক্লিক করুন।
.
.